প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে রংপুরের সাথে সরাসরি মেইল বাস সার্ভিস চালুর দাবিতে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে এ বিক্ষোভ কর্মসূচী উপজেলা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে পালিত হয়। এ কর্মসূচীর আয়োজন করেছে ভূরুঙ্গামারীর সর্বস্তরের জনগণ। পরে, এই সমাবেশে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান সরকার স্বপন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তাইফুর রহমান মানিক, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান রোকন ও নাহিদ হাসান প্রিন্স। বক্তারা তাদের বক্তব্যে জানান, রংপুরের সাথে মেইল বাস সার্ভিস বন্ধ থাকায় দুই উপজেলার লাখো মানুষ চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছে। তারা আরও বলেন, যদি মেইল বাস সার্ভিস চালু না করা হয়, তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
আজিজুর রহমান সরকার স্বপন বলেন, যৌক্তিক কারণে ছাড়া মেইল বাস সার্ভিস বন্ধ করে দেয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, রংপুরের সাথে মেইল বাস সার্ভিস চালু হলে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার হাজার হাজার শিক্ষার্থী ও রোগী খুব সহজে রংপুর যাতায়াত করতে পারবে। তিনি সতর্ক করে বলেন, দ্রুত মেইল বাস সার্ভিস চালু না করা হলে কুড়িগ্রাম মালিক সমিতির বাস ভূরুঙ্গামারীতে ঢুকতে দেয়া হবে না। উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ জানান, মেইল বাস সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভকারীরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন