ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

যশোরে মাদক সেবনের পর বিশৃঙ্খলার অভিযোগে যুবকের কারাদণ্ড


যশোরে মাদক সেবনের পর বিশৃঙ্খলার অভিযোগে যুবকের কারাদণ্ড

যশোরের অভয়নগরে মাদক সেবনের পর বিশৃঙ্খলার কারণে শহিদুল শেখ (১৮) নামক এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলা গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকায় অভিযান চালায়ে তাকে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

দণ্ডপ্রাপ্ত যুবক শহিদুল শেখ গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকার আদিল শেখ ও লাভলী বেগমের সন্তান।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় বলেন, মাদক সেবন করার পর মাতলামি ও বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে রেলবস্তি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শহিদুলের কাছ থেকে উদ্ধার করা হয় এক পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের জন্য সরঞ্জাম।

পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করার পর এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, নেশাজাতীয় দ্রব্য সেবন করে জনশৃঙ্খলা বিনষ্ট করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই যুবকের বিরুদ্ধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলাবদ্ধতা ও যানজটমুক্ত চট্টগ্রাম গড়তে চসিকের ১২টি প্রকল্প

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


জলাবদ্ধতা ও যানজটমুক্ত চট্টগ্রাম গড়তে চসিকের ১২টি প্রকল্প

চট্টগ্রাম সিটি করপোরেশন(চসিক) নগরীর অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, স্মার্ট সিটি গঠন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবহন ব্যবস্থার আধুনিকায়নে ১২টি প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পগুলো সংস্থাটির পাইপলাইনে রয়েছে এবং কয়েকটির উন্নয়ন প্রকল্প প্রস্তাব(ডিপিপি) প্রণয়নের কাজ চলছে।

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের উদ্দেশ্যে ২১টি খালসহ অন্যান্য খাল খননের সবচেয়ে বড় প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে চট্টগ্রাম একটি আধুনিক, টেকসই, যানজটমুক্ত ও পরিবেশবান্ধব স্মার্ট নগরীতে রূপান্তরিত হবে।

চসিকের মেয়র ডা. শাহাদাত হোসেন জানালেন, প্রকল্পগুলোর মধ্যে যাবতীয় অগ্রাধিকার চট্টগ্রামের চিরচেনা যানজট ও জলাবদ্ধতা নিরসনে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ২২০০ কোটি টাকা, ৩৫০০ কোটি টাকা এবং ২৮০০ কোটি টাকার তিনটি বড় প্রকল্প, যা নগরের প্রধান সমস্যা সমাধানে কাজ করবে। এছাড়া সড়ক সম্প্রসারণ, ফুটপাত আধুনিকায়ন এবং ডিজিটাল ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে পৃথক পৃথক প্রকল্প রয়েছে, যার ব্যয় ৪০০ কোটি, ৪৫০ কোটি এবং ১০০০ কোটি টাকা। পরিবেশ সুরক্ষায় ৩০০ কোটি টাকা ও ২০৩ কোটি টাকা ব্যয়ের দুটি প্রকল্পের মাধ্যমে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন মেয়র।

বন্দরনগরীর যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে চসিকের আওতায় প্রাথমিক সড়কসমূহের উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার আনুমানিক ব্যয় ২,২০০ কোটি টাকা। নগরীর জলাবদ্ধতা নিরসনে দুটি বিশাল প্রকল্পও গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২১টি প্রধান খালসহ অন্যান্য খাল খনন প্রকল্পের ব্যয় ধারণা করা হয়েছে ৩,৫০০ কোটি টাকা।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের(সিডিএ) বাস্তবায়িত ৩৬টি খালের রক্ষণাবেক্ষণ ও পরিচালনা প্রকল্পের জন্য ২,৮০০ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। নগরীকে একটি নিরাপদ ও আধুনিক প্রযুক্তিগত কাঠামোর আওতায় আনতে ৪০০ কোটি টাকা ব্যয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক সিসিটিভি সার্ভেইল্যান্স সিস্টেম এবং সৌর ও সাধারণ শক্তির সমন্বয়ে ‘স্মার্ট লাইটিং’ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

এছাড়া, নগরীর ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে ৪৫০ কোটি টাকা ব্যয়ে ‘স্মার্ট ট্রাফিক সিস্টেম’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনায় কোরিয়ান সরকারের অর্থায়নে একটি আধুনিক ল্যান্ডফিল নির্মাণ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক যান ও যন্ত্রপাতি সংগ্রহের জন্য আরও ২৯৮ কোটি টাকার একটি প্রকল্প চলমান রয়েছে।

নগরবাসীকে স্বস্তি দিতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় চসিকের উন্মুক্ত স্থানসমূহের আধুনিকায়ন, উন্নয়ন ও সবুজিয়ান প্রকল্প নেওয়া হয়েছে, যার বাজেট ৪৫০ কোটি টাকা। যোগাযোগ ব্যবস্থার অন্যান্য প্রকল্পের মধ্যে রেল ক্রসিং-এর ওপর ওভারপাস নির্মাণে ১,০০০ কোটি টাকা এবং নগরীর দেওয়ানহাট সেতু নির্মাণে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে ৫০ কোটি টাকা ব্যয়ে একটি ‘কিচেন মার্কেট কাম বাণিজ্যিক ভবন’ নির্মাণ করছে করপোরেশন।

সংস্থাটির প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর জন্য ২০৩ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ‘নগর ভবন’ নির্মাণ করা হচ্ছে। বর্তমানে, সংস্থাটির নিজস্ব অর্থায়নে প্রাথমিক পর্যায়ে ২৭ কোটি টাকার নির্মাণ কাজ পুরোদমে চলছে। সংশ্লিষ্টদের দাবি, দীর্ঘমেয়াদি এবং পরিকল্পিত টেকসই উন্নয়নের লক্ষ্য নিয়ে এই নতুন মাস্টারপ্ল্যান বা মহাপরিকল্পনা সাজানো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, এই প্রকল্পগুলোর আওতায় চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়ন, যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।

১২টি প্রকল্পের মধ্যে ১১টির সুনির্দিষ্ট প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৬৫১ কোটি টাকা। বাকি প্রকল্পটির পূর্ণাঙ্গ নকশা ও ব্যয় চূড়ান্তকরণের কাজ চলছে, যা যুক্ত হলে মোট ব্যয় ১২ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘদিন পর মত প্রকাশের সুযোগ এসেছে: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


দীর্ঘদিন পর মত প্রকাশের সুযোগ এসেছে: রিজভী

বর্তমানে দেশে মুক্ত পরিবেশে নির্বিঘ্নে সবাই সবার কথা বলতে পারছে। এটি এমন এক পরিস্থিতি, যা অনেক দিন ধরে এ দেশে ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৩ জুলাই) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘কৃত্রিমভাবে বিভাজন তৈরি করা যায়। কিন্তু এ দেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে লড়াই করে অভ্যস্ত। তাই এ জাতিকে কখনও বিভাজন করা সম্ভব নয়।’

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে এ দেশের সব মানুষ একসঙ্গে লড়াই করেছে। জুলাইয়ের গণ-আন্দোলনে শুধু মুসলিমরাই গুলি খায়নি; হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান–সব সম্প্রদায়ের মানুষই গুলি খেয়েছে ও রক্ত দিয়েছে। তাই দেশ গঠনেও এখন সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি ও সরকারের কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, জনগণের ভোটাধিকার এবং একটি জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আলোচনা সভায় ঢাকা মহানগর বিএনপি এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুশ ইনের চেষ্টায় ১০ জনকে ভারতে ফেরত পাঠাল বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


পুশ ইনের চেষ্টায় ১০ জনকে ভারতে ফেরত পাঠাল বিজিবি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার কচুরগুল সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক হস্তক্ষেপের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়।

এরপর তাদের ভারতে ফেরত পাঠানো হয়।

৫২ বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে জুড়ীর কচুরগুল সীমান্ত দিয়ে বিএসএফ ১০ জনকে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি জানার পর স্থানীয়দের সহযোগিতায় বিজিবি তাদের আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে দুইজন পুরুষ, সাতজন নারী এবং এক শিশু রয়েছে। আটক হওয়ার পর তাদের পরিচয় এবং নাগরিকত্ব যাচাই-বাছাই করে বিজিবি। তবে, কেউই বাংলাদেশি নাগরিকত্বের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরে, পুশ ইন চেষ্টার সুযোগ না দিয়ে বৃহস্পতিবার রাতেই তাদের ভারতে ফেরত পাঠানো হয়।

লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইন সম্পর্কিত বিষয়ে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। দেশের সীমান্ত নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি সব সময় সতর্ক এবং তৎপর রয়েছে।

এ ঘটনার পর জুড়ী সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিয়ার দামেস্কের কাছে গ্রেনেড হামলায় আহত তিনজন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


সিরিয়ার দামেস্কের কাছে গ্রেনেড হামলায় আহত তিনজন

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ-পূর্ব উপকণ্ঠের জারামানা শহরের প্রবেশপথে একটি নিরাপত্তা চৌকিতে গ্রেনেড হামলার কারণে তিনজন সিরিয়ান নিরাপত্তা সদস্য আহত হয়েছেন। হামলার সময় গ্রেনেড বিস্ফোরণে হামলাকারী নিজেই নিহত হন। এই ঘটনার মাধ্যমে তার সঙ্গে থাকা আরেক সন্দেহভাজনকে কর্তৃপক্ষ গ্রেফতার করেছে।

আজ শুক্রবার (৩ জুলাই) এ হামলার ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাত দিয়ে রয়া নিউজ জানিয়েছে, নিয়মিত পরিচয়পত্র যাচাইয়ের অংশ হিসেবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোটরসাইকেলে আসা দুই ব্যক্তিকে থামান।

নিরাপত্তা সূত্র জানায়, তল্লাশির একপর্যায়ে তাদের একজন হঠাৎ একটি পিস্তল বের করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এরপর তিনি নিরাপত্তা চৌকির দিকে পরপর দুটি হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করেন, যার ফলে আহত হন তিনজন নিরাপত্তা সদস্য। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদের চিকিৎসা চলছে।

হামলার সময় গ্রেনেড বিস্ফোরণে হামলাকারী নিজেই নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের ভাষ্য অনুযায়ী, হামলাকারী তৃতীয় একটি গ্রেনেড নিক্ষেপের চেষ্টা করলে সেটি তার হাতেই বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তি হত্যা ও মাদক পাচারসহ একাধিক অপরাধ মামলার পলাতক আসামি ছিলেন। হামলাকারীর সঙ্গে মোটরসাইকেলে থাকা দ্বিতীয় ব্যক্তিকে ঘটনার স্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার প্রকৃত উদ্দেশ্য, ঘটনার পূর্ণাঙ্গ পটভূমি এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে। এই ঘটনার জন্য এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী দায় স্বীকার করেনি।

এর আগে গত বৃহস্পতিবার (২ জুলাই) সিরিয়ার রাজধানী দামেস্কের একটি ক্যাফেতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে ৯ জন নিহত এবং আরও অন্তত ২০ জন আহত হয় বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে পর্যন্ত কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, পুঁতে রাখা একটি ডিভাইসের কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সরকারি ভবন প্যালেস অফ জাস্টিসের কাছের এলাকায় ঘটনাটি ঘটে যার কারণে ব্যস্ত এলাকাটিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%