০৫:০৭ পি.এম
অবশেষে দীর্ঘ অপেক্ষার পর নীরবতা ভেঙে সামনে এলো চিত্রনায়িকা শবনম বুবলীর আড়ালে থাকার কারণ। দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা। এবার তার কোলকে জুড়ে ধরা দিয়েছে এক কন্যাসন্তান।
সম্প্রতি, নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে বেশ আনন্দের সাথে এই সুখবর দেন বুবলী। তিনি মেয়ের নাম রেখেছেন শারলিন খান। পোস্টের মাধ্যমে তিনি শাকিব খানকে বাবা হিসেবে উল্লেখ করে ট্যাগও করেছেন। বুবলী জানান, গত ১১ মে পৃথিবীর আলো দেখতে এসেছে তাদের কন্যাসন্তান শারলিন।
খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে এই তারকা দম্পতির জন্য। কিন্তু এই আনন্দের খবরের পাশাপাশি অনুরাগীদের মনে একটি প্রশ্ন বেশ জোরালো হয়ে উঠেছিল—কোথায় জন্মেছে বুবলীর দ্বিতীয় সন্তান? কারণ ইতোমধ্যে জানা গেছে যে, শাকিব-বুবলীর প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে। ফলে মানুষের মনে ধারণা ছিল, হয়তো এবারও চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছিলেন বুবলী।
আরও পড়ুন: ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, মোট ২৯ দিন ছুটি
তবে বিশ্বস্ত সূত্রের তথ্য বলছে ভিন্ন কিছু। যদিও নানা পরিকল্পনা ছিল, অবশেষে বিদেশে যাননি বুবলী। পুরো মাতৃত্বকালীন সময়টা তিনি ঢাকাতেই কাটিয়েছেন। অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বেসরকারি হাসপাতালে শারলিন খান জন্মগ্রহণ করেছে।
গর্ভাবস্থার পুরো সময় চিকিৎসকদের কঠোর তত্ত্বাবধানে ছিলেন বুবলী। ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার জন্যই দীর্ঘ সময় তিনি জনসমক্ষে আসেননি। এমনকি রায়হান রাফি পরিচালিত ‘প্রেশার কুকার’ সিনেমার প্রচারণায় তার অনুপস্থিতি নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল, এই খবরের মাধ্যমে আপাতত তা অবসান ঘটলো।
এর আগে ২০২০ সালের মার্চে যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছিল বুবলীর প্রথম সন্তান বীর। তবে সেই খবরটি প্রকাশ্যে আসতে সময় লেগেছিল প্রায় দুই বছর। এবার অবশ্য ভক্তদের জন্য দীর্ঘ অপেক্ষার প্রয়োজন হয়নি। কন্যাসন্তান জন্মের এক মাসের মধ্যেই তিনি সুখবরটি সবার সাথে ভাগ করে নিলেন।
আরও পড়ুন: প্রতিবন্ধী ব্যক্তিদের নির্বাচনী অধিকার নিয়ে সাংবাদিকদের কর্মশালা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন