০৯:১০ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নতুন ইউনিট জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তির উদ্বোধন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর বাংলামোটরে নেভি গলিতে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শ্রমিক শক্তির নতুন এই ইউনিটের কমিটি ঘোষণা করা হয়।
এনসিপির সদস্যসচিব সংসদ সদস্য আখতার হোসেন এই নতুন ইউনিটের কমিটি ঘোষণা করেন। এতে ফয়সাল আহমেদকে আহ্বায়ক এবং মুহাম্মদ ওবায়দুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে।
ফরিদুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন, ওহিদুল ইসলাম ও মুহাম্মদ জয়নাল যুগ্ম আহ্বায়ক হয়েছেন। সুমন রহমান সালেহ সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন এবং মুহাম্মদ রাজু, সাকা নূর ও মিসেস দিলরুবা বেগম যুগ্ম সদস্যসচিব হয়েছেন।
আরও পড়ুন: সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ, স্মরণে নানা আয়োজন
জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আহমেদ ইসহাক নতুন ইউনিটের তত্তাবধানের দায়িত্ব পালন করবেন।
জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তির মুখ্য সংগঠক হিসেবে মুহাম্মদ হানিফ মিয়া রয়েছেন। মুহাম্মদ সানোয়ার, মোহা. রফিক, মোহা. হুমায়ুন, আলাউদ্দিন খান, মোরশেদ আলম, আনোয়ার হোসেন, মোহা. শাহজালাল, মোহা. খোকন ও লিটন আকন সংগঠক হিসেবে কাজ করবেন।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে বাবুল শিকদার, মো. বাচ্চু, রবিউল ইসলাম, মো. বাবুল, মনির হোসেন, মো. মুরাদ, মো. হাবীব, মো. মাসুদ, মো. জুয়েল, তাসলিমা আক্তার লিপি, মো. মোস্তফা, মো. রমজান, মো. জাফর, মো. শাহজালাল, রজ্জব আলী, লোকমান হোসেন, আক্তার হোসেন এবং সাদা মিয়া রয়েছেন।
শ্রমিক সমাবেশে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ছাড়াও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহার ইসলাম ফকির, সদস্য সচিব ঋয়াজ মোর্শেদ, মুখ্য সংগঠক আরমান হেসেনসহ অনেক উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন। শ্রমিক সমাবেশের শেষে গণসংগীত পরিবেশনার আয়োজন করা হয়।
আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন