০৮:৫৯ এম
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এসএসসি (ভোকেশনাল) এবং দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির পরীক্ষা ২০২৬-এর কেন্দ্রগুলোর তথ্য চেয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে আগামী ৩১ আগস্টের মধ্যে নির্ধারিত গুগল ফরমে প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করতে হবে।
গত বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগের ভোকেশনাল শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য চাওয়া হয়। বিজ্ঞপ্তিতে সই করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির পরীক্ষা ২০২৬-এর প্রশ্নপত্র অনলাইনে পাঠানোর পূর্বপ্রস্তুতি হিসেবে ২০২৬ সালের দশম শ্রেণির পরীক্ষার বিদ্যমান কেন্দ্রগুলোর বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে।
আরও পড়ুন: নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা
সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর কেন্দ্র কোড, কেন্দ্রের নাম, ইআইআইএন নম্বর, কেন্দ্রের ধরন, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নাম, কেন্দ্রের ই-মেইল ঠিকানা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বর দিতে হবে।
এছাড়া কেন্দ্রে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের ব্যবস্থা রয়েছে কি না, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, ফটোকপিয়ার মেশিন, প্রিন্টার, সিসি ক্যামেরাসহ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধার তথ্যও দিতে হবে।
বোর্ড জানিয়েছে, এসব তথ্য আগামী ৩১ আগস্টের মধ্যে নির্ধারিত গুগল ফরমে প্রবেশ করে সঠিকভাবে এন্ট্রি করতে হবে। তথ্য পাঠানোর ক্ষেত্রে বোর্ডের নির্ধারিত গুগল ফরমের লিংক ব্যবহার করতে হবে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর অধ্যক্ষ, সুপারিনটেনডেন্ট, প্রধান শিক্ষক এবং কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য পাঠানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে।
আরও পড়ুন: ধর্মীয় উৎসব শিশুদের নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয়: ডেপুটি স্পিকার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন