ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

সীমান্ত সুরক্ষায় সীমান্তবর্তীদের মিলিটারি ট্রেনিং দিতে হবে: নাসীরুদ্দীন


সীমান্ত সুরক্ষায় সীমান্তবর্তীদের মিলিটারি ট্রেনিং দিতে হবে: নাসীরুদ্দীন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সীমান্তকে সুরক্ষা দিতে হলে সীমান্তবর্তী মানুষকে মিলিটারি ট্রেনিং দিতে হবে। বুধবার (২৪ জুন) রাজধানীর তোপখানা রোডে আয়োজিত ‘সীমান্ত হত্যা, পুশইন ও বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। নাসীরুদ্দীন বলেন, সীমান্ত প্রশ্নে দল মত নির্বিশেষে এক সিদ্ধান্তে আসতে হবে। এ সময় গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও উমামা ফাতেমাসহ তরুণ রাজনীতিকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনে রুশ হামলায় নিহত ও আহতের সংখ্যা বেড়ে গেছে, পশ্চিমা মিত্রদের সহায়তা চান জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


ইউক্রেনে রুশ হামলায় নিহত ও আহতের সংখ্যা বেড়ে গেছে, পশ্চিমা মিত্রদের সহায়তা চান জেলেনস্কি

ইউক্রেনে রুশ হামলায় তিনজন নিহত হয়েছেন এবং ২৫ জন আহত হতে দেখা গেছে। রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় একটি গুরুত্বপূর্ণ রেলসেতু, বিদ্যুৎকেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোয় পাল্টা আক্রমণের দাবি করেছে কিয়েভ। এই ঘটনার মধ্যেই মস্কোর ওপর আরও আন্তর্জাতিক চাপ বাড়ানোর পাশাপাশি পশ্চিমা মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাওয়ার আবেদন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জুন) ঘটনার দিন মধ্য ইউক্রেনের ক্রিভিই রিহ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অনেকে হতাহত হন। স্থানীয় কর্মকর্তাদের মতে, ওই হামলায় ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করা হয়েছে। বুধবার (২৪ জুন) নিহতদের স্মরণে শোক দিবস ঘোষণা করা হয়েছে।

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় উল্লেখযোগ্য রেলসেতু, বিদ্যুৎকেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলার দাবি করা হয়েছে কিয়েভের পক্ষ থেকে। ইউক্রেনের প্রেসিডেন্টের মতে, এসব আঘাত রুশ জনগণকে যুদ্ধের প্রকৃত মূল্য বুঝতে বাধ্য করছে।

সাম্প্রতিক ড্রোন হামলার ফলে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে সৃষ্টি হয়েছে জ্বালানি সংকট, বিধিনিষেধ আরোপ এবং মূল্যবর্ধনের খবর। একইসাথে মস্কো স্টক এক্সচেঞ্জে দরপতন এবং রুবলের অবমূল্যায়নও যুদ্ধের অর্থনৈতিক চাপকে সামনে এনেছে। তবে ক্রেমলিনের দাবি, রুশ অর্থনীতি এখনো স্থিতিশীল রয়েছে।

মস্কোর ওপর আরও আন্তর্জাতিক চাপ বাড়ানোর পাশাপাশি পশ্চিমা দেশগুলোর কাছে দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছে জেলেনস্কি।

এদিকে, যুদ্ধ বন্ধে আলোচনার দরজা এখনও খোলা আছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ভবিষ্যৎ শান্তি আলোচনা ২০২২ সালের ইস্তাম্বুল সমঝোতা এবং ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কার অ্যাঙ্করেজ শহরে বৈঠকে হওয়া আলোচনার ভিত্তিতে হবে বলেও শর্ত জুড়ে দিয়েছেন তিনি।

পুতিনের অভিযোগ, ইউক্রেন শান্তি আলোচনা থেকে শক্ত অবস্থান অর্জনের লক্ষ্যে রাশিয়ার অভ্যন্তরে হামলা বাড়াচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

ব্রাজিল এবং স্কটল্যান্ডের মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচ বজ্রঝড়ের শঙ্কায় অনিশ্চয়তায় পড়েছে। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ রাতে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে দুই দলের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে বৈরী আবহাওয়া এই ম্যাচে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু ওই সময়েই তীব্র বজ্রঝড়ের পূর্বাভাস প্রদান করা হয়েছে। এর ফলে ম্যাচের শুরুতেই বিলম্ব হতে পারে অথবা ম্যাচ চলাকালেও খেলা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

ফিফার নিয়ম অনুযায়ী, যদি স্টেডিয়ামের ৮ মাইল ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত শনাক্ত হয়, তাহলে খেলাটি সঙ্গে সঙ্গে স্থগিত করতে হবে। এছাড়া শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা করার বাধ্যবাধকতা রয়েছে, যার ফলস্বরূপ ম্যাচ দীর্ঘ সময়ের জন্য থেমে যেতে পারে।

এর আগে এই বিশ্বকাপে একই ধরনের পরিস্থিতি ফিলাডেলফিয়ায় দেখা গেছে, যেখানে ফ্রান্স এবং ইরাকের ম্যাচ বজ্রঝড়ের কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল। পরে নতুন করে ওয়ার্ম আপ করে খেলায় ফিরতে হয়েছিল ফুটবলারদের।

সম্ভাব্য এই পরিস্থিতি মাথায় রেখে স্কটল্যান্ড প্রস্তুতি নিয়েছে। দলের প্রধান কোচ স্টিভ ক্লার্ক জানিয়েছেন, ম্যাচ যদি বিলম্বিত হয়, তবে তা সামলানোর জন্য তাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, পরিস্থিতি যেকোনো ধরনের থাকুক, দল প্রস্তুত রয়েছে এবং যদি বিলম্ব ঘটে, সেটিও কৌশলগতভাবে মোকাবিলা করা হবে।

গ্রুপ সি থেকে নকআউটে যাওয়ার জন্য স্কটল্যান্ডের এই ম্যাচে অন্তত এক পয়েন্টের প্রয়োজন। তবে হারলেও তাদের পুরোপুরি বিদায় নিশ্চিত নয়, অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে তাদের ভাগ্য।

অন্যদিকে, ব্রাজিল দল ইনজুরি কাটিয়ে নেইমারের ফেরার সম্ভাবনা রয়েছে, যা ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। তবে স্কটল্যান্ড এই ম্যাচেও হারাবে ডিফেন্ডার অ্যারন হিকিকে।

সব মিলিয়ে মাঠের লড়াইয়ের পাশাপাশি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। আকাশ পরিষ্কার থাকলে জমজমাট ম্যাচের অপেক্ষা, আর বজ্রঝড় নামলে লম্বা অপেক্ষা।

সূত্র: দ্যা সান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উন্মোচিত হলো হীরাখচিত বিশ্বকাপ ট্রফি, দাম কত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


উন্মোচিত হলো হীরাখচিত বিশ্বকাপ ট্রফি, দাম কত

দুবাইয়ের একটি গয়নার প্রতিষ্ঠান ফিফা বিশ্বকাপ ট্রফির একটি বিশেষ সংস্করণ উন্মোচন করেছে। এই বিশেষ সংস্করণটি লেগো ব্লক দিয়ে তৈরি এবং সাজানো হয়েছে ৯০০টিরও বেশি হীরা এবং ১৮ ক্যারেট সোনার অংশ দিয়ে। ট্রফিটির দাম ৮২ হাজার মার্কিন ডলার ধরা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৮৫ হাজার টাকার সমান।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মূল ট্রফিটি আসলে ফিফা বিশ্বকাপের অফিশিয়াল লেগো সংস্করণের আদলে তৈরি করা হয়েছে। ২৮৪২টি লেগো ব্লক দিয়ে বানানো মডেলটি সাধারণত ২০০ ডলারে (প্রায় ২৫ হাজার টাকা) বিক্রি হয়।

তবে, দুবাইয়ের গয়নার কারিগর হেমন্ত করমচাঁদানি এটিকে একটি বিলাসী শিল্পকর্মে রূপ দিয়েছেন। করমচাঁাদানি তার ১০ বছর বয়সী ছেলে যশের সাহায্যে তিন দিনে লেগো ট্রফিটি তৈরি করেছেন।

এরপর সেটিকে নতুন রূপ দিতে কারিগরদের প্রায় ৩৫ দিন সময় লেগেছে। প্রতিটি অংশে হাতে বসানো হয়েছে হীরা। অনেক জায়গায় প্ল্যাস্টিকের পরিবর্তে ব্যবহার করা হয়েছে সোনা।

দুবাইয়ের বিখ্যাত গোল্ড অ্যান্ড ডায়মন্ড পার্কের প্যাশন জুয়েলার্সের ৬৫ জন কারিগর এই ট্রফিটি বানিয়েছেন।

ট্রফিটিকে বানানোর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল লেগোর প্রতিটি অংশের সঙ্গে মিল রেখে সোনার অংশ তৈরি করা এবং সেগুলো নিখুঁতভাবে বসানো।

জনসাধারণের দেখার জন্য ট্রফিটি বর্তমানে প্যাশন জুয়েলার্সের শোরুমে রাখা হয়েছে। দর্শনার্থীদের মধ্যে এটি ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে, বিশেষ করে ফুটবল এবং লেগোপ্রেমীদের কাছে।

হীরাখচিত এই বিশ্বকাপ ট্রফিকে বিলাসী পণ্যের নতুন উদাহরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে, এবং এটি ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে দামী লেগো ট্রফিগুলোর একটি হিসাবে পরিচিতি পেতে শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ইকরার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো ছিল’, আদালতে দাবি আলভীর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


‘ইকরার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো ছিল’, আদালতে দাবি আলভীর

স্ত্রী ইকরার আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার অভিনেতা জাহের আলভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। এই আদেশ বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর উভয় পক্ষের শুনানি শেষে প্রদান করেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক আলভীর ১০ দিনের রিমান্ড আবেদন করেন। গত ২১ জুন আদালত শুনানির জন্য দিন ধার্য করেছিলেন।

বুধবার শুনানির সময় আদালতের অনুমতি নিয়ে জাহের আলভী তার বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি কাজে (অভিনয়ে) ফেরার জন্য জামিন চাই না। আমার সন্তানটা তার মাকে হারিয়েছে, তাকে এখন সাপোর্ট দেওয়া দরকার। আমি এমন একটা পরিস্থিতিতে আছি, যখন শোক পালন করব নাকি মামলার প্রসিডিওর মেইনটেইন করব জানি না। সংসারে ছোটখাটো মনোমালিন্য হয়। আমার ও ইকরার রিলেশন খুব স্মুথ (ভালো) ছিল। সুইসাইড করার মতো কিছু ঘটেনি। আমি মিডিয়ায় কাজ করি, এখানে আমার শুভাকাঙ্ক্ষী যেমন আছে, হেটার্সও আছে। তারা একটা এআই জেনারেটেড মেহেদিওয়ালা ছবি দিয়ে মিথ্যা প্রচারণা করেছে। সেই মেহেদিওয়ালা আসল ছবিটা আমার আইনজীবীর কাছে আছে।’

অভিনেত্রী ইফফাত আরা তিথির সঙ্গে নেপালে জন্মদিন উদযাপনের অভিযোগ নিয়েও বক্তব্য দেন আলভী। তিনি বলেন, ‘আমি নাকি নায়িকা নিয়ে নেপালে গেছি। অথচ আমি ৬টা নাটকের শুটিংয়ের জন্য প্রডাকশনের সাথে গিয়েছি; এটা আমার কাজ। সেখানে প্রডাকশনের সবাই ছিল, শুধু তিথি না।’

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার রুবায়েত রিমান্ড বাতিলের আবেদন করে বলেন, ‘এ মামলায় কোনো মিডিয়া ট্রায়ালের প্রভাব যেন না থাকে। এখানে তাকে (আলভী) শাস্তি দেওয়ার চেয়ে ন্যায়বিচার হওয়াটাই গুরুত্বপূর্ণ।’ তিনি আরো বলেন, ‘তিনি দেশে এসে আইনের প্রতি সম্মান দেখিয়ে কোর্টে আত্মসমর্পণ করেছেন।’ এ সময় বিচারক মন্তব্য করেন, ‘তাকে হাইকোর্টই আত্মসমর্পণ করতে বলেছেন।’

শুনানির এক পর্যায়ে ইকরার দেওয়া একটি হলফনামার বিষয়ও আদালতে উত্থাপন করা হয়। আসামি পক্ষের দাবি, ওই হলফনামায় ইকরা উল্লেখ করেছিলেন যে, তাঁর পরিবার জোরপূর্বক অন্যত্র বিয়ে দিয়েছিল। পরে আলভীর পক্ষের আরেক আইনজীবী রিমান্ডের পরিবর্তে জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন জানান। তবে আদালত তা নাকচ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ইকরাকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপমানজনক ও উসকানিমূলক বিভিন্ন পোস্ট দিতেন আলভী। এ ছাড়া বিবাহিত থাকা অবস্থায় অন্য এক নারীর সঙ্গে ছবি প্রকাশ করা এবং উসকানিমূলক মন্তব্য করার অভিযোগও করা হয়।

মামলার প্রকৃত রহস্য উদঘাটন, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং অন্যান্য তথ্য সংগ্রহের জন্য রিমান্ড প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ১ মার্চ রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার রাতে ইকরার মামা শেখ তানভীর আহমেদ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় জাহের আলভীর পাশাপাশি তাঁর মা নাসরিন সুলতানা শিউলিকেও আসামি করা হয়েছে। দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে শুরু থেকেই নিজের নির্দোষতার দাবি করে আসছেন জাহের আলভী। মামলার তদন্ত চলমান থাকায় এখন তদন্তের অগ্রগতির দিকেই নজর সংশ্লিষ্টদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%