ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলনের ঘোষণা জাতীয় ওলামা-মাশায়েখদের


কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলনের ঘোষণা জাতীয় ওলামা-মাশায়েখদের

কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার পাশাপাশি তাদের সব ধরনের বই-পুস্তক নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করার দাবিতে আগামী ১৫ আগস্ট জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের আয়োজন করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ। সম্মেলনটি রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) হলরুমে শুরু হবে বেলা ২ টায়।

সোমবার বিকেলে সম্মেলন সফল করার লক্ষ্যে রাজধানীর উত্তরার জামাআতুল মানহালে ঢাকা মহানগর উত্তরা জোনের উদ্যোগে এক মতবিনিময় সভায় এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী উল্লেখ করেন, ‘খতমে নবুওয়তের আকিদা সংরক্ষণ এবং কাদিয়ানিদের অপতৎপরতা প্রতিরোধ করা প্রতিটি মুসলিমের ঈমানি দায়িত্ব।’ তিনি দেশবাসী ওলামায়ে কেরাম ও সাধারণ ধর্মপ্রাণ মানুষকে সম্মেলনে অংশ নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করে সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন

সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেন, ‘ঈমানী আকিদা সংরক্ষণের লক্ষ্যে উত্তরার ওলামায়ে কেরাম যে ঐক্য ও উদ্দীপনার পরিচয় দিয়েছেন, তাতে তারা আশাবাদী।’

তিনি দাবি করেছেন, কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আয়োজিত ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন হতে সফল হবে।

সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতি কিফায়েতুল্লাহ আজহারীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আব্দুল কাইয়ুম ইসলামবাগ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রাশিদ বিন নূর এবং মাওলানা নজিরুল ইসলাম। উত্তরাঞ্চলের ওলামায়ে কেরামের মধ্যে বক্তব্য রাখেন মুফতি মহিউদ্দিন মাসুম, মুফতি কেফায়েত উল্লাহ নোমানী, মুফতি জাকির হোসাইন কাসেমী প্রমুখ।

আরও পড়ুন: ঢাকায় জরুরি অবতরণে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে গেল, রোগীর মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভ্যাট কমিশনারেট পুনর্গঠন: বদল হচ্ছে বিআইএন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪৯ পি.এম


ভ্যাট কমিশনারেট পুনর্গঠন: বদল হচ্ছে বিআইএন

কর জাল সম্প্রসারণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং করদাতাদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের ভ্যাট কমিশনারেটগুলোর অধিক্ষেত্র পুনর্নির্ধারণ করে নতুন কমিশনারেট গঠন করেছে।

এ পুনর্গঠনের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) নতুন অধিক্ষেত্র অনুযায়ী স্থানান্তর করা হয়েছে। রবিবার (৩ আগস্ট) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানান্তরিত বিআইএনের ক্ষেত্রে কেবল নম্বরের শেষ চারটি সংখ্যা পরিবর্তন করা হয়েছে, যা সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেট ও ডিভিশনকে নির্দেশ করে। তবে প্রতিষ্ঠানের অন্যান্য সব তথ্য অপরিবর্তিত থাকবে।

আমদানি-রপ্তানি কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন এড়াতে পুরোনো ও নতুন উভয় বিআইএনই কাস্টমসের ASYCUDA World সিস্টেমে সাময়িকভাবে সক্রিয় রাখা হয়েছে। ফলে পুরোনো বিআইএন ব্যবহার করে খোলা এলসি, বিল অব এন্ট্রি, ঘোষণাপত্রসহ চলমান কাস্টমস কার্যক্রম স্বাভাবিকভাবে সম্পন্ন করা যাবে।

এনবিআর জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে পুরোনো বিআইএনের সব কার্যক্রম শেষ করে নতুন বিআইএন ব্যবহারে অভ্যস্ত হতে হবে। নির্ধারিত সময়ের পর পুরোনো বিআইএন এসাইকুডা ওয়াল্ড সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। এরপর আমদানি-রপ্তানিসংক্রান্ত সব কাস্টমস কার্যক্রম শুধুমাত্র নতুন বিআইএন ব্যবহার করেই সম্পন্ন করতে হবে।

এনবিআরের ভাষ্য, রাজস্ব প্রশাসনকে আরো গতিশীল, কার্যকর ও আধুনিক করার পাশাপাশি দেশের অর্থনৈতিক কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও অংশীজনের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের অস্ত্রসংকটের তথ্য ফাঁস করলেন মার্কিন জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫১ পি.এম


যুক্তরাষ্ট্রের অস্ত্রসংকটের তথ্য ফাঁস করলেন মার্কিন জেনারেল

মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ জেনারেল সতর্ক করেছেন যে, ইসরায়েলকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করার জন্য পর্যাপ্ত অস্ত্র যুক্তরাষ্ট্রের হাতে নেই। এই বিষয়টি পেন্টাগনে পাঠানো একটি গোপন বার্তা ফাঁস হওয়ার পর প্রকাশ্যে এসেছে।

মার্কিন ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকিউইচ বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে ঘিরে নেওয়া নৌ অবরোধের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ ছড়িয়ে পড়ছে। এর ফলে ইসরায়েলকে প্রয়োজনীয় প্রতিরক্ষায় সহায়তা দেওয়ার সক্ষমতা কমে যেতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষায় দীর্ঘদিন ধরে পূর্ব ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের পাঁচটি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এসব যুদ্ধজাহাজে শক্তিশালী রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা অন্তর্ভুক্ত করা আছে।

কিন্তু ইরানে অবরোধ লাগু হওয়ায়, মার্কিন সামরিক সম্পদ এখন মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। এ কারণে অস্ত্রসংকটের সম্মুখীন হওয়া ইউরোপে থাকা মার্কিন বাহিনীকে ইসরায়েলের চেয়ে নিজেদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হতে পারে বলে জানিয়েছেন গ্রিনকিউইচ।

এদিকে, ইরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখতে আরব সাগরে যুক্তরাষ্ট্রের ১১টি যুদ্ধজাহাজ এবং দুটি বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে। ট্রাম্প প্রশাসন হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার প্রতিক্রিয়ায় এই অবরোধ আরোপ করে।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালির মাধ্যমে পরিবাহিত হতো।

এর আগে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ও দূরপাল্লার অস্ত্রের মজুত কমে আসায় ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের জনগণ গণতান্ত্রিক সমাজ চায়: সংস্কৃতি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৯ পি.এম


দেশের জনগণ গণতান্ত্রিক সমাজ চায়: সংস্কৃতি মন্ত্রী

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশ চায় স্বাধীনতা, জনগণ চায় বিপ্লবী পরিবর্তন। মানুষ চায় গণতান্ত্রিক সমাজ। আমরা চেয়েছিলাম এই দেশ হবে জনতার দেশ। সমস্ত আধিপত্যবাদ থেকে জাতি মুক্ত হবে।

তিনি আরও বলেন, বিগত ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট একটি ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করার মাধ্যমে ইতিহাসের একটি অনিবার্য ঘটনা ঘটেছে।

শিল্পকলা একাডেমির নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারগুলোর অংশগ্রহণে আয়োজিত স্মরণসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে ‘ভয় দেখাতে পারেনি জীবন’ শিরোনামের এ অনুষ্ঠান।

জুলাই গণঅভ্যুত্থানের ওই সময়কালের নানান ঘটনার স্মৃতিচারণা করে সংস্কৃতি মন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে শহীদ এবং আহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা থাকবে।

মন্ত্রী আরও বলেন, ‘কেবল ভোটের অধিকার এবং ন্যায় বিচার চাইতে গিয়ে আমাদের বহু লোককে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আয়না ঘরে বন্দী করে রাখা হয়েছে। পরিকল্পিত বিচারালয়ে যাকে খুশি তাকে ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের রাজনৈতিক দল বিএনপিসহ অন্যান্য শরিক দলগুলোও হত্যা, গুম ও খুনের শিকার হয়েছে। ১৮ বছরের চূড়ান্ত পরিণতিতে এই জুলাই মাসে কোমলমতি ছাত্ররা জীবন দানের চূড়ান্ত সংকল্প করে জয় লাভ করেছে।’

আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে তরুণ ছাত্রদের ধরে নিয়ে গিয়ে হত্যা বাংলাদেশের ইতিহাসের একটি বিরল ঘটনা। ফ্যাসিস্টরা যখনই ক্ষমতায় গেছে, অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য মানুষকে হত্যা করেছে।’

তিনি বলেন, গণতন্ত্রকামী মানুষকে কখনোই প্রতিরোধ করা যায়নি, যাবে না। বারবার আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, আমরা রুখে দাঁড়াবো। গণতন্ত্র চাই, আমরা মানবিক মূল্যবোধ সমৃদ্ধ সমাজ চাই, আমরা মুক্ত সংস্কৃতির সমাজ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই।

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত জুলাইযোদ্ধা পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদনের প্রত্যয়ে ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদ ও আহত জুলাইযোদ্ধা পরিবারের অংশগ্রহণে এই স্মরণসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।

এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাকে পরিবেশবান্ধব ও বাসযোগ্য করতে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১২:০১ এম


ঢাকাকে পরিবেশবান্ধব ও বাসযোগ্য করতে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সরকার যেমন একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব ঢাকা গড়ে তুলতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে, তেমনই নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করা আবশ্যক।

আজ সোমবার রাজধানীর গুলশান সোসাইটি পার্কে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আয়োজিত গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্ট সোসাইটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় বিশেষ অতিথির ভাষণে তিনি এসব কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় ঢাকা মহানগরীর সবুজায়ন, পরিচ্ছন্নতা এবং আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এসব উদ্যোগ সফল করতে সরকারি সংস্থার পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মীর শাহে আলম উল্লেখ করেন, সোসাইটিগুলোর প্রতিনিধিরা যেসব সমস্যা ও পরামর্শ তুলে ধরেছেন, সেগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। সংশ্লিষ্ট সমস্যাগুলোর বাস্তবসম্মত ও টেকসই সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি সমস্ত সমস্যার সমাধানের জন্য সকলের ধৈর্য ও সহযোগিতা কামনা করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের জানিয়ে দেন, জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন এবং আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন।

তিনি গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে এসব এলাকার স্যুয়ারেজ নেটওয়ার্ক পাইপলাইনের মাধ্যমে দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি)-এর সঙ্গে পর্যায়ক্রমে সংযুক্ত করার প্রতিশ্রুতি দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

উন্মুক্ত আলোচনায় গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটির প্রতিনিধিরা এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং অন্যান্য নাগরিক সেবা-সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।

রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম, গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া (দিলন), বারিধারা সোসাইটির সভাপতি সাকিফ আরিফ তাবানী, নিকেতন সোসাইটির সভাপতি ডা. মো. আবুল বাশার এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

সভায় প্রথমে পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) প্রযুক্তি ও আধুনিক পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%