ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা


বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা দেখা সম্ভব নয়। তাই আপনার সময় ও পছন্দ অনুযায়ী কিছু খেলা বেছে নিতে হবে। লাইভ বা সরাসরি খেলা দেখার প্রতি আপনার আগ্রহ নিশ্চয়ই অন্যদের মতোই বেশি। কোথায় কী খেলা হচ্ছে, তা জানার জন্য সময় নষ্ট না করে এই শিডিউলটি দেখে নিন। এর মাধ্যমে আপনি ঠিক করতে পারবেন কখন কোন খেলায় নজর দেবেন।

আজ (বৃহস্পতিবার) কোন কোন স্যাটেলাইট চ্যানেল কোন খেলা সম্প্রচার করবে, তা একনজরে দেখে নিন।

এশিয়ান গেমস

আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে

বিভিন্ন খেলা

সকাল ৬টা, সনি স্পোর্টস ২ ও ৫

এশিয়ান গেমস: ক্রিকেট

বাংলাদেশ-পাকিস্তান

আরও পড়ুন: ঢাকা টেস্ট বাংলাদেশের জন্য নিজেদের প্রমাণের গুরুত্বপূর্ণ পরীক্ষা

সকাল ৬টা, সনি স্পোর্টস ১

ভারত-শ্রীলঙ্কা

বেলা ১১টা, সনি স্পোর্টস ১

ফিফা আসিয়ান কাপ

আরও পড়ুন: স্টার্কের ছয়ে দক্ষিণ আফ্রিকা চাপে, দিনের শেষে অলআউট

বাংলাদেশ-ইন্দোনেশিয়া

সন্ধ্যা ৬-৩০ মি., টি স্পোর্টস

উয়েফা নেশনস লিগ

আজারবাইজান-লিখটেনস্টাইন

আরও পড়ুন: মাদক ও সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা: মিলন এমপি

রাত ১০টা, সনি স্পোর্টস ১

জার্মানি-সার্বিয়া

রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ১

ডেনমার্ক-পর্তুগাল

আরও পড়ুন: এবিজি ইউনিভার্সিটি কাপে শেষ মুহূর্তের গোলে ফারইস্টকে হারাল ড্যাফোডিল

রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ২

গ্রিস-নেদারল্যান্ডস

রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ৫

আরও পড়ুন: পেশাদার গলফে মিডিয়া পার্টনার হল ‘গলফ মিডিয়া’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে মহিলা পরিষদের কর্মী সম্মেলন ও পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫০ এম


কাউখালীতে মহিলা পরিষদের কর্মী সম্মেলন ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সাংগঠনিক মাসের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি সুনন্দ সমাদ্দার।অনুষ্ঠান পরিচালনা করেন নারী নেত্রী কুমকুম ভট্টাচার্য।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হোগলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার, কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান, কাঠালিয়া পিজিএস বহুমুখী কারিগরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আব্দুর রহমান, কাউখালী মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সাহিদা হক এবং নারী নেত্রী মৌমিতা সাহা।
বক্তারা নারী অধিকার রক্ষা, সমাজে নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতকরণ এবং বাল্যবিয়ে রোধে মহিলা পরিষদের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের দিনে ইতিহাসে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫০ এম


আজকের দিনে ইতিহাসে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

বিশ্বের ইতিহাসে প্রতিদিন ঘটে নানা ধরনের ঘটনা। উদ্ভাবন ও উন্মোচনের পাশাপাশি অনেকের জন্ম ও মৃত্যু ঘটে। প্রতিদিনের এসব ঘটনার মধ্যে কিছু ঘটনা মানুষের মনে বিশেষভাবে স্থান করে নেয়। কিছু ঘটনা ইতিহাসের পাতায় স্থায়ীভাবে স্থান পায়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এক নজরে দেখা যাক তেমন কিছু ঘটনা।

ঘটনাবলি

১১৮৯ সালে গেরার্ড ডে রাইডফোর্ট, যিনি নাইট টেম্পলার-এর গ্রান্ডমাস্টার ছিলেন ১১৮৪ সাল থেকে, তিনি অ্যাকর অবরোধকালে নিহত হন।

১৭৮০ সালে কলকাতা শহরের বৈঠকখানা রোডের বাড়িতে আলিয়া মাদরাসা শিক্ষাধারার প্রতিষ্ঠা হয়।

১৭৮৭ সালে সুভোরোভ-এর নেতৃত্বে রাশিয়া কিনবার্নে তুর্কিদের পরাস্ত করে।

১৭৯১ সালে ফ্রান্সের আইনসভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

১৭৯২ সালে ব্রিটেনে প্রথম মানি অর্ডার প্রথা চালু হয়।

১৭৯৬ সালে বেলজিয়াম ফ্রান্স জয় করে।

১৮৩৮ সালে প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ শুরু হয়।

১৮৫৪ সালে ভারতবর্ষে সরকারিভাবে ডাকটিকিট ব্যবস্থা চালু হয়।

১৮৬৪ সালে পোস্ট অফিসের মাধ্যমে মানিঅর্ডার পদ্ধতি প্রবর্তন করা হয়।

১৮৬৯ সালে অস্ট্রিয়ায় প্রথম পোস্টকার্ড চালু হয়।

১৮৮৭ সালে ব্রিটিশরা পাকিস্তানের বেলুচিস্তান দখল করে নেয়।

১৯০৯ সালে ভাগলপুরে বেগম রোকেয়া কর্তৃক ভাগলপুর সাখাওয়াৎ মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করা হয়।

১৯২৭ সালে রাশিয়া-পারস্য অনাক্রমণ চুক্তি স্বাক্ষর হয়।

১৯২৭ সালে খোরাসান প্রদেশের পুলিশ প্রধান মোহাম্মাদ তাকি খান পেসিয়ান তৎকালীন স্বৈরাচারী সরকারের অনুচরদের হাতে নিহত হন।

১৯৪৬ সালে ন্যুরেমবার্গ ট্রায়ালে নাৎসি জার্মান নেতারা দোষী সাব্যস্ত হন।

১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা হয়।

১৯৫৫ সালে প্রেসিডেন্ট মাওসেতুংয়ের নেতৃত্বে গণচীন প্রজাতন্ত্র তার অস্তিত্ব ঘোষণা করে।

১৯৬০ সালে নাইজেরিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৭৪ সালে যুক্তরাষ্ট্রে ওয়াটার গেট কেলেঙ্কারির বিচার শুরু হয়।

১৯৮৫ সালে ইসরায়েলের জঙ্গি বিমানগুলো তিউনিসিয়ায় ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও’র দপ্তরে হামলা চালায়।

১৯৮৮ সালে ভিয়েতনামের সাবেক প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির নেতা ক্রয়ং চিনের মৃত্যু হয়।

১৯৮৮ সালে মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৯৮৯ সালে বিশ্বে সর্বপ্রথম ডেনমার্কে সমকামীদের বিয়ের অনুমতি প্রদান করা হয়।

১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়ন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

১৯৯৪ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সহায়তায় পালাউ স্বাধীনতা লাভ করে।

১৯৯৯ সালে বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’ পথচলা শুরু করে।

২০০১ সালে কাশ্মীরের রাজ্যসভায় জঙ্গি হামলায় ৪০ জনকে হত্যা করা হয়।

২০০১ সালে বাংলাদেশে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন ৪ দলীয় জোটের বিপুল বিজয় ঘটে।

২০০৫ সালে বোমা হামলায় ইন্দোনেশিয়ার বালিতে ২৩ জনের প্রাণহানি ঘটে।

জন্ম

১৭৯১ সালে সের্গেই আক্সাকভ, যিনি রাশিয়ান লেখক ছিলেন।

১৮৬১ সালে চিকিৎসক স্যার নীলরতন সরকার।

১৮৬৫ সালে পল ডুকাস, ফরাসি সুরকার, পণ্ডিত ও সমালোচক।

১৮৮১ সালে বোয়িং বিমান কোম্পানির প্রতিষ্ঠাতা উইলিয়াম এডওয়ার্ড বোয়িং।

১৮৯৫ সালে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খাঁ।

১৯০৬ সালে শচীন দেব বর্মন, যিনি ভারতীয় বাংলা গানের কিংবদন্তি ও জনপ্রিয় সংগীতশিল্পী ছিলেন।

১৯২২ সালে চেন নিং ইয়াং, যিনি নোবেল পুরস্কার বিজয়ী একজন চীনা বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী ছিলেন।

১৯২৪ সালে আবদুল মালেক উকিল, যিনি একজন বাংলাদেশি আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন।

১৯২৪ সালে জিমি কার্টার, যিনি নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৯তম রাষ্ট্রপতি ছিলেন।

১৯৩৬ সালে ডানকান এডওয়ার্ডস, যিনি একজন ইংরেজ আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় ছিলেন।

১৯৪০ সালে কবি, প্রাবন্ধিক মনজুরে মাওলা জন্মগ্রহণ করেন।

১৯৪৩ সালে ছড়াকার সিরাজুল ফরিদ জন্মগ্রহণ করেন।

১৯৪৭ সালে আরন চিয়েচানভের, যিনি নোবেল পুরস্কার বিজয়ী ইসরায়েলি জীববিজ্ঞানী ও চিকিৎসক ছিলেন।

১৯৫৬ সালে এন্ডরুল আনসিপ, যিনি এস্তোনীয় ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ ও ১৫তম প্রধানমন্ত্রী ছিলেন।

১৯৬৬ সালে জর্জ উইয়াহ, যিনি সাবেক লাইবেরিয়ার ফুটবলার ও রাজনীতিবিদ ছিলেন।

১৯৭২ সালে লায়লা হাটামি, যিনি ইরানি অভিনেত্রী ছিলেন।

১৯৮০ সালে টেনিস তারকা মার্টিনা হিঙ্গিস।

১৯৮১ সালে হুলিও বাপতিস্তা, যিনি ব্রাজিলিয়ান ফুটবলার ছিলেন।

মৃত্যু

১৪৯৯ সালে মারসিলিও ফিচিনো, যিনি ইতালিয়ান জ্যোতিষী ও দার্শনিক ছিলেন।

১৯২৯ সালে আন্টইনে বউরডেলে, যিনি ফরাসি ভাস্কর ও পেইন্টার ছিলেন।

১৯৪৭ সালে স্পেনের কবি ও নাট্যকার গ্রেগোরিও মার্তিনেজ সিয়েরা।

১৯৫৯ সালে এনরিকো ডে নিকোলা, যিনি ইতালীয় সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ ও ইতালির প্রথম প্রেসিডেন্ট ছিলেন।

১৯৮৫ সালে ই বি হোয়াইট, যিনি আমেরিকান সাংবাদিক ও লেখক ছিলেন।

১৯৮৭ সালে মাওলানা আবদুর রহিম।

১৯৯০ সালে জন স্টুয়ার্ট বেল, যিনি আয়ারল্যান্ডীয় পদার্থবিজ্ঞানী ছিলেন।

১৯৯৫ সালে শীর্ষস্থানীয় শিল্পপতি আদিত্য বিক্রম বিড়লা।

২০০০ সালে চিত্রশিল্পী কালাম মাহমুদ।

২০১২ সালে ডির্ক ব্যাচ, যিনি জার্মান অভিনেতা, গায়ক, প্রযোজক ও চিত্রনাট্যকার ছিলেন।

২০১৩ সালে টম ক্ল্যানসি, যিনি মার্কিন লেখক ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫২ এম


ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে

ঢাকাতে প্রতিদিনই কেনাকাটার জন্য কোথাও না কোথাও যেতে হয়। তবে, যেকোনো মার্কেটে যাওয়ার পূর্বে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিন সম্পর্কে জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায়, বিড়ম্বনায় পড়তে হতে পারে আপনাকে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) তারিখে কোন কোন মার্কেট, শপিংমল এবং দোকানপাট বন্ধ থাকবে, তা দেখে নিন।

বন্ধ থাকবে যেসব মার্কেট

মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপারমার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, ফরচুন শপিংমল, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট এবং সাকুরা মার্কেট।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাহজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা এবং রমনা শিশুপার্ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ইআবি উপাচার্যের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৪ এম


মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ইআবি উপাচার্যের সাক্ষাৎ

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর আমন্ত্রণে বুধবার (৩০ সেপ্টেম্বর) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকারের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আবু জাফর খান যুগান্তরকে নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে উভয়ের মধ্যে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, ভাষা শিক্ষার প্রসার এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষভাবে আরবি ও মালয় ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে মাদরাসা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা, বৃত্তি ও আন্তর্জাতিক একাডেমিক বিনিময়ে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়। বাংলাদেশি জনশক্তির জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরিতে ভাষা শিক্ষার ভূমিকা নিয়েও মতবিনিময় করা হয়।

এছাড়াও মালয় ও আরবি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে মাদ্রাসার শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলে মালয়েশিয়ার শ্রমবাজারে তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টির বিষয়ে মতবিনিময় করেন বাংলাদেশ হাইকমিশনার ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ লক্ষ্যে ভাষাগত দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের মালয়েশিয়ার শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, মালয়েশিয়ার ইউনিভার্সিটি সাইন্স ইসলাম মালয়েশিয়া (USIM) এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (IIUM)-এর আমন্ত্রণে বর্তমানে সরকারি সফরে মালয়েশিয়ায় অবস্থান করছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান।

সৌজন্য সাক্ষাৎকালে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মিস্টার জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় উপাচার্যের সফরসঙ্গী হিসেবে তাঁর একান্ত ব্যক্তিগত সহকারী ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আশফাক আখতারও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%