ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ফরিদপুরের কালীবাড়ি মন্দিরে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালংকার চুরি


ফরিদপুরের কালীবাড়ি মন্দিরে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালংকার চুরি

ফরিদপুর শহরের প্রাচীন কালীবাড়ি মন্দিরে কষ্টিপাথরের কালীমূর্তিসহ স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। এই চুরির ঘটনা ঘটে গতকাল শনিবার রাত ১০টার দিকে, শহরের জেনারেল হাসপাতালের পশ্চিম পাশে অবস্থিত মন্দিরটিতে।

মন্দিরের সেবায়েত এবং কমিটির সভাপতি কুশল চক্রবর্তী আজ রবিবার দুপুর ১২টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন।

পুলিশ ও মন্দির কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, পূজা-অর্চনা শেষে কালীমাতাকে শয়ন দিয়ে মন্দিরের দরজাগুলো তালাবদ্ধ করে সেবায়েতরা চলে যান। পূর্ব পাশের কাঠের দরজার পর লোহার দরজা ও শাটারযুক্ত গেটে একাধিক তালা লাগানো ছিল। সকালে মন্দিরে এসে সেবায়েতরা দেখতে পান, তালাগুলো কাটা এবং দরজা খোলা।

আরও পড়ুন: ‘বসন্তের কোকিল’ হিসেবে পরিচিত কাজী জাহিদ অভি? পূজামণ্ডপে অনুদান, ক্যানসার আক্রান্ত হাফেজকে সহায়তা নিয়ে প্রশ্ন

ভেতরে ঢুকে দেখা যায় শ্বেতপাথরের শিবমূর্তির ওপর স্থাপিত কষ্টিপাথরের কালীমূর্তিটি নেই। মূর্তির গায়ে থাকা আনুমানিক ৭-৮ ভরি স্বর্ণালংকারও চুরি হয়েছে। এছাড়াও পিতলের ছোট ছোট বিষ্ণু, রাধাকৃষ্ণ ও মনসা মূর্তি এবং মহাদেবের লিঙ্গের সঙ্গে থাকা আনুমানিক ৮-১০ ভরি ওজনের রূপার সাপসহ আরো কিছু ধর্মীয় সামগ্রী নিয়ে গেছে চোররা।

মন্দিরের পুরোহিত দেবী প্রসাদ চক্রবর্তী জানান, শ্বেতপাথরের শিবমূর্তির ওপর কষ্টিপাথরের কালীমূর্তিটি স্থাপন করা ছিল। পুরো প্রতিমাটির ওজন প্রায় ৪০ কেজি। এর মধ্যে চুরি যাওয়া কষ্টিপাথরের কালীমূর্তিটির ওজন আনুমানিক ২০ কেজি। চোররা শিবমূর্তিটি রেখে কেবল ওপরের কালীমূর্তিটি নিয়ে গেছে।

মন্দির কমিটির সভাপতি জানান, সকালে মন্দিরে এসে প্রতিমা না দেখে খোঁজাখুঁজি শুরু করা হয়। একপর্যায়ে মন্দিরের পাশের একটি পরিত্যক্ত ভবন থেকে কালীমূর্তির সঙ্গে থাকা মহাদেবের অংশ এবং কষ্টিপাথরের কালীমাতার পায়ের পাতার অংশ পাওয়া গেছে। তবে চুরি হওয়া স্বর্ণালংকার, রূপার সাপ ও অন্যান্য সামগ্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

মন্দিরের সেবায়েতের ভাতিজা কৌশিক চক্রবর্তী জানান, মন্দিরে স্থাপন করা সিসি ক্যামেরাগুলো অচল ছিল। ফলে চুরির সময়ের কোনো দৃশ্য ক্যামেরায় ধারণ হয়নি। উল্লেখ্য, মন্দিরটি প্রায় ১২৩ বছরের পুরোনো। ফরিদপুর জেনারেল হাসপাতালের পশ্চিম পাশে ১৮ শতাংশ জমির ওপর অবস্থিত এই মন্দিরের পাকা কাঠামো নির্মাণ করা হয় ১৯০৩ সালে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রাচীন এ মন্দিরে এ ধরনের চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

আরও পড়ুন: স্বাধীনতার পরও পাকা হয়নি সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

এ ঘটনার পর মন্দির কমিটির পক্ষ থেকে রবিবার ভোর পৌনে ৬টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মো. মিয়াজি, অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে চুরির স্থান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। তদন্তের স্বার্থে ঘটনাস্থল নির্ধারণ করে প্রয়োজনীয় আলামত সংগ্রহের কাজ করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, মন্দির থেকে কষ্টিপাথরের কালীমূর্তিসহ বিভিন্ন সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।

আরও পড়ুন: কেরানীগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা পাহারায় বিএনপির নেতাকর্মীরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাস-সার-বিদ্যুৎ নিয়ে অপপ্রচার রুখতে লিফলেট বিতরণ এমপি জিন্নাহর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


গ্যাস-সার-বিদ্যুৎ নিয়ে অপপ্রচার রুখতে লিফলেট বিতরণ এমপি জিন্নাহর

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর মন্তব্য করেছেন যে, দেশে সার, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তিনি উল্লেখ করেন, স্বাধীনতাবিরোধী একটি দল ও বিদেশি এজেন্ডা বাস্তবায়নকারীরা এই অপপ্রচার চালিয়ে দেশকে অশান্ত করার অপকৌশলে লিপ্ত রয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের শিবালয়ের আরিচা ঘাট এলাকায় বিভিন্ন দোকান-পাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ জনগণের মাঝে সরকারের বিরুদ্ধে অপপ্রচার রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে তিনি এই কথা বলেন।

জিন্নাহ কবীর বলেন, সার, গ্যাস ও বিদ্যুৎকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দল জনগণের মধ্যে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি করে দেশকে অস্থিতিশীল করাই তাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের প্রচারণার সঙ্গে দেশি-বিদেশি স্বার্থান্বেষী মহলের যোগসাজশ বিদ্যমান। জনগণকে কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দিয়ে বাস্তব তথ্য যাচাই করার আহ্বান জানান তিনি।

 

লিফলেটে গ্যাসের সরবরাহ ও আমদানি, এলএনজি নির্ভরতা, বিদ্যুৎ ও সারের সরবরাহে আন্তর্জাতিক পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে সাম্প্রতিক জ্বালানি ইস্যু নিয়ে রাজনৈতিক প্রচারণার বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

বিগত দিনের ফ্যাসিস্ট সরকারের আমলের সীমাহীন দুর্নীতির কারণে অর্থনীতির ভঙ্গুর একটি দেশকে বিপ্লবী প্রধানমন্ত্রী তারেক রহমান পুনরায় স্বাভাবিক করে আনার চেষ্টা করছেন। দেশে সারের কোনো সংকট নেই। গ্যাস সরবরাহ ও যান্ত্রিক ত্রুটির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আশা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।

লিফলেট বিতরণকালে মানিকগঞ্জ জেলা যুবদল দলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, শিবালয় উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এস এম বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, যুবদলের আহ্বায়ক মো. হোসেন আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, শিবালয় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুরুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাফ ম্যারাথনে কেনিয়ান অ্যাথলেট অ্যাগনেস এনগেটিচের বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


হাফ ম্যারাথনে কেনিয়ান অ্যাথলেট অ্যাগনেস এনগেটিচের বিশ্ব রেকর্ড

নারীদের হাফ-ম্যারাথনে বিশ্ব রেকর্ড গড়েছেন কেনিয়ান দীর্ঘপাল্লার দৌড়বিদ অ্যাগনেস এনগেটিচ, যা বিশ্ব অ্যাথলেটিক্স রোড রানিং চ্যাম্পিয়নশিপ-এ ঘটেছে। এই বিশ্বরেকর্ডটি তিনি ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হাফ-ম্যারাথনে ১ ঘণ্টা ৫ মিনিট ১৫ সেকেন্ড সময় নিয়ে গড়েন।

আগের রেকর্ডটি তিনি ১ সেকেন্ডের ব্যবধানে ভেঙে ফেলেন, যা এই কেনিয়ান দৌড়বিদের জন্য একটি অনন্য কীর্তি। খবর বিবিসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথি হামলার প্রেক্ষিতে সৌদির নিরাপত্তায় তুরস্কের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


হুথি হামলার প্রেক্ষিতে সৌদির নিরাপত্তায় তুরস্কের সমর্থন

হুতিদের হামলার সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে তুরস্ক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, সৌদি আরবের নিরাপত্তা চাহিদা পূরণে সহায়তার উপায় নিয়ে আঙ্কারা আলোচনা করছে।

তুর্কি সম্প্রচারমাধ্যম এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ফিদান উল্লেখ করেন, সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের ওপর গুরুতর হামলা হচ্ছে।

সৌদি আরবের বিরুদ্ধে হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, তারা কোনো ধরনের হামলা বা উসকানিমূলক কর্মকাণ্ডকে সমর্থন করেন না। তুরস্ক সৌদি আরবের ওপর হামলাকে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান বিরোধ ও সংঘাতের অংশ হিসেবেও দেখতে চায় না। ফিদান জানান, সৌদি আরবের কিছু প্রযুক্তিগত ক্ষেত্রে সামরিক প্রয়োজন থাকতে পারে এবং এসব প্রয়োজন পূরণে তুরস্কের কোনো আপত্তি নেই।

মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে তুরস্ক সৌদি আরবের পাশে রয়েছে। ফিদান আরও জানান, মক্কা জোটের সদস্য হিসেবে তুরস্ক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে বিভিন্ন আলোচনা ও পরামর্শ চলছে, তবে সেগুলোর বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিমিওনে-মরিনহোর পুরোনো দ্বৈরথ নতুন করে শুরু হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


সিমিওনে-মরিনহোর পুরোনো দ্বৈরথ নতুন করে শুরু হচ্ছে

মাদ্রিদ ডার্বি মানে উত্তেজনা, আবেগ এবং মর্যাদার লড়াই। তবে আজকের ম্যাচে বাড়তি আকর্ষণ হিসেবে দুই দলের ডাগআউটে দেখা যাবে পরিচিত দুই মুখ, দিয়েগো সিমিওনে ও জোসে মরিনহো।

১২ বছর পর আবারও মুখোমুখি হচ্ছেন এই দুই কোচ। সর্বশেষ ২০১৪ সালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে তাদের দেখা হয়েছিল। তখন মরিনহো ছিলেন চেলসির কোচ এবং সিমিওনে আতলেতিকো মাদ্রিদের।

আজ বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় মেত্রোপলিতানোতে লা লিগায় মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। ছয় ম্যাচে রিয়ালের পয়েন্ট ১৫, অপরদিকে আতলেতিকোর পয়েন্ট ১৩। আজকের লড়াইয়ে জয় পেলে আতলেতিকো রিয়ালের ওপরে উঠে আসবে।

মরিনহোর অধীনে রিয়ালের নতুন মৌসুম ভালো কাটছে। তবে সাত ম্যাচে ছয় জয় পেলেও, শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ হারানোর প্রবণতা তাকে ভাবাচ্ছে। এলচের বিপক্ষে ৩-২ গোলের জয়ের পরও সেটিই ছিল তার বড় উদ্বেগ।

মাদ্রিদ ডার্বি নিয়ে মরিনহো মন্তব্য করেছেন, ‘ডার্বি মানেই ইতিহাস, ফুটবল সংস্কৃতি এবং সমর্থক, খেলোয়াড় ও কোচদের আবেগ।’

আতলেতিকোও জয়ের ধারায় ফিরে এসেছে। রিয়াল সোসিয়েদাদকে ৩-০ এবং ওসাসুনাকে ৪-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সিমিওনের দল।

চোটের কারণে শেষ দুই ম্যাচে না থাকা হুলিয়ান আলভারেজ দলে ফিরেছেন। তবে তাকে শুরু থেকে খেলানো হবে কি না, সেটি নিশ্চিত নয়।

রিয়ালের বড় ভরসা কিলিয়ান এমবাপ্পে। সাত ম্যাচে আট গোল করেছেন এই ফরাসি তারকা। অন্যদিকে আতলেতিকোর আক্রমণে নজর থাকবে আলভারেজ ও জোনাথন ডেভিডের দিকে।

গত মৌসুমে এই মাঠে আতলেতিকো ৫-২ গোলে রিয়ালকে উড়িয়ে দিয়েছিল। মরিনহোর দল আজ সেই হারের প্রতিশোধ নিতে চাইবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%