ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া স্কুল মাঠে কিশোর-তরুণদের আড্ডা, ইউএনও'র সতর্কবার্তা


শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া স্কুল মাঠে কিশোর-তরুণদের আড্ডা, ইউএনও

রাতের সময় তখন ১০টা ৩৫ মিনিট। শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বের হয়েছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। তার সঙ্গে ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এবং যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর।

শহর পরিদর্শনের সময় তারা ভিক্টোরিয়া স্কুল মাঠে যান। মাঠের গ্যালারির সামনে ও পিছনের অন্ধকারে কয়েকজন কিশোর ও তরুণকে বসে থাকতে দেখা যায়। তাদের মধ্যে কেউ কেউ মোবাইল ফোন ব্যবহার করছিল। প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি দেখে কিছু কিশোরের মধ্যে অস্বস্তি দেখা দেয়, আবার কেউ কেউ সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে।

গভীর রাতে অন্ধকার জায়গায় বসে থাকার কারণ জানতে চাইলে সন্তোষজনক কোনো উত্তর পাওয়া যায়নি। কিছু কিশোর প্রতিশ্রুতি দেয় যে ভবিষ্যতে তারা আর এভাবে রাতের বেলায় অন্ধকারে বসে থাকবে না। একজন জানায়, সে ওই স্থানে আজই প্রথমবার এসেছে এবং পরে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে। তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। ইউএনও ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের বুঝিয়ে বলেন, গভীর রাতে অযথা বাইরে না থেকে পড়াশোনায় মনোযোগী হতে হবে। পরে তাদের নিজ নিজ বাসায় ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয় এবং সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

বুধবার রাত সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলা ও পৌর প্রশাসনের শহরের রাতের পরিচ্ছন্নতা কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনের সময় ভিক্টোরিয়া স্কুল মাঠে এ দৃশ্য দেখা যায়। শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম দেখতে গিয়ে কিশোর-তরুণদের এমন অবস্থায় পাওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাতের বেলায় অন্ধকার ও নির্জন স্থানে কিশোরদের অবস্থান তাদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

সংশ্লিষ্টরা মনে করেন, কিশোর-তরুণদের ভুল পথ থেকে ফিরিয়ে আনতে আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন সচেতনতা, অভিভাবকের নজরদারি এবং প্রশাসনের মানবিক ভূমিকা। অন্ধকারে নয়, আলোর পথেই এগিয়ে যাক আগামী প্রজন্ম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে এস.আই সুজন বিশ্বাস আবারও জেলার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী কমকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৯ এম


কুলিয়ারচরে এস.আই সুজন বিশ্বাস আবারও জেলার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী কমকর্তা

কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার উপপরিদর্শক এস.আই সুজন বিশ্বাস মাদকবিরোধী অভিযানে তার সাফল্যের জন্য আবারও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, যা তার জন্য দ্বিতীয়বারের মতো সম্মানজনক। এই সাফল্যের ফলে তিনি মোট ৭ বার পুরস্কৃত হয়েছেন।

সম্প্রতি কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার কর্তৃক অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় কর্মদক্ষতা মূল্যায়ন অনুষ্ঠানে তাকে মাদকদ্রব্য ২০২৬ কর্মদক্ষতা শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী হিসেবে পুরস্কৃত করা হয়। কুলিয়ারচর থানায় দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন মাদকবিরোধী অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে মাদক উদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এস.আই সুজন বিশ্বাসের অংশগ্রহণে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ছাড়াও তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন। জেলা পুলিশের পক্ষ থেকে ধারাবাহিকভাবে এই সাফল্যের স্বীকৃতি হিসেবে ১৩ উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫০ এম


মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

‘আমার সংস্কৃতি, আমার অহংকার’—এই মূলমন্ত্রকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদি হাসানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মিজ্ মৈত্রী রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম, মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবির, মুক্তা রানী ঘোষ, বিশ্বজিৎ ভট্টাচার্য, সেলিনা আক্তার এবং সিরাজুল ইসলাম তানজিলসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্মের চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা উল্লেখ করেন, নজরুলের সাহিত্য ও সংস্কৃতির চর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।

পরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানির দাম বাড়লেও পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫১ এম


জ্বালানির দাম বাড়লেও পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আশা প্রকাশ করেছেন যে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি সত্ত্বেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না। তিনি জানিয়েছেন, সরকার মূল্যস্ফীতি যাতে না বাড়ে এবং পণ্যের সরবরাহব্যবস্থা স্বাভাবিক থাকে, সে জন্য কাজ করছে। একই সঙ্গে অসাধু ব্যবসায়ীরা যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে পণ্যের দাম বাড়াতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি করার কথাও বলেছেন মন্ত্রী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের লাক্কাতুরা চা বাগানের ফ্যাক্টরি মাঠে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

মন্ত্রী জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। বিভিন্ন দেশে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে স্থানীয় বাজারে জ্বালানির দাম স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়। বাংলাদেশে সরকার দাম নির্ধারণ করে, ফলে মূল্যবৃদ্ধির বিষয়টি মানুষের কাছে আলাদাভাবে দৃশ্যমান হয়ে ওঠে।

জ্বালানির দাম বাড়লে পরিবহন ও পণ্য সরবরাহের ব্যয় বাড়ার আশঙ্কা থাকে, এমনটি জানিয়েছেন তিনি। সরবরাহব্যবস্থার কোথাও অসংগতি তৈরি হলে তার প্রভাব পণ্যের দামে পড়তে পারে। এজন্য যোগাযোগব্যবস্থা ও সরবরাহ শৃঙ্খলের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “এই মূল্যবৃদ্ধির কারণে যেন অন্য পণ্যের ওপর প্রভাব না আসে, মূল্যস্ফীতি না বাড়ে, সে জন্য সরবরাহ শৃঙ্খল যেন নিরবচ্ছিন্ন থাকে, এটির জন্য আমরা কাজ করছি।”

তিনি জানান, সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে আমদানিকারক ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে পণ্য আমদানি, পরিবহন ও বাজারে সরবরাহের ক্ষেত্রে কোথায় সমস্যা রয়েছে, তা নিয়ে আলোচনা করা হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সম্ভাব্য অভিঘাত কমাতে এসব অসংগতি দূর করার চেষ্টা চলছে।

মন্ত্রী বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব এক খাত থেকে অন্য খাতে ছড়িয়ে পড়তে পারে। তাই সরবরাহব্যবস্থা সচল রাখার পাশাপাশি বাজারে পর্যাপ্ত পণ্যের সরবরাহ নিশ্চিত করা জরুরি। সরকার চায়, জ্বালানির দাম বাড়ার কারণে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ তৈরি না হোক।

এছাড়া পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যাতে পণ্যের দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা করতে না পারে, সেদিকেও নজর রাখা হবে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি গ্যাস সরবরাহে তৈরি হওয়া সংকটও কেটে গেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, এফএসআরইউতে যান্ত্রিক ত্রুটির কারণে কিছুদিন গ্যাস সরবরাহে সমস্যা হয়েছিল, বর্তমানে সেই সমস্যা নেই।

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় আমদানি করা পণ্য দেশে প্রক্রিয়াজাতকারী কারখানাগুলোও স্বাভাবিক উৎপাদনে ফিরেছে বলে জানান তিনি। চিনি ও সয়াবিনসহ বিভিন্ন আমদানি করা পণ্যের কারখানাগুলো এখন পূর্ণ উদ্যমে চলছে। ফলে এসব পণ্যের সরবরাহে বড় কোনো সমস্যা হওয়ার কথা নয় বলে মন্তব্য করেন তিনি।

সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখা গেলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলেও আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী।

চা বাগানের আয় বাড়ানোর উদ্যোগ

রেইনকোট বিতরণ অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন চা বাগানের ১ হাজার ৯৮০ জন শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়।

চা বাগানের আয় বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চা বাগানকে লাভজনক করার বিষয়ে কয়েক দিন আগেও প্রধানমন্ত্রীর নির্দেশে বৈঠক হয়েছে।

চা গাছের ক্ষতি না করে বাগানে কাঠ ও মসলাজাতীয় গাছসহ অন্য কোনো গাছ লাগানোর সুযোগ রয়েছে কি না, তা নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি। পাশাপাশি যেসব বাগানে সুযোগ রয়েছে, সেখানে সৌরবিদ্যুতের ব্যবস্থা করার কথাও বলেন মন্ত্রী।

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। যেসব বাগানে স্কুল নেই, সেখানে প্রাথমিক ও প্রয়োজন অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থা করা হবে। বাগানের রাস্তাঘাট উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চা শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।

অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ রাজনৈতিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ জাহাঙ্গীর হোসেন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫১ এম


শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ জাহাঙ্গীর হোসেন গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান পরিচালনা করে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ জাহাঙ্গীর হোসেন (৪৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সিগারেট পরিবহনের জন্য ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর হোসেন কমলগঞ্জ থানার শিংরাউলী, ঈদগাঁ টিলা এলাকার মৃত তৈয়ব আলীর পুত্র।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল থানার একটি বিশেষ অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি প্রাইভেটকারে বিদেশি সিগারেট নারায়ণছড়া এলাকায় নিয়ে আসা হচ্ছে। খবর পেয়ে পুলিশ শ্রীমঙ্গল থানাধীন ৫নং কালাপুর ইউনিয়নের নারায়ণছড়া এলাকায় মাইজদিহি চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে ইটসলিং রাস্তার ওপর অবস্থান নেয়। পরে সেখানে একটি প্রাইভেটকার আসলে পুলিশ সিগন্যাল দিয়ে গাড়িটি থামায়। এ সময় গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করার সময় জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়িটি তল্লাশি করে পেছনের যাত্রী বসার সিট থেকে পলিথিনে মোড়ানো ৮ কার্টুন ঙজওঝ ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৮ কার্টুনে মোট ৩২ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়। এছাড়া সিগারেট পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১২-৭৭৭৭ নম্বরের একটি পুরাতন হালকা সবুজ রঙের প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এসব সিগারেট বাংলাদেশে আনার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%