০১:৫৬ পি.এম
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা শেষে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে আবারো কারাগারে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। সোমবার সকালে অসুস্থ হয়ে পড়ার পর দীপু মনিকে সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালে আনা হয়। এরপর, হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর, তাকে নতুন ভবনের মেডিসিন বিভাগে নিয়ে যাওয়া হয়। মেডিসিন বিভাগে দীপু মনির প্রাথমিক চিকিৎসা শেষ হওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে আবারো কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে, দীপু মনিকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলুল হক জানান, কারাগারে দীপু মনির শারীরিক অবস্থার অবনতি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৯ আগস্ট দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন