ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

গেজেট বাতিলের পর আপিলে ফিরছেন ৩৪ জুলাইযোদ্ধা


গেজেট বাতিলের পর আপিলে ফিরছেন ৩৪ জুলাইযোদ্ধা

প্রতারণার অভিযোগে গেজেট থেকে বাদ পড়া ৩৪ জুলাইযোদ্ধাকে পুনর্বহালের সুপারিশ করেছে সংশ্লিষ্ট স্থানীয় পর্যালোচনা কমিটি। এর আগে সরকারি তদন্তে ভুয়া প্রমাণিত হওয়ায় ১৩ জন শহিদসহ ২২১ জনের গেজেট বাতিল করা হয়েছিল।

পরে বাদ পড়াদের মধ্যে আপিল করা ৪৬ জনের আবেদন পুনঃযাচাই করে আহত ৩৪ জনকে প্রকৃত জুলাইযোদ্ধা হিসেবে পুনরায় গেজেটভুক্ত করার সুপারিশ করা হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর জানিয়েছে, আপিলে সুপারিশপ্রাপ্ত জুলাইযোদ্ধাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকারের উচ্চপর্যায়ের কমিটি।

আরও পড়ুন: দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

একই সময়ে শহিদ ও আহতদের স্বীকৃতি প্রক্রিয়ায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে আরও ১২৮ জনের মাসিক ভাতা ও অন্যান্য সরকারি সুবিধা স্থগিত করা হয়েছে। পাশাপাশি নতুন আবেদন যাচাইয়ে প্রায় ২০০টি আবেদন সম্পূর্ণ ভুয়া এবং আরও ৬০০টি আবেদন তথ্যগত অসংগতিপূর্ণ হিসেবে শনাক্ত হওয়ায় পুরো যাচাই কার্যক্রম নতুন করে আলোচনা এসেছে।

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মো. আনোয়ারুল নাসের বলেছেন, গেজেট বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে ৪৬ জন আপিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে ১২ জন প্রয়োজনীয় কাগজপত্র ও গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে না পারলেও ৩৪ জন আন্দোলনে আহত হওয়া এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার প্রমাণ দাখিল করতে সক্ষম হয়েছেন।

তিনি জানান, অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বাধীন স্থানীয় পর্যালোচনা কমিটি এসব তথ্য যাচাই করে তাদের পুনরায় জুলাইযোদ্ধা হিসেবে গেজেটে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে। অধিদপ্তর সেই সুপারিশ মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

এখন বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন: ফ্যামিলি ও কৃষক কার্ড দারিদ্র্য নিরসন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ হিসেবে বিবেচিত

অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১ জানুয়ারি থেকে বিভিন্ন ধাপে পরিচালিত তদন্তে মিথ্যা তথ্য, ভুয়া নথি, দ্বৈত নিবন্ধন ও অসত্য দাবির প্রমাণ পাওয়ায় ১৩ জন শহিদসহ মোট ২২১ জনের গেজেট বাতিল করা হয়েছে। একই সঙ্গে প্রতারণার অভিযোগে অভিযুক্ত ১২৮ জনের মাসিক ভাতা, এককালীন অনুদানসহ সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা স্থগিত করা হয়েছে। এদের মধ্যে ১০৫ জনের ক্ষেত্রে আন্দোলনে আহত বা সম্পৃক্ত না থাকার প্রমাণ মিলেছে। আর ২৩ জনের নাম একাধিক গেজেটে অন্তর্ভুক্ত ছিল।

নতুন আবেদন যাচাইয়েও বড় ধরনের অনিয়ম ধরা পড়েছে। অধিদপ্তরের হিসাবে, প্রায় ২০০টি আবেদন সম্পূর্ণ ভুয়া বলে শনাক্ত হয়েছে। আরও প্রায় ৬০০টি আবেদনে তথ্যগত অসংগতি, একই ব্যক্তির একাধিক আবেদন, শহিদের পরিচয়ে আহত হিসেবে আবেদন কিংবা প্রয়োজনীয় প্রমাণপত্রের ঘাটতি পাওয়া গেছে। এসব আবেদন জেলা ও উপজেলা পর্যায়ের তদন্ত কমিটির মাধ্যমে যাচাই করা হচ্ছে। একই সঙ্গে শতাধিক সন্দেহজনক গেজেট ও আবেদন এখনো তদন্তাধীন রয়েছে।

আনোয়ারুল নাসের বলেন, সরকারের উদ্দেশ্য কাউকে হয়রানি করা নয়; বরং প্রকৃত জুলাইযোদ্ধাদের অধিকার নিশ্চিত করা। অভিযোগ পাওয়া প্রতিটি ঘটনা স্থানীয় পর্যায়ে তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রমাণিত হয়েছে, তাদের গেজেট বাতিলের পাশাপাশি সরকারি সুবিধা স্থগিত করা হয়েছে। আবার যাদের বিরুদ্ধে অভিযোগ টেকেনি এবং গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া গেছে, তাদের ক্ষেত্রেও ন্যায়সংগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আপিলে সুপারিশ পাওয়া ৩৪ জন তারই উদাহরণ।

তিনি আরও জানান, প্রতারণার মাধ্যমে সরকারি সুবিধা গ্রহণকারীদের বিরুদ্ধে শুধু গেজেট বাতিলেই সীমাবদ্ধ থাকবে না সরকার। যারা ইতোমধ্যে ভাতা বা অন্য আর্থিক সুবিধা নিয়েছেন, তাদের কাছ থেকে অর্থ পুনরুদ্ধারে জেলা প্রশাসকদের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের ধরন অনুযায়ী আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হবে। তবে যেসব আপিলকারীর পুনঃগেজেটের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, তাদের ক্ষেত্রে উচ্চপর্যায়ের কমিটির সিদ্ধান্ত না আসা পর্যন্ত পৃথক কোনো ব্যবস্থা নেওয়া হবে না।

আরও পড়ুন: কমলনগরে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের দায়ে চারজনকে কারাদণ্ড ও জরিমানা

বিশ্লেষকদের মতে, এত বড় কল্যাণ কর্মসূচির বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে কঠোর যাচাই-বাছাইয়ের কোনো বিকল্প নেই। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, প্রকৃত শহিদ পরিবার ও আহতদের অধিকার রক্ষায় যেমন প্রতারণাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা জরুরি, তেমনি ভুলবশত বাদ পড়া প্রকৃত যোদ্ধাদেরও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আপিলের মাধ্যমে ৩৪ জনের পুনঃগেজেটের সুপারিশ দেখাচ্ছে, যাচাই প্রক্রিয়া কেবল শাস্তিমূলক নয়, সংশোধনমূলকও।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে ৮৪৩ জন শহিদ এবং ১৪ হাজার ৩৭০ জন আহত জুলাইযোদ্ধার গেজেট কার্যকর রয়েছে। শহিদ পরিবার ও আহত জুলাইযোদ্ধাদের কল্যাণে এ পর্যন্ত প্রায় ৯৭৩ কোটি ৩৩ লাখ টাকার বেশি ব্যয় হয়েছে। এর মধ্যে রয়েছে শহিদ পরিবারের জন্য সঞ্চয়পত্র, আহতদের এককালীন অনুদান, মাসিক ভাতা এবং বিদেশে উন্নত চিকিৎসার ব্যয়। সরকার ইতোমধ্যে প্রায় ১ হাজার কোটি টাকার কল্যাণ কর্মসূচি বাস্তবায়নের পথে রয়েছে।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৫ আগস্ট থেকে তিন দিনব্যাপী জাতীয় কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে সরকার। সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানিয়েছেন, জুলাই মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও মূল আয়োজন শুরু হবে ৫ আগস্ট। ওই দিন তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কর্মসূচির প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রীর সময়সূচির সঙ্গে সমন্বয় করে অনুষ্ঠানসূচি চূড়ান্ত করা হচ্ছে। আগামী দু-এক দিনের মধ্যেই কোথায়, কখন এবং কী ধরনের কর্মসূচি হবে, তার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে।

আরও পড়ুন: ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ১৬ হাজার ৬২০ যাত্রী ভোগান্তিতে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাসড়কে ইয়াবা ফেলে ঝগড়ায় মত্ত দুই কারবারি, কুড়িয়ে নিতে হুলুস্থুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৯:২৯ এম


মহাসড়কে ইয়াবা ফেলে ঝগড়ায় মত্ত দুই কারবারি, কুড়িয়ে নিতে হুলুস্থুল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা হাজার হাজার পিস ইয়াবা ট্যাবলেট কুড়িয়ে নিতে দেখা গেছে স্থানীয়, পথচারী ও গাড়ি চালকদের। এর পাশাপাশি অনেক ইয়াবা বিভিন্ন গাড়ির চাকার সাথে পিষে গিয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর দেড়টার দিকে পৌরসভার নুনাছড়া এলাকার মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় হাজার হাজার পিস ইয়াবা ট্যাবলেট ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। কয়েকজন মিলে প্রায় এক হাজারের অধিক ইয়াবা ট্যাবলেট রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে পুলিশকে দিয়েছি।

এদিকে পুলিশ জানিয়েছে যে ১০০ থেকে ১৫০ পিস ইয়াবা এবং একশ গ্রামের মতো গুঁড়া উদ্ধার করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মোহাম্মদ জনি, যিনি একজন যুবক, বলেন, দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে হাজার হাজার পিস ইয়াবা ট্যাবলেট রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দেখতে পান। তার পাশে দুটি মোটরসাইকেলের মধ্যে দুইজন আরোহী ঝগড়া করছিলেন। এই সময় স্থানীয়রা তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে নীল প্লাস্টিকে মোড়ানো ১০-১২ প্যাকেট ইয়াবা ও শতাধিক ইয়াবার পিস কুড়িয়ে নিয়ে পুলিশকে বুঝিয়ে দিয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক যুবক বলেন, আমি নিজেও কুড়িয়ে দিয়েছি প্রায় ২০০ থেকে ৩০০ পিস ইয়াবা। জনি নামে এক যুবক অনেকগুলো প্যাকেট ও ইয়াবা কুড়িয়ে নিয়ে গেছে। পুলিশকে জনি কত পিস ইয়াবা দিয়েছে তা জানতে চাইলে পুলিশ বলেন, "আপনার কেন এত মাথা ব্যাথা। তাছাড়া আপনি কেন এত তদন্ত করছেন।" এছাড়াও ঘটনাস্থল থেকে অনেক দূরে পুলিশ জনির কাছ থেকে ইয়াবাগুলো নিয়ে নেয়।

এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অনিক বলেন, "১০০ থেকে ১৫০ পিস ইয়াবা এবং ১০০ গ্রামের মতো গুঁড়া উদ্ধার করেছি।" এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে কয়েকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর জানান, "আমি শহরে আছি। ঘটনাস্থলে এসআই অনিক গিয়েছিলেন। তার তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে কোনো মাদক নিয়ন্ত্রণ সংস্থা মাদক কারবারীদের ধাওয়া দিলে তারা মাদক রেখে পালিয়ে যায়। এবং ১০০ থেকে ১৫০ পিস ইয়াবা ও ১০০ গ্রামের মতো গুঁড়া উদ্ধার করা হয়েছে। থানায় গেলে বিস্তারিত জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শতবর্ষী দুই সমস্যার সমাধানে বিশ্বের শীর্ষ গণিত পুরস্কার জিতলেন দুই চীনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩৫ এম


শতবর্ষী দুই সমস্যার সমাধানে বিশ্বের শীর্ষ গণিত পুরস্কার জিতলেন দুই চীনা

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ গণিত পুরস্কার 'ফিল্ডস মেডেল' প্রথমবারের মত জিতেছেন দুই চীনা গণিতবিদ। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চীনের হং ওয়াং ও ইউ দেং ২০২৬ সালের ফিল্ডস মেডেল অর্জন করেছেন।

তাদের সঙ্গে যোগদান করেছেন আরো দুই গবেষক— যুক্তরাষ্ট্রের জন পার্ডন এবং কানাডার জ্যাকন সিমারম্যান—যারা এই পুরস্কারে সম্মানিত হয়েছেন।

প্রত্যেক বিজয়ীকে ১৫ হাজার কানাডীয় ডলার (প্রায় ১০ হাজার ৫০০ মার্কিন ডলার) পুরস্কার দেওয়া হয়েছে। তারা শতাব্দীরও বেশি সময় ধরে গণিতবিদদের সামনে থাকা দুটি জটিল সমস্যার সমাধান করায় হং ওয়াং ও ইউ দেং এই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। ৩৫ বছর বয়সী হং ওয়াং ফিল্ডস মেডেল পাওয়া ইতিহাসের মাত্র তৃতীয় নারী গণিতবিদ হিসেবে চিহ্নিত হন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়েছে। গণিতের সবচেয়ে বড় সম্মান হিসেবে পরিচিত ফিল্ডস মেডেল এমন সময়ে দেওয়া হলো, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের গণনাভিত্তিক অনেক কাজ দ্রুত পরিবর্তন করে দিচ্ছে।

এই অর্জনের খবর প্রকাশের পর চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। 'ফিল্ডস মেডেল' এবং 'ফিল্ডস মেডেল জয়ী প্রথম চীনা গণিতবিদ'—এই দুটি হ্যাশট্যাগ ওয়েইবো, রেডনোটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কোটি কোটি বার দেখা গেছে।

ওয়েইবোর একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'এটি সব চীনা মানুষের গর্ব।' অপর একজন মন্তব্য করেছেন, 'আমরা ইতিহাসের সাক্ষী হচ্ছি।' চীনের বিভিন্ন সংবাদমাধ্যমও দুই গণিতবিদকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। এসব প্রতিবেদনে তাদের শিক্ষাজীবন, গবেষণা, ব্যক্তিগত আগ্রহ এবং এই অর্জনের মাধ্যমে দেশের জন্য কি ধরনের গুরুত্ব তৈরি হয়েছে, তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। চীনা বংশোদ্ভূত প্রথম ফিল্ডস মেডেলজয়ী গণিতবিদ শিং-টুং ইয়াউ বলেছেন, 'চীনের গণিত সমাজের জন্য এটি এমন একটি স্বপ্ন, যা আমরা কয়েক দশক ধরে বাস্তব হতে চেয়েছি।'

হারমোনিক বিশ্লেষণ নিয়ে গবেষণা করা হং ওয়াং ১৯১৭ সালে জাপানি গণিতবিদ সোইচি কাকেয়া উত্থাপন করা একটি বিখ্যাত সমস্যার সমাধান করেন। সমস্যাটি ছিল—একটি পেন্সিলকে একবার সম্পূর্ণ ঘোরাতে হলে সবচেয়ে কম কতটুকু জায়গা প্রয়োজন? তারা এই সমস্যাটি নতুনভাবে বিশ্লেষণ করেন, এবং ধরে নেন, পেন্সিলটি সমতল জায়গায় নয়, বরং ত্রিমাত্রিক স্থানে ভাসছে। এই ধারণার ভিত্তিতে তারা সমস্যাটির সমাধান করেন এবং গত বছর তাদের গবেষণা প্রকাশ করেন। বার্তা সংস্থা এএফপিকে হং ওয়াং বলেন, 'এই ধারণাটি মানুষকে আকর্ষণ করে, কারণ একই ধরনের বিষয় একেবারে ভিন্ন ভিন্ন ক্ষেত্রের সমস্যার মধ্যেও দেখা যায়।'

৩৭ বছর বয়সী গণিতবিদ ইউ দেংও আরেকটি শতবর্ষী সমস্যার সমাধানের জন্য ফিল্ডস মেডেল অর্জন করেছেন। ১৯০০ সালে জার্মান গণিতবিদ ডেভিড হিলবার্ট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন, যা পরে ‘হিলবার্টের ষষ্ঠ সমস্যা’ নামে পরিচিত হয়েছে। ইউ দেং গ্যাসের আচরণ বিশ্লেষণের মাধ্যমে এই সমস্যার সমাধান করেন। পুরস্কার পাওয়ার পর তিনি বলেন, 'যেসব মহান গণিতবিদকে আমি সব সময় শ্রদ্ধা করেছি, তাদের নামের পাশে আমার নাম যুক্ত হওয়া সত্যিই অনেক বড় সম্মানের।' বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে গণিতের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

ফিল্ডস মেডেলকে গণিতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার হিসেবে ধরা হয়। এটি প্রতি চার বছর পরপর ৪০ বছরের কম বয়সী অসাধারণ গণিতবিদদের প্রদান করা হয়। নতুন ও গুরুত্বপূর্ণ গবেষণার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়।

হং ওয়াং ১৯৯১ সালে দক্ষিণ চীনের গুয়াংশি অঞ্চলের গুইলিন শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি একসঙ্গে দুটি শ্রেণি পাস করেন এবং মাত্র ১৬ বছর বয়সে চীনের মর্যাদাপূর্ণ পিকিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। স্নাতক শেষ করে তিনি উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে যান। প্যারিস-সুদ বিশ্ববিদ্যালয় ও একোল পলিটেকনিকে পড়াশোনা শেষে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং পাশাপাশি ফ্রান্সের ইনস্টিটিউ দে ওত এতুদ সিয়ঁতিফিক (আইএইচইএস)-এর স্থায়ী অধ্যাপক হিসেবেও কাজ করছেন।

ফিল্ডস মেডেল পাওয়ার পর বৃহস্পতিবার রাতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ তাকে ফোন করে অভিনন্দন জানান। ম্যাখোঁ এক্সে একটি পোস্টে বলেন, 'তিনি আমাদের গবেষণা ও শিক্ষাব্যবস্থার উৎকর্ষের প্রতীক।' এই অর্জনকে কেন্দ্র করে ইউ দেং গাণিতিক অলিম্পিয়াড ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। ২০০৭ সালে তিনি পিকিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, পরে দুই বছর পর এমআইটিতে চলে যান। শেষে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন এবং আগামী ২০২৪ সাল থেকে শিকাগো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাইজেরিয়া সামরিক বাহিনী সম্প্রসারণ করছে জঙ্গি হামলা-অপহরণ ঠেকাতে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩৯ এম


নাইজেরিয়া সামরিক বাহিনী সম্প্রসারণ করছে জঙ্গি হামলা-অপহরণ ঠেকাতে

নাইজেরিয়া সামরিক বাহিনী সম্প্রসারণের দিকে পদক্ষেপ নিয়েছে যেহেতু দেশটিতে ক্রমাগত সশস্ত্র সহিংসতা, জঙ্গি হামলা এবং অপহরণের ঘটনা বেড়ে চলেছে। এই নিরাপত্তা সংকট সামাল দিতে, প্রেসিডেন্ট বোলা টিনুবু বড় ধরনের সামরিক সম্প্রসারণের অনুমোদন দিয়েছেন। সরকারের নতুন সিদ্ধান্তের অধীনে, সেনাবাহিনীতে অতিরিক্ত ২৮ হাজার নতুন সৈন্য নিয়োগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে চারটি নতুন সেনা ডিভিশন গঠনের। এর ফলে দেশটির মোট সেনা ডিভিশনের সংখ্যা ৮টি থেকে বেড়ে ১২টিতে উন্নীত হবে।

हाल ही में, উত্তর-পশ্চিম জামফারা রাজ্যে সশস্ত্র বাহিনীর হামলায় ২০ জন গ্রামবাসী নিহত হয় এবং বোরনোর একটি স্কুল থেকে ৪৬ জন শিক্ষার্থী অপহৃত হয়। এই ঘটনাগুলো সরকারের বিরুদ্ধে তীব্র জনরোষ তৈরি করে। যদিও অপহৃত শিক্ষার্থীদের কয়েক ঘণ্টার মধ্যে সেনাবাহিনী উদ্ধার করতে সক্ষম হয় এবং সাম্প্রতিক অভিযানগুলোতে কিছু অগ্রগতি দেখা গেছে। তথাপি, অপরাধী গোষ্ঠীগুলোর নিত্যনতুন কৌশল ও সহিংসতা দেশটির জনগণের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে চলেছে। মে মাসে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়ো রাজ্যের স্কুলে সমন্বিত হামলা চালিয়ে ৪৪ জন শিক্ষক ও শিক্ষার্থীকে অপহরণের ঘটনা এই সহিংসতা দেশের দক্ষিণাঞ্চলেও ছড়িয়ে পড়ার প্রমাণ দেয়।

প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, বিশাল আয়তনের এলাকার ওপর চাপ সৃষ্টি হচ্ছিল সেনাবাহিনীর বর্তমান অবকাঠামো ও রসদের কারণে। নতুন ডিভিশন গঠন এবং উত্তর-পূর্ব ও মধ্য নাইজেরিয়ায় ৩টি নতুন সেনা সদর দপ্তর স্থাপনের ফলে গোয়েন্দা তথ্য আদান-প্রদান সহজ হবে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার কার্যক্রম সম্ভব হবে। সামরিক পদক্ষেপের পাশাপাশি, নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজাতে টিনুবু সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। সেনাবাহিনী ছাড়াও নতুন ৫০ হাজার পুলিশ কর্মকর্তার নিয়োগের বিষয়ে ঘোষণা করা হয়েছে।

দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ৫.৪১ ট্রিলিয়ন নাইরা (প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামরিক বাহিনীর পরিবর্তন অনুমোদন দেওয়ার আগে, প্রেসিডেন্ট বোলা টিনুবু সশস্ত্র গোষ্ঠীগুলোকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে সতর্ক করেছেন। তিনি জানিয়েছেন, অন্যথা, তাদের রাষ্ট্রের পূর্ণ শক্তির মুখোমুখি হতে হবে। কিন্তু সামরিক বিশ্লেষকরা সতর্ক করেন, সাম্প্রতিক মাসগুলোতে বহু সৈন্য নিহত হওয়ার প্রেক্ষাপটে তরুণ নাইজেরীয়দের সেনাবাহিনীতে যোগ দিতে উৎসাহিত করা এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেপরোয়া গতির মোটরসাইকেল খাদে, প্রাণ হারাল এক তরুণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৯:৪০ এম


বেপরোয়া গতির মোটরসাইকেল খাদে, প্রাণ হারাল এক তরুণ

 

মানিকগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাইম (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় অপর এক আরোহী মিঠু (২৩) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ঘিওর উপজেলার নতুন ব্রিজের উত্তর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইম উপজেলার ধুলণ্ডী গ্রামের পলাশ মিয়ার ছেলে, এবং আহত মিঠু একই গ্রামের এরশাদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বিকেলে দৌলতপুর থেকে বরংগাইলগামী একটি নম্বরবিহীন কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেলে সাইম ও মিঠু যাচ্ছিলেন। নতুন ব্রিজের উত্তর ঢালে পৌঁছালে দ্রুতগতির কারণে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে মোটরসাইকেলটি সড়ক থেকে ছিটকে প্রায় ১৫ ফুট নিচের খাদে পড়ে যায়। দুর্ঘটনার ফলে দুই আরোহীই গুরুতর আহত অবস্থায় পড়ে যান।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মিঠুকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%