প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান পরিচালনা করে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ জাহাঙ্গীর হোসেন (৪৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সিগারেট পরিবহনের জন্য ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর হোসেন কমলগঞ্জ থানার শিংরাউলী, ঈদগাঁ টিলা এলাকার মৃত তৈয়ব আলীর পুত্র।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল থানার একটি বিশেষ অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি প্রাইভেটকারে বিদেশি সিগারেট নারায়ণছড়া এলাকায় নিয়ে আসা হচ্ছে। খবর পেয়ে পুলিশ শ্রীমঙ্গল থানাধীন ৫নং কালাপুর ইউনিয়নের নারায়ণছড়া এলাকায় মাইজদিহি চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে ইটসলিং রাস্তার ওপর অবস্থান নেয়। পরে সেখানে একটি প্রাইভেটকার আসলে পুলিশ সিগন্যাল দিয়ে গাড়িটি থামায়। এ সময় গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করার সময় জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়িটি তল্লাশি করে পেছনের যাত্রী বসার সিট থেকে পলিথিনে মোড়ানো ৮ কার্টুন ঙজওঝ ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৮ কার্টুনে মোট ৩২ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়। এছাড়া সিগারেট পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১২-৭৭৭৭ নম্বরের একটি পুরাতন হালকা সবুজ রঙের প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এসব সিগারেট বাংলাদেশে আনার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন