ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাগমারায় গ্রাহক সমাবেশ


ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাগমারায় গ্রাহক সমাবেশ

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ নিউমার্কেট শাখার গ্রাহকদের উদ্যোগে এক ঘণ্টার কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভবানীগঞ্জ নিউমার্কেটের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ইসলামী ব্যাংকের নারী-পুরুষ গ্রাহকরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, আমানতকারীদের স্বার্থ ও ব্যাংকের সুশাসন রক্ষার স্বার্থে এ ধরনের বিতর্কিত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন। তারা নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের ক্ষেত্রে গ্রাহকদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছের চারা রোপণ, সবুজ ফিরিয়ে আনার ব্যতিক্রমী উদ্যোগ

বক্তারা আরও বলেন, আমানতকারীদের স্বার্থ উপেক্ষা করে গৃহীত কোনো সিদ্ধান্ত ব্যাংকের ভাবমূর্তি ও গ্রাহকদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা ব্যাংকের স্থিতিশীলতা, স্বচ্ছতা এবং আমানতের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। কলম বিরতি কর্মসূচিতে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক ভবানীগঞ্জ শাখার গ্রাহক ড. ওয়ারেছ আলী, আশরাফুল ইসলাম আশিক, আব্দুল মালেক, খাইরুল হাসান, আফজাল হোসেন, ইউসুফ আলী, আব্দুল মতিন, মোখলেসুর রহমান, আশরাফুল ইসলাম ভুট্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা যোগদান করায় শুভেচছা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা যোগদান করায় শুভেচছা

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক হিসেবে যোগদান করেছেন জর্জ মিত্র চাকমা।

গত ৮ জুন রংপুর বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নাজমুস সাদাত রত্ন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন বা বদলি করা হয়।

মঙ্গলবার(৯ জুন) যখন তিনি তার নতুন কর্মস্থলে হাকিমপুরে পৌঁছান, তখন তাকে ফুল দিয়ে স্বাগত জানান হাকিমপুর পৌর সভার পক্ষ থেকে উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক।

চলতি বছরের গত (১০ মে) হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক অশোক বিক্রম চাকমা বদলি হলে পার্শ্ববর্তী বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তানজিনা খাতুন অতিরিক্ত দ্বায়িত্ব হিসেবে যোগদান করেন। এরপর দীর্ঘ প্রায় এক মাস মোছাঃ তানজিনা খাতুন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অতিরিক্ত দ্বায়িত্ব পালন করেন।

সিলেটের জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার পদ থেকে বদলি হয়ে নতুন কর্মস্থল হিসেবে দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক হিসেবে যোগদান করেছেন জর্জ মিত্র চাকমা।

রাঙ্গামাটি জেলার বাসিন্দা জর্জ মিত্র চাকমা ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তার ব্যক্তিগত পরিচিতি নম্বর ১৮৫৪২। এর আগে তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার নেজারত ডেপুটি কালেক্টর, ট্রেজারী শাখা, ফরমস, স্টেশনারী লাইব্রেরি শাখায় কর্মরত ছিলেন।

সর্বশেষ তিনি গত বছরের ২১ জানুয়ারি সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন জর্জ মিত্র চাকমা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ার শেরপুরে বজ্রপাতে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ঘটে। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকন্দর স্কুলপাড়া গ্রামে এই হতাহত ঘটনাটি ঘটে। নিহত সাব্বির হোসেন (১৭) ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে চলতি বছর এসএসসি (দাখিল) পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ফুলতলা দাখিল মাদ্রাসা থেকে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সাব্বির বাড়ির বাইরে হাঁস নিয়ে আসার জন্য বের হয়। এ সময় হঠাৎ করেই বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয় এবং সে বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানায়।

সাব্বিরের আকস্মিক মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম শুরু হয়েছে। স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। একজন মেধাবী ও ভদ্র শিক্ষার্থী হিসাবে পরিচিত সাব্বিরের মৃত্যুতে তার সহপাঠী, শিক্ষক এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

এই ঘটনায় কানাইকন্দর স্কুলপাড়া গ্রামসহ আশপাশে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা নিহতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূরুঙ্গামারী রংপুর মেইল বাস চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


ভূরুঙ্গামারী রংপুর মেইল বাস চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে রংপুরের সাথে সরাসরি মেইল বাস সার্ভিস চালুর দাবিতে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে এ বিক্ষোভ কর্মসূচী উপজেলা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে পালিত হয়। এ কর্মসূচীর আয়োজন করেছে ভূরুঙ্গামারীর সর্বস্তরের জনগণ। পরে, এই সমাবেশে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান সরকার স্বপন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তাইফুর রহমান মানিক, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান রোকন ও নাহিদ হাসান প্রিন্স। বক্তারা তাদের বক্তব্যে জানান, রংপুরের সাথে মেইল বাস সার্ভিস বন্ধ থাকায় দুই উপজেলার লাখো মানুষ চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছে। তারা আরও বলেন, যদি মেইল বাস সার্ভিস চালু না করা হয়, তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

আজিজুর রহমান সরকার স্বপন বলেন, যৌক্তিক কারণে ছাড়া মেইল বাস সার্ভিস বন্ধ করে দেয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, রংপুরের সাথে মেইল বাস সার্ভিস চালু হলে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার হাজার হাজার শিক্ষার্থী ও রোগী খুব সহজে রংপুর যাতায়াত করতে পারবে। তিনি সতর্ক করে বলেন, দ্রুত মেইল বাস সার্ভিস চালু না করা হলে কুড়িগ্রাম মালিক সমিতির বাস ভূরুঙ্গামারীতে ঢুকতে দেয়া হবে না। উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ জানান, মেইল বাস সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভকারীরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


রাজশাহীতে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

রাজশাহী নগরীর শাহ মখদুম থানার বড় বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।

র‌্যাব-৫ জানিয়েছে, মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সদর কোম্পানীর একটি আভিযানিক দল বড় বনগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তার দুজন হলেন- সিলেটের মংলা বাজার থানার আলমপুর এলাকার বাসিন্দা আব্দুল হকের ছেলে সেলিম মিয়া (৪৮) এবং হবিগঞ্জ জেলার বাহুবল থানার কাজিহাটা এলাকার বাসিন্দা মৃত আব্দুর রহমানের ছেলে রুবেল মিয়া (৪১)।

অভিযানকালে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই আসামি জানিয়েছেন যে তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে বিভিন্ন উপায়ে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন। তারা উদ্ধার হওয়া গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করেছিলেন বলেও তারা স্বীকার করেন। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%