০৩:৩৯ পি.এম
রাজধানীর বিভিন্ন কলেজে শিক্ষার্থীরা নেচে-গেয়ে এইচএসসির ফলাফল উদযাপন করেছেন। কিছু শিক্ষার্থীর চোখে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখা যাচ্ছে, আবার কারো মুখে আনন্দের অশ্রু। শিক্ষকদের এবং অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
শনিবার (৩১ অক্টোবর) সকালে ফল প্রকাশের পর জানা গেছে, এ বছরের পাসের হার ২ দশকের মধ্যে সর্বনিম্ন।
তবে, রাজধানীর কলেজগুলোতে ফলাফল চমকপ্রদ হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষকরা। তাদের মতে, এমন ফলাফল ছোটদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে।
আরও পড়ুন: ৫৫ মাদ্রাসাপ্রধানকে শোকজ, লিখিত ব্যাখ্যা দিতে হবে ১০ নভেম্বর
রাজধানীর বিভিন্ন কলেজ ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নামে স্লোগান দিয়ে, বাদ্যের তালে আনন্দ নৃত্যে ব্যস্ত রয়েছেন। ২ বছরের পরিশ্রম, একাগ্রতা এবং লক্ষ্য সামনে রেখে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নে বিভোর শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে।
অন্যদিকে, শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষকরা মিষ্টি মুখ করিয়েছেন। সন্তানের এমন সাফল্যে অভিভাবকদের চোখেও চিকচিক করছে অশ্রু।
প্রসঙ্গত, এ বছর সর্বোচ্চ পাসের হার ঢাকা বোর্ডে ৬১.৮০% এবং ১১ শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৫২.১২%। এছাড়া, জিপিএ-৫ পেয়েছে মোট ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।
আরও পড়ুন: ৩৭৬ শিক্ষক-কর্মচারী নতুন এমপিওভুক্ত, ১,৫৯৪ জন পেলেন বিএড স্কেল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন