০৬:০৫ এম
দিনাজপুরের ফুলবাড়ীতে, মিজানুর রহমান (৪৮) নামে এক ইউনিয়ন যুবদল নেতার মৃত্যু পিকআপ চাপায় হয়েছে। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ব্রহ্মচারী নামক স্থানে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা ধরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। অবশেষে রাত সাড়ে ৯টার দিকে প্রশাসনের আশ্বাসের পর অবরোধ তুলে নেন তারা।
নিহত মিজানুর রহমান, উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মহাদিপুর গ্রামের মকবুল হোসেনের পুত্র। তিনি ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হিসেবে এবং যুবদলের সভাপতি হিসেবেও পরিচিত ছিলেন।
আরও পড়ুন: বর্ষপূর্তিতে ম্যাগাজিন বর্ষবার্তা বের হচ্ছে
পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা যায়, মিজানুর রহমান সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল নিয়ে লক্ষ্মীপুর বাজার থেকে ফুলবাড়ী যাওয়ার পথে, খয়েরবাড়ী ইউনিয়নের ব্রহ্মচারী নামক স্থানে পৌঁছালে, দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি অজ্ঞাত নামা পিকআপ, বিরামপুর অভিমুখে যাতায়াতের সময় তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তার ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। এই ঘটনার পর স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে দুই ঘণ্টা ধরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান ও অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) নবকুমার বিশ্বাসসহ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেন। এর ফলে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন