০৮:২০ পি.এম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (ওওঊজ) এর সাবেক পরিচালক এবং টিকাটুলি জামে মসজিদের খতিব, প্রখ্যাত শিক্ষাবিদ ড. ইয়াহইয়ার রহমান আগামীকাল মঙ্গলবার তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করবেন। শিক্ষা ক্ষেত্রে জাতীয় পর্যায়ে অসাধারণ অবদানের জন্য ২০০৫ সালে তিনি “শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় শিক্ষক” হিসেবে স্বীকৃতি লাভ করেন এবং সরকার কর্তৃক বিশেষ পুরস্কারে ভূষিত হন।
প্রফেসর ড. এ. এইচ. এম. ইয়াহইয়ার রহমান ১৯৪৯ সালের ফেব্রুয়ারি মাসে খুলনা জেলার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের গোলখালী গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তবে তিনি শৈশব থেকে বেড়ে ওঠেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী গ্রামে। তাঁর পিতার নাম হাফেজ সুলতান উদ্দিন সরদার এবং মায়ের নাম আমিনা সুলতানা। তিনি শৈশব থেকেই ছিলেন অত্যন্ত ভদ্র, মার্জিত, শান্ত স্বভাবের, পরোপকারী এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। ১৯৮২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধীনে প্রফেসর ড. মোহাম্মাদ এছহাকের তত্ত্বাবধানে এমফিল ডিগ্রী অর্জন করেন।
এরপর তিনি সউদী আরব সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ‘এরাবিক এক্সপার্ট’ হিসেবে রিয়াদে যান। ১৯৮৪ সালে রিয়াদের কিং সউদ ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা ইন এরাবিকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন।
আরও পড়ুন: মৌলভীবাজারে ১৬ বছর বয়সী কিশোরীকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগে মানববন্ধন
পরবর্তীতে ১৯৯০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মাদ মুস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেন। ইউনিভার্সিটি অব গ্রেটার ম্যানচেস্টার ইংল্যান্ডের লেকচারার খালিদ ইয়াহইয়া, যিনি মরহুমের বড় ছেলে, পিতা ড. ইয়াহইয়ার রহমানের রূহের মাগফিরাত কামনা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন