০৪:৩৩ পি.এম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন, বীর মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের বাদ দেওয়া হবে। তিনি উল্লেখ করেছেন, তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার জন্য চুলচেরা যাচাই-বাছাই চলছে।
আজ বুধবার, মহান মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা এবং বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রকৃত তালিকা প্রণয়নের কৌশল ও করণীয় নির্ধারণে আয়োজিত মতবিনিময়সভার পর মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
মন্ত্রী জানান, মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাইয়ে দল-মতের ঊর্ধ্বে উঠে নির্মোহভাবে কাজ করা হবে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করার এবং অমুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার উদ্দেশ্যে এই যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আরও পড়ুন: আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি দখল করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মন্ত্রী আরও জানান, বিভিন্ন মহলে ৮৫ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার কথা শোনা যাচ্ছে। তবে তিনি তাদের ‘অমুক্তিযোদ্ধা’ হিসেবে অভিহিত করতে চান।
মহান মুক্তিযুদ্ধের প্রকৃত যোদ্ধাদের সঙ্গে তালিকায় অনেক অমুক্তিযোদ্ধা যুক্ত হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। তিনি বলেন, "আমরা চাই স্বাধীনতার ইতিহাস সঠিকভাবে লিপিবদ্ধ হোক। আগামী দিনে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষ যেন স্বাধীনতার ইতিহাস সঠিকভাবে জানতে পারে।" এই নির্মোহ জায়গা থেকেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে।
নতুন করে মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন নেওয়া হচ্ছে কি না জানতে চাইলে তিনি জানান, নতুন করে আবেদন নেওয়া হচ্ছে না। স্বাধীনতার ৫৫ বছর পর কেন মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন নেওয়া হবে, সেটি প্রশ্ন।
মন্ত্রী জানান, ৭ অক্টোবরের পর নতুন করে আবেদন নেওয়া হবে না বলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আরও পড়ুন: দেশের স্বার্থে কোনো ছাড় নয়: মৎস্য প্রতিমন্ত্রী টুকু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন