০১:১৪ পি.এম
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার কলাপাড়া প্রতিনিধি এইচ এম আকবরকে আহ্বায়ক হিসেবে এবং দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার কলাপাড়া প্রতিনিধি আরিফ সিকদারকে সদস্য সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের হলরুমে ক্লাবের দুই-তৃতীয়াংশ সদস্যের মতামতের ভিত্তিতে ১১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আবুল হাসনাত রিমন শিকদার (দৈনিক পুনরুত্থান), রাসেল মোল্লা (দৈনিক বরিশাল আজকাল), মো. রেহান উদ্দিন রেহান (দৈনিক বাংলাদেশ বুলেটিন), নয়নাভিরাম গাইন (দৈনিক দেশটিনি), এইচ আর মুক্তা (দৈনিক তারুণ্যের বার্তা), মো. আসলাম শিকদার (দৈনিক বাংলা), সিয়াম আব্দুল্লাহ (দৈনিক ঢাকা), মো. ছগীর হোসাইন (বৈশাখী টেলিভিশন) এবং এস এম আলমগীর হোসেন (দৈনিক আমাদের)।
এর আগে প্রেসক্লাবের ১ নং সদস্য আবুল হাসনাত রিমন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সকল সদস্যদের লিখিত পত্র এবং আলোচনা অনুযায়ী প্রেসক্লাবের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করা হয়। পরবর্তীতে ক্লাবের অধিকাংশ সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
আরও পড়ুন: মঠবাড়িয়ার ২০ শয্যার হাসপাতালে ৬ বছরেও জনবল নিয়োগ হয়নি
নবনির্বাচিত সদস্য সচিব আরিফ সিকদার বলেন, "আমাদের উপর যে দায়িত্ব আপনারা অর্পণ করেছেন, আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ দিয়ে প্রেসক্লাবের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখার।"
কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের ১ নং সদস্য আবুল হাসনাত রিমন সিকদার মন্তব্য করেন, "নবগঠিত এ কমিটির মাধ্যমে উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও অধিকার রক্ষায় কমিটি ইতিবাচক ভূমিকা রাখবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন