প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর মন্তব্য করেছেন যে, দেশে সার, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তিনি উল্লেখ করেন, স্বাধীনতাবিরোধী একটি দল ও বিদেশি এজেন্ডা বাস্তবায়নকারীরা এই অপপ্রচার চালিয়ে দেশকে অশান্ত করার অপকৌশলে লিপ্ত রয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের শিবালয়ের আরিচা ঘাট এলাকায় বিভিন্ন দোকান-পাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ জনগণের মাঝে সরকারের বিরুদ্ধে অপপ্রচার রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে তিনি এই কথা বলেন।
জিন্নাহ কবীর বলেন, সার, গ্যাস ও বিদ্যুৎকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দল জনগণের মধ্যে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি করে দেশকে অস্থিতিশীল করাই তাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের প্রচারণার সঙ্গে দেশি-বিদেশি স্বার্থান্বেষী মহলের যোগসাজশ বিদ্যমান। জনগণকে কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দিয়ে বাস্তব তথ্য যাচাই করার আহ্বান জানান তিনি।
লিফলেটে গ্যাসের সরবরাহ ও আমদানি, এলএনজি নির্ভরতা, বিদ্যুৎ ও সারের সরবরাহে আন্তর্জাতিক পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে সাম্প্রতিক জ্বালানি ইস্যু নিয়ে রাজনৈতিক প্রচারণার বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
বিগত দিনের ফ্যাসিস্ট সরকারের আমলের সীমাহীন দুর্নীতির কারণে অর্থনীতির ভঙ্গুর একটি দেশকে বিপ্লবী প্রধানমন্ত্রী তারেক রহমান পুনরায় স্বাভাবিক করে আনার চেষ্টা করছেন। দেশে সারের কোনো সংকট নেই। গ্যাস সরবরাহ ও যান্ত্রিক ত্রুটির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আশা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।
লিফলেট বিতরণকালে মানিকগঞ্জ জেলা যুবদল দলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, শিবালয় উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এস এম বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, যুবদলের আহ্বায়ক মো. হোসেন আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, শিবালয় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুরুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন