০৯:১১ পি.এম
হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে সমুদ্রের মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর উভয় জাহাজে আগুন লেগে যায়। এর মধ্যে একটি সুপারট্যাংকার, যা ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল নিয়ে ছিল, ডুবে গেছে।
এ তথ্য রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই ঘটনার কথা একটি বিবৃতিতে জানিয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের নিষিদ্ধ এলাকায় চলাচলের সময় দুটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাত হানে। এর ফলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে উভয় জাহাজে।
আরও পড়ুন: গাজার ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলকে চার দেশের আহ্বান
ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানায়, ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর মধ্যে একটি ছিল সুপারট্যাংকার। এই জাহাজে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল এবং বিস্ফোরণের পর এটি পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জলসীমায় ডুবে যায়।
এদিকে, ডুবে যাওয়া ট্যাংকারের ধ্বংসাবশেষের সঙ্গে সংঘর্ষ এড়াতে ওই এলাকার জেলেদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইআরজিসি। তবে দ্বিতীয় ট্যাংকারটির বর্তমান অবস্থা, ক্ষয়ক্ষতি কিংবা এ ঘটনায় হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
সূত্র: আল জাজিরা
এআরবি
আরও পড়ুন: লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, ৭৫ পরিবার গৃহহীন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন