০৯:০৬ পি.এম
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যে (এমআরপি) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মহানগরীতে ৩৯টি বিক্রয়কেন্দ্র চালু করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস।
আজ রাজধানীর মিরপুর-১৫ এলাকায় আয়োজিত একটি অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আবু সাঈদ রাজা।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব কেন্দ্র থেকে গ্রাহকরা বিইআরসি নির্ধারিত দামে ফ্রেশ এলপি গ্যাসের রিফিল ক্রয় করতে পারবেন। কেন্দ্রগুলোর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পাশাপাশি সেখানে বিশেষ প্রচার ব্যানার স্থাপন করা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে কিশোর গ্যাংয়ের হামলা, কৃষকের প্রতিবাদে ভাঙচুর
প্রতিষ্ঠানটি জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলেও নির্ধারিত বিক্রয়কেন্দ্রগুলোর তথ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে। এ উদ্যোগের লক্ষ্য হলো এলপিজি বাজারে মূল্য স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভোক্তাদের আস্থা বাড়ানো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন