ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

অটিজম নি‌য়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত কর‌লেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ


অটিজম নি‌য়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত কর‌লেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ

অটিজম ও প্রতিবন্ধিতা নিয়ে বসবাসকারী ব্যক্তিদের শুধুমাত্র সহায়তার গ্রহীতা হিসেবে নয়, বরং শিক্ষা, কর্মসংস্থান, অর্থনৈতিক কর্মকাণ্ড ও সমাজের সক্রিয় অংশীদার হিসেবে প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহের সাইডলাইনে জাতিসংঘ সদর দপ্তরে অটিজম বিষয়ক একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, অটিজমে আক্রান্ত ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও সহায়তা নিশ্চিত করার জন্য জাতীয় ব্যবস্থাপনা শক্তিশালী করা, প্রমাণভিত্তিক সমাধান গ্রহণ, দক্ষ জনবল উন্নয়ন এবং উদ্ভাবন ও বিনিয়োগ বাড়ানো অত্যন্ত জরুরি।

আরও পড়ুন: কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক মো. শামিম আটক

তিনি আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের উদ্যোগ টেকসই জাতীয় সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হতে হবে। পাশাপাশি, অটিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য উপযুক্ত সুযোগ নিশ্চিত করাও প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি দূতাবাসের আয়োজন দেশের হাফেজদের বিশ্ব দরবারে পরিচিতির পাশাপাশি প্রতিভা বিকাশে সহায়ক: সিসিক প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২১ পি.এম


সৌদি দূতাবাসের আয়োজন দেশের হাফেজদের বিশ্ব দরবারে পরিচিতির পাশাপাশি প্রতিভা বিকাশে সহায়ক: সিসিক প্রশাসক

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মন্তব্য করেছেন যে, আন্তর্জাতিক মানের এই ধরনের আয়োজন শিশু-কিশোরদের মধ্যে কোরআনের প্রতি আগ্রহ সৃষ্টি করবে এবং নতুন প্রজন্মকে ইসলামি মূল্যবোধ চর্চায় উদ্বুদ্ধ করবে।

তিনি উল্লেখ করেন, কোরআন শিক্ষার মাধ্যমে শিশুদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ আরও দৃঢ় হবে। "পবিত্র কোরআন শুধু ধর্মীয় জ্ঞানের উৎস নয়, এটি মানুষের জীবন পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে।" ছোটবেলা থেকেই শিশুদের কোরআন শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে যুক্ত করা হলে তারা নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের হাফেজদের মেধা ও দক্ষতা অত্যন্ত প্রশংসনীয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন। এ ধরনের প্রতিযোগিতা তাদের মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সৌদি রাজকীয় দূতাবাস কর্তৃপক্ষের প্রশংসা করে বলেন, "এ ধরনের আয়োজন বাংলাদেশের হাফেজদের বিশ্ব দরবারে পরিচিত করার পাশাপাশি তাদের প্রতিভাকে বিকশিত করবে।"

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলরুমে সৌদি রাজকীয় দূতাবাস আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেট বিভাগীয় বাছাই পর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

রাজকীয় সৌদি দূতাবাস ঢাকা বাংলাদেশ এর দা'ঈ, শায়েখ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানীর সভাপতিত্বে এবং এস এম সাইফুল্লাহ ও আসাদুল্লাহ'র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৌদি দূতাবাসের দা'ঈ শায়েখ বদর বিন ইসহাক আল মাদানী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর, বাংলাদেশ ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ, প্রফেসর মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান, বাংলাদেশ দোকান মালিক সমিতির সিলেট জেলার মহাসচিব ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো: আজিজুল করিম। সার্বিক সহযোগিতায় ছিলেন হাফিজ রশিদ আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিয়াউল হক নাসেহ। প্রতিযোগিতায় মোট ৬০ জন অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে তিনটি গ্রুপে যথাক্রমে ৩০ পারা ছেলে ৫ জন, ১৫ পারা ছেলে ৫ জন ও মেয়ে ১৫ পারা ৪ জন মোট ১৪ জনকে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য বাছাই করা হয়েছে।

দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সিলেট বিভাগের ৪টি জেলার মাদরাসা থেকে আগত ৬০ জন কৃতী হাফেজগণ অংশগ্রহণ করেন। প্রতিযোগীরা মহাগ্রন্থ আল-কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত ও নিখুঁত মুখস্থ শৈলী প্রদর্শন করেন। অভিজ্ঞ ও প্রখ্যাত ক্বারী এবং আলেমদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলীর মধ্যে ছিলেন শায়েখ মামুনুর রশিদ আল মাদানী ও হাফিজ মাওলানা গোলাম কিবরিয়া প্রমুখ।

অনুষ্ঠান শেষে বাছাই পর্বে উত্তীর্ণ বিজয়ী হাফেজদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। উত্তীর্ণ হাফেজগণ ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করবেন। উক্ত বাছাই পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ, ওলামায়ে কেরাম, মাদরাসা শিক্ষক এবং আমন্ত্রিত অভিভাবকবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে ‘ভয়াবহ সংকটে’, ১ লাখ ২৫ হাজার মানুষ ঘর ছেড়ে পালাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২১ পি.এম


ইয়েমেনে ‘ভয়াবহ সংকটে’, ১ লাখ ২৫ হাজার মানুষ ঘর ছেড়ে পালাচ্ছে

ইয়েমেন থেকে গত কয়েক সপ্তাহে ১ লাখ ২৫ হাজারেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ত্যাগ করতে বাধ্য হয়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা কিলোমিটার পর কিলোমিটার হেঁটে যাচ্ছে, শুধুমাত্র পরনের কাপড় নিয়ে।

এ পরিস্থিতিতে, দেশটিতে বর্তমানে ‘ভয়াবহ সংকট’ চলছে বলে সতর্ক করেছেন নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের (এনআরসি) একজন মানবিক সহায়তাকর্মী। আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এনআরসির কর্মী অ্যালিসন বটমলি উল্লেখ করেন, পরিস্থিতির অবনতি শুরু হওয়ার পর অনেকেই কোনো সম্পদ ছাড়াই তাদের ঘর ছেড়ে পালাচ্ছেন।

তিনি আরও জানান, বহু পরিবার গভীর রাতে, শুধুমাত্র পরনের কাপড় নিয়ে, বাড়ি থেকে বের হয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ১০ থেকে ১৫ কিলোমিটার হেঁটে যাচ্ছে। বিপুলসংখ্যক মানুষের বাস্তুচ্যুতির কারণে প্রয়োজনীয় সহায়তার সংকটও দেখা দিয়েছে।

বটমলি বলেন, অনেক পরিবার রাতের বেলায় গাছের নিচে ঘুমাচ্ছে। স্থানীয় জনগণ সহযোগিতার চেষ্টা করলেও, বাস্তুচ্যুত প্রত্যেক মানুষের জন্য তাৎক্ষণিকভাবে আশ্রয়, পানি ও খাবারের প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জমজমাট লড়াইয়ে ফিলিপাইনকে ১-০ গোলে হারাল ভিয়েতনাম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২২ পি.এম


জমজমাট লড়াইয়ে ফিলিপাইনকে ১-০ গোলে হারাল ভিয়েতনাম

ফিফা আসিয়ান কাপে গ্রুপ 'বি'-এর একটি হাই-ভোল্টেজ ম্যাচে ভিয়েতনাম ও ফিলিপাইন মুখোমুখি হয়। জমজমাট লড়াইয়ে ভিয়েতনাম ফিলিপাইনকে ১-০ গোলে পরাজিত করেছে। প্রবল বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট পর খেলা শুরু হলেও মাঠের উত্তাপ একটুও কমেনি।

ম্যাচটি ইন্দোনেশিয়ার বান্দুং-এর ঐতিহাসিক সি জালাক হারুপাত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খেলার ২৩তম মিনিটে ফিলিপাইনের স্নাইডারের একটি শক্তিশালী শট ভিয়েতনামের ক্রসবারে লেগে ফিরে আসে। গোলবারের কল্যাণে ভিয়েতনাম নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা পায়।

ম্যাচের ২৫তম মিনিটে ভিয়েতনামের উইঙ্গার নগুয়েন দিনহ বাক কোন ভুল করেননি। তিনি একটি চমৎকার শটে গোল করে দলের জন্য লিড এনে দেন। প্রথমার্ধে ফিলিপাইন বল দখলে এগিয়ে থাকলেও ভিয়েতনামের রক্ষণভাগ এবং কার্যকর আক্রমণ তাদের লিড ধরে রাখতে সহায়তা করে।

পিচ ভেজা ও কিছুটা অনুপযোগী থাকায় বলের স্বাভাবিক মুভমেন্ট কিছুটা ব্যাহত হয়। দ্বিতীয়ার্ধে গোলের জন্য ছোট ছোট পাসে আক্রমণ তৈরির চেষ্টা করলেও কাঙ্খিত গোলের দেখা পায়নি ফিলিপাইন। ফলে তাদের মাঠ ছাড়তে হয় হার নিয়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা: ড. আবদুল্লাহ-আল-মামুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২২ পি.এম


দেশের ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা: ড. আবদুল্লাহ-আল-মামুন

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্দেশ্যে দেশে এবং বিদেশে কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ তৈরি করতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা শুরু করা হবে, এমন তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের উন্মোচন অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

ড. মামুন উল্লেখ করেন, বর্তমান বিশ্ব ক্রমশ আন্তঃসংযুক্ত হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে অতিরিক্ত একটি ভাষার জ্ঞান শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত সুযোগ বৃদ্ধি করার পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগের দক্ষতা অর্জনে সহায়তা করবে। ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে ম্যান্ডারিন (চীনা), জাপানিজ, জার্মান, কোরিয়ান ও আরবি ভাষাসহ তৃতীয় ভাষা শিক্ষার সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য শিক্ষার্থীদের জন্য শিক্ষাগত এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। এই লক্ষ্য পূরণে ইউজিসি বিশ্ববিদ্যালয় পর্যায়ে তৃতীয় ভাষা শেখার সুযোগ তৈরির উদ্যোগ গ্রহণ করেছে। দেশের সব বিভাগীয় অঞ্চলের বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করে এসব কেন্দ্র স্থাপন করা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটসহ এ ধরনের প্রতিষ্ঠান এই উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের জন্য বিদেশি ও স্থানীয় ভাষা বিশেষজ্ঞ এবং প্রয়োজনীয় শিক্ষণ উপকরণের প্রয়োজন হবে। এই উদ্দেশ্যে ইউজিসি সংশ্লিষ্ট দূতাবাসগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। বিশেষ করে ম্যান্ডারিনকে অগ্রাধিকারপ্রাপ্ত ভাষা হিসেবে বিবেচনা করায় চীনের দূতাবাসের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যান্ডারিনসহ তৃতীয় ভাষা শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষার্থী বিনিময়, বৃত্তি, যৌথ একাডেমিক কর্মসূচি, গবেষণা ফেলোশিপ, সামার স্কুল, একাডেমিক সম্মেলন এবং শিক্ষক-গবেষক বিনিময়ের সুযোগ লাভ করতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিসি ইউনান প্রাদেশিক কমিটির স্ট্যান্ডিং কমিটির সদস্য ঝাও জুনমিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের পার্টি কমিটির সম্পাদক রুয়ান চাওছি, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহসহ অন্যান্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%