০৯:২৩ পি.এম
জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও গাইবান্ধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ হাসান মঞ্জিলের স্মরণ সভা ও দোয়া মাহফিল ২৮ নভেম্বর শনিবার দুপুরে নাপিতেরচর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।
মঞ্জিল চেয়ারম্যানের ভাগিনা মোরশেদুল আলম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মরহুমের ভাগিনা স্কাউটস মেলান্দহ উপজেলার সহকারী কমিশনার মুর্শেদুল আলম। স্মরণ সভায় বক্তৃতা করেন মরহুমের বড়ভাই জামালপুর-২ সংসদীয় আসনের সাংসদ সুলতান মাহমুদ বাবু।
এছাড়াও বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোস্তাফিজুর রহমান, হুমায়ুন কবির শাহজাহান, মরহুমের বন্ধু ডা: মুস্তাফিজুর রহমান, ইসলামপুর সরকারি নেকজাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেস বাহাদুর, সহকারী ভূমি অফিসার আবুল কালাম আজাদ লিটন, নাফিজা সাহফিজ বিনতি, মরহুমের একমাত্র কন্যা কানাডা প্রবাসী মেহনাজ কবির মাইশা।
আরও পড়ুন: শেরপুরে যুবদের জন্য ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
এ ছাড়া ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নরুল ইসলাম নবাব, সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নবীন নেওয়াজ খান রোহানী, জয়নাল আবেদীন সরকার, হেলাল উদ্দিন, ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ডালি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন