০৫:১৪ এম
বিশ্বকাপে গোল সংখ্যায় আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়িয়ে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে গেলেন। এখন তার বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২২ গোলের রেকর্ড রয়েছে। লিওনেল মেসির গোল সংখ্যা ২১টি।
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্রথমার্ধে ফ্রান্স চার গোল হজম করে।
কিন্তু বিরতি থেকে ফিরে ইংল্যান্ডের জালে তিনবার বল পাঠায় ফ্রান্স। এর মধ্যে এমবাপ্পে করেন জোড়া গোল। চলতি বিশ্বকাপে এমবাপ্পে সর্বোচ্চ ১০ গোলও করলেন।
আরও পড়ুন: এনসিপির কমিটিতে ৩০ বছরের নিচে কাউকে রাখা হবে না
মায়ামিতে ম্যাচের ২ মিনিট ৪০ সেকেন্ডের মাথায় মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে বেশ খানিকটা দৌড়ে বক্সের বাইরে থেকে নেয়া দারুণ শটে গোল করেন ডেক্লান রাইস। ১৮ মিনিটে এজরি কনসার হেডের জবাব ছিল না ফ্রান্সের কাছে।
রাইসের ক্রস থেকে হেডে গোলটি করেন কনসা। ৩৭ মিনিটে ইংল্যান্ডের হয়ে তৃতীয় গোলটি করেন বুকায়ো সাকা। বাঁ পায়ের শটে ওই গোলটি করেন তিনি। প্রথমার্ধে যোগ করা (৪৫+১) সময়ে কনসারের পাস থেকে বাঁ পায়ের শটে সাকা দ্বিতীয় গোলও করেন। ফলে প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে বিরতিতে যায় ফ্রান্স।
কিন্তু বিরতি থেকে ফিরে চমৎকারভাবে ঘুরে দাঁড়ায় ফরাসিরা। মাইকেল ওলিসের পাস থেকে বাঁ পায়ের শটে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ৫৪ মিনিটে এমবাপ্পের পাস থেকে দ্বিতীয় গোলটি করেন বারকোলা। প্রথম ৯ মিনিটের মধ্যেই ফ্রান্স দুই গোল করে। শেষে ওলিসের পাস থেকে ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল এবং বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড নতুন করে গড়েন এমবাপ্পে।
আরও পড়ুন: নাহিদ ইসলাম: দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন