প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুবাইয়ের একটি গয়নার প্রতিষ্ঠান ফিফা বিশ্বকাপ ট্রফির একটি বিশেষ সংস্করণ উন্মোচন করেছে। এই বিশেষ সংস্করণটি লেগো ব্লক দিয়ে তৈরি এবং সাজানো হয়েছে ৯০০টিরও বেশি হীরা এবং ১৮ ক্যারেট সোনার অংশ দিয়ে। ট্রফিটির দাম ৮২ হাজার মার্কিন ডলার ধরা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৮৫ হাজার টাকার সমান।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মূল ট্রফিটি আসলে ফিফা বিশ্বকাপের অফিশিয়াল লেগো সংস্করণের আদলে তৈরি করা হয়েছে। ২৮৪২টি লেগো ব্লক দিয়ে বানানো মডেলটি সাধারণত ২০০ ডলারে (প্রায় ২৫ হাজার টাকা) বিক্রি হয়।
তবে, দুবাইয়ের গয়নার কারিগর হেমন্ত করমচাঁদানি এটিকে একটি বিলাসী শিল্পকর্মে রূপ দিয়েছেন। করমচাঁাদানি তার ১০ বছর বয়সী ছেলে যশের সাহায্যে তিন দিনে লেগো ট্রফিটি তৈরি করেছেন।
এরপর সেটিকে নতুন রূপ দিতে কারিগরদের প্রায় ৩৫ দিন সময় লেগেছে। প্রতিটি অংশে হাতে বসানো হয়েছে হীরা। অনেক জায়গায় প্ল্যাস্টিকের পরিবর্তে ব্যবহার করা হয়েছে সোনা।
দুবাইয়ের বিখ্যাত গোল্ড অ্যান্ড ডায়মন্ড পার্কের প্যাশন জুয়েলার্সের ৬৫ জন কারিগর এই ট্রফিটি বানিয়েছেন।
ট্রফিটিকে বানানোর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল লেগোর প্রতিটি অংশের সঙ্গে মিল রেখে সোনার অংশ তৈরি করা এবং সেগুলো নিখুঁতভাবে বসানো।
জনসাধারণের দেখার জন্য ট্রফিটি বর্তমানে প্যাশন জুয়েলার্সের শোরুমে রাখা হয়েছে। দর্শনার্থীদের মধ্যে এটি ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে, বিশেষ করে ফুটবল এবং লেগোপ্রেমীদের কাছে।
হীরাখচিত এই বিশ্বকাপ ট্রফিকে বিলাসী পণ্যের নতুন উদাহরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে, এবং এটি ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে দামী লেগো ট্রফিগুলোর একটি হিসাবে পরিচিতি পেতে শুরু করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন