ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা


নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নবগঠিত কমিটি অনুমোদন পাওয়ায় আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, সংগঠনকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

রোববার (১ নভেম্বর) বিকেলে সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠ থেকে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে আনন্দ শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনাইমুড়ী বাইপাস চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন নোয়াখালী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন রনি, সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক ইমাম হোসেন রকি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম বাবু, সদস্য সচিব নুর হোসেন সবুজ এবং পৌরসভা ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য সচিব আলী হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, নবগঠিত কমিটির মাধ্যমে সোনাইমুড়ীতে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। দলীয় আদর্শ ও শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, বটবাহিনী ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস, দখলদারত্ব ও অতীতের অপকর্মের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অপশক্তি যাতে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারা।

এ সময় দলের দুঃসময়ে ত্যাগী কর্মীদের নবগঠিত কমিটিতে মূল্যায়ন করায় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এবং জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।

আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠে জড়ো হন। পরে সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

 দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজশাহীতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এ উপলক্ষে রোববার (১ নভেম্বর) বিকেলে রাজশাহী শিশু একাডেমিতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী এডিপির সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য তরুণদের দক্ষতা, সৃজনশীলতা ও ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ উদ্যোক্তাদের সহায়তায় ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছেন। এ উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। যুবসমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে দেশ গঠনে সম্পৃক্ত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি রাজশাহীকে পরিচ্ছন্ন, সুন্দর, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মনজুরুল কাদির, কারিতাস বাংলাদেশের রাজশাহী অঞ্চলের পরিচালক ড. আরোক টপ্প্য, এটিএন বাংলার রাজশাহীর প্রতিবেদক সুজাউদ্দিন ছোটন এবং জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টু।

অনুষ্ঠানের শুরুতে সিএন্ডবি মোড় থেকে শিশু একাডেমি পর্যন্ত র‍্যালি বের করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন, অতিথিদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব ও শিশু ফোরামের সদস্যরা নৃত্য, দেশাত্মবোধক গান ও নাটিকা পরিবেশন করেন। এ ছাড়া যুব উন্নয়ন, নেতৃত্ব ও সুরক্ষা বিষয়ে মতবিনিময় হয়।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা, যুব প্রতিনিধি, শিশু ফোরামের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক, প্রশিক্ষণ সনদপত্র ও যুব সংগঠনের নিবন্ধন সনদ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

পটুয়াখালী জেলা প্রতিনিধি

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক, প্রশিক্ষণ সনদপত্র ও যুব সংগঠনের নিবন্ধন সনদ বিতরণ

“দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ”

প্রধান অতিথি: জনাব আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, দুমকি, পটুয়াখালী।

সভাপতি: জনাব সৈয়দ ফারুক হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, দুমকি, পটুয়াখালী।

আয়োজনে: উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, দুমকি, পটুয়াখালী।

স্থান: উপজেলা পরিষদ সভাকক্ষ, দুমকি, পটুয়াখালী।

তারিখ: ১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ।

কর্মই জীবন — যুব উন্নয়ন অধিদপ্তর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ মীরসরাইয়ে জাতীয় যুব দিবস উদযাপিত

আন্তর্জাতিক ডেস্ক

​সাকিব চৌধুরী চট্টগ্রাম

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ মীরসরাইয়ে জাতীয় যুব দিবস উদযাপিত

"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মীরসরাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, মীরসরাইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে আলোচনা সভা, যুব মেলা, সফল উদ্যোক্তাদের সম্মাননা এবং যুব ঋণ ও সনদপত্র বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। বক্তারা বলেন, দেশের বিশাল যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকার ও বিভিন্ন দপ্তরের বহুমুখী প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রয়েছে। যুবসমাজ আত্মনির্ভরশীল হয়ে উঠলেই দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে আত্মকর্মসংস্থানে অনন্য অবদান রাখায় মীরসরাই উপজেলার শ্রেষ্ঠ সফল আত্মকর্মী, শ্রেষ্ঠ উদ্যোক্তা এবং শ্রেষ্ঠ যুব সংগঠন ও সংগঠকদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়।
এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণকারী তরুণদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ঋণের চেক, বিভিন্ন কোর্সের সনদপত্র এবং পরিবেশ রক্ষার বার্তা নিয়ে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে উপজেলা প্রাঙ্গণে আয়োজিত যুব মেলা স্থানীয় তরুণ উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারে বিশেষ ভূমিকা রাখে। মেলায় যুব উদ্যোক্তাদের বিভিন্ন স্টল দর্শকদের নজর কাড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েটে শুরু হয়েছে বই উৎসব–২০২৬, চলবে ১ থেকে ১০ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


কুয়েটে শুরু হয়েছে বই উৎসব–২০২৬, চলবে ১ থেকে ১০ নভেম্বর

শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশে বই পড়ার প্রতি উৎসাহিত করার উদ্দেশ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শুরু হয়েছে “বই উৎসব–২০২৬”। এই বই উৎসব ১ থেকে ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ও এসডাব্লিউসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে।

রোববার (১ নভেম্বর) বই উৎসবের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। তিনি মন্তব্য করেন, ডিজিটাল প্রযুক্তির দ্রুত উন্নতির এই যুগে জ্ঞান আহরণের মাধ্যম বহুমাত্রিক হলেও মুদ্রিত বইয়ের গুরুত্ব ও আবেদন এখনও অটুট রয়েছে। মুদ্রিত বই মনোযোগ দিয়ে পড়ার সুযোগ সৃষ্টি করে, চিন্তার গভীরতা বাড়ায় এবং দীর্ঘমেয়াদে জ্ঞান ও মনন বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য আহ্বান জানান। ভাইস-চ্যান্সেলর বলেন, কুয়েটে বই উৎসব আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস ও জ্ঞানচর্চার পরিবেশ তৈরিতে একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি এ ধরনের আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং বই উৎসবে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলকে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. কাজী মোঃ রকিবুল আলম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মোঃ শরিফুল ইসলাম এবং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র কল্যাণের পরিচালক প্রফেসর ড. মোঃ হাসান আলী। উদ্বোধনের পর ভাইস-চ্যান্সেলর বই উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তিনি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রদর্শিত বইগুলো দেখেন, স্টল সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন এবং বইয়ের সমৃদ্ধ সংগ্রহ ও আয়োজনের প্রশংসা করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পছন্দের বই সংগ্রহ ও নিয়মিত পাঠে উৎসাহিত করেন। কুয়েটের বইপ্রেমী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই বই উৎসবে জ্ঞান, সাহিত্য, বিজ্ঞান ও সৃজনশীলতাসহ বিভিন্ন বিষয়ের সমৃদ্ধ বইয়ের পসরা সাজানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%