ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইরান চুক্তি নিয়ে উপসাগরীয় মিত্রদের আশ্বস্ত করতে আমিরাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী


ইরান চুক্তি নিয়ে উপসাগরীয় মিত্রদের আশ্বস্ত করতে আমিরাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইরানের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত চুক্তির ব্যাপারে উপসাগরীয় অঞ্চলটির মিত্র দেশগুলোকে আশ্বস্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আজ (বুধবার) সংযুক্ত আরব আমিরাতে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট একটি বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) ব্যতীত দুই নেতা স্ট্রেইট অব হরমুজ (হরমুজ প্রণালী) দিয়ে নিরাপদ ও নির্বিঘ্নে জাহাজ চলাচল নিশ্চিত করার প্রচেষ্টা এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

পিগট আরও বিবৃতিতে বলেছেন, "উপসাগরীয় অঞ্চলে সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্ব এবং নজিরবিহীন সমর্থনের জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জ্ঞাপন করেছেন।" একই সঙ্গে ইরানের বিভিন্ন হামলার প্রেক্ষাপটে আমিরাতের সাহস ও সহনশীলতার প্রশংসা করে মার্কো রুবিও দেশের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের অবিচল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

আরও পড়ুন: ১২৪ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা ট্রাম্পের বিরুদ্ধে

সংযুক্ত আরব আমিরাতে এই গুরুত্বপূর্ণ সফর শেষ করার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই দেশটির ত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রে ফেরার পূর্বে তিনি এই সফরের অংশ হিসেবে কুয়েত ও বাহরাইন সফর করবেন বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমানত ফেরত দাবি করে বিক্ষোভ, দুই পক্ষের পাল্টা অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


আমানত ফেরত দাবি করে বিক্ষোভ, দুই পক্ষের পাল্টা অবস্থান

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিভিন্ন সমবায় সমিতিতে জমা রাখা বিপুল পরিমাণ আমানতের টাকা ফেরত পাওয়ার দাবিকে কেন্দ্র করে একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীদের মধ্যে বিভক্তি ও পাল্টাপাল্টি অবস্থানের কারণে এলাকার সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে এবং পুরো এলাকায় নজরদারির আওতায় আনা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর থেকে আন্দোলনকারীরা উপজেলা পরিষদ ঘেরাও করে প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেন। টানা প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা এ কর্মসূচিতে আন্দোলন কমিটির একাংশের নেতৃত্বে সাবেক আহ্বায়ক শিবলুল বারী রাজুর অনুসারীরা সক্রিয় ছিলেন। তারা দীর্ঘদিন ধরে সমবায় সমিতিগুলোতে জমা রাখা অর্থ ফেরতের দাবিতে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছেন।

আন্দোলনকারীদের অভিযোগ, একাধিক সমবায় সমিতিতে জমা রাখা অর্থ ফেরত না পাওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানসহ নানাবিধ উদ্যোগ নিলেও কার্যকর কোনো সমাধান না পাওয়ায় তারা বাধ্য হয়ে উপজেলা ঘেরাও কর্মসূচিতে অংশ নেন।

বিকেলের দিকে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন আন্দোলনকারীদেরই একটি অংশ ভিন্ন অবস্থান নেয়। মাফিজুর রহমানের নেতৃত্বে একটি পক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে শিবলুল বারী রাজুর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ঘটে এবং রাজনৈতিক অভিযোগ-পাল্টা অভিযোগ সামনের আসে।

আন্দোলনকারীদের একাংশের অভিযোগ, শিবলুল বারী রাজু পূর্বে গ্রাহক টাকা উদ্ধার কমিটির সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে রাজনৈতিক কারণে তাঁর অবস্থান পরিবর্তন করেছেন, যা আন্দোলনকে বিভ্রান্ত করেছে।

অন্যদিকে শিবলুল বারী রাজু ও তার পক্ষের অবস্থান নিয়ে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়েছে, যা আন্দোলনের ভেতরে বিভক্তি আরও বাড়িয়ে দিয়েছে।

জেলা সমবায় কার্যালয়ের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট সমবায় সমিতিগুলোতে গ্রাহকদের প্রায় ৭৩০ কোটি টাকা জমা রয়েছে। তবে স্থানীয় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দাবী, শুধু মাদারগঞ্জ উপজেলাতেই প্রায় দেড় হাজার কোটি টাকা জমা রয়েছে, যার মধ্যে আল-আকাবা, শতদল, স্বদেশ, নবদীপ, হলিটার্গেট ও রংধনুসহ একাধিক সমিতির নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়া জামালপুর জেলার ইসলামপুর, মেলান্দহ, সরিষাবাড়ী ও জামালপুর সদর উপজেলাতেও বহু গ্রাহক এই সমবায় সমিতিগুলোর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তাঁদের অভিযোগ রয়েছে। টাকা ফেরত না পাওয়ায় সাধারণ গ্রাহকদের মধ্যে অনিশ্চয়তা ও আতঙ্ক বাড়ছে।

জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, গ্রাহকদের আমানত ফেরত পাওয়ার বিষয়টি তিনি সমর্থন করেছেন, তবে তিনি অভিযোগ করেন যে এ বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। তিনি আরও জানান, আন্দোলনের সময় তাঁর ও রাজনৈতিক দলের বিরুদ্ধে অশালীন স্লোগান দেওয়া হয়েছে, যা দুঃখজনক।

অন্যদিকে আন্দোলন কমিটির একাংশের সংগঠক মাফিজুর রহমান অভিযোগ করেন, উপজেলা চত্বরে একাংশ অফিস তালাবদ্ধ করে পরিস্থিতি উত্তপ্ত করা হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী বলেন, সমবায় সমিতির আর্থিক বিষয়গুলো সমবায় কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত। প্রশাসনের পক্ষ থেকে হাজার কোটি টাকার অর্থ উদ্ধার করা সম্ভব নয়। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, সেটাই এখন মূল দায়িত্ব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী জানান, সমবায় সমিতির টাকা উদ্ধার কমিটির দুটি অংশে বিভক্ত হয়ে পড়েছে, যার ফলে একে অপরের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগ চলছে। তিনি বলেন, তিনি মাত্র ছয় মাস ধরে দায়িত্বে আছেন এবং এত বড় অঙ্কের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়ায় সরাসরি কোনো ভূমিকা রাখা সম্ভব নয়।

জামালপুরের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন জানান, গত কয়েকদিন ধরে আন্দোলনকারীরা উপজেলা প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছিলেন। প্রশাসনের নির্দেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, পরিস্থিতি উত্তপ্ত থাকলে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ ঘটতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, দেশের টেকসই উন্নয়ন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য বিজ্ঞানীদের বাজেট নির্ভর না হয়ে খাদ্যের পুষ্টিগুণ, নিরাপত্তা ও জনস্বাস্থ্যের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে মৌলিক, উদ্ভাবনী এবং মানসম্পন্ন গবেষণায় আত্মনিয়োগ করতে হবে। তাই গবেষণার কোনো বিকল্প নেই।

বুধবার ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে কনফারেন্স কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেছেন।

মন্ত্রী গবেষণার প্যাটেন্ট গ্রহণের পাশাপাশি কৃষিকে যুগোপযোগী করতে উৎপাদনশীল প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, কৃষি এগিয়ে গেলে দেশও এগিয়ে যাবে। যদি আমরা আমাদের নিজস্ব দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, তবে দেশ আরও অনেক এগিয়ে যাবে।

তিনি আরো বলেন, পৃথিবীতে খাদ্য উৎপাদনের অভাব নেই, তবে নিরাপদ খাদ্য উৎপাদনের অভাব রয়েছে। এজন্য সরকার নিরাপদ খাদ্য উৎপাদনের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে। মন্ত্রী বলেন, ভেজাল ও নিম্নমানের খাবারের কারণে মৎস্য ও কৃষি খাতের উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, মাছের খাদ্য উৎপাদনের কাঁচামাল নিরাপদভাবে উৎপাদন করা জরুরি। বিশ্ববাজারে স্বাদুপানির মাছের চাহিদা কমে যাচ্ছে। তাই নিরাপদ উপায়ে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে পরবর্তীতে রপ্তানি করা হবে।

এর আগে, মন্ত্রী সকালে বিএফআরআইয়ে অবস্থিত বিভিন্ন হ্যাচারি পরিদর্শন করেন। তিনি সুবর্ণ রুই, মেকং পাঙ্গাশ, মহাশোল, ছোট মহাশোল, স্বাদুপানির মুক্তা, খোকসা মাছ, ঢেলা মাছ, দেশি সরপুটি, বাইন মাছ, ভাগনা মাছ, দেশি তিত পুঁটি, ঘাউড়া, মনোসেক্স তেলাপীয়া, গুঁড়া চিংড়ি, গলদা চিংড়ি, কুচিয়া মাছের হ্যাচারি এবং খাঁচায় শিং, গুলসা, পাবদা ও মাগুর মাছের চাষ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট শাখাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তীব্র গরমে পুড়ছে ইউরোপ: বন্ধ হাজারো স্কুল, ব্যাহত ট্রেন ও পর্যটন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


তীব্র গরমে পুড়ছে ইউরোপ: বন্ধ হাজারো স্কুল, ব্যাহত ট্রেন ও পর্যটন

ইউরোপজুড়ে ধেয়ে আসা একটি ভয়াবহ ও তীব্র তাপপ্রবাহের ফলে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এই চরম আবহাওয়ার প্রভাবে যুক্তরাজ্য ও ফ্রান্সে হাজার হাজার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। প্যারিসের বিশ্বখ্যাত আইফেল টাওয়ার ও লুভর মিউজিয়ামের মতো পর্যটনকেন্দ্রগুলোর দর্শনার্থীদের প্রবেশের সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে এবং পুরো মহাদেশজুড়ে রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ফ্রান্সের শিক্ষামন্ত্রী এদুয়ার্ড জেফ্রে জানিয়েছেন, তীব্র গরমের কারণে দেশটির প্রায় ৬ হাজার স্কুল বা সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে, বা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেইসঙ্গে যুক্তরাজ্যের শত শত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং নেদারল্যান্ডসের বহু শিক্ষাপ্রতিষ্ঠানে চালু করা হয়েছে ‘গ্রীষ্মমণ্ডলীয় সময়সূচি’, যেখানে ক্লাস ও স্কুল ছুটির সময় অনেকটাই কমিয়ে আনা হয়েছে।

উল্লেখযোগ্য যে, আমেরিকার মতো ইউরোপের স্কুলগুলোতে সাধারণত শীতাতপ নিয়ন্ত্রণ বা এসি ব্যবস্থা নেই, যার ফলে এই কঠোর গরমে শিক্ষার্থীদের ক্লাসে টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়েছে।

তীব্র তাপের কারণে রেললাইনের পাত বেঁকে যাওয়া এবং রেলের অবকাঠামোগত ব্যাপক ক্ষতির আশঙ্কায় যুক্তরাজ্য, বেলজিয়াম ও ফ্রান্সে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাজ্যের রেল কর্তৃপক্ষ সাধারণ মানুষকে বুধ ও বৃহস্পতিবার অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ট্রেন ভ্রমণ না করার জন্য বিশেষভাবে আবেদন জানিয়েছে।

এই ভয়াবহ গরমের প্রভাব প্যারিসের পর্যটনেও স্পষ্ট। বছরের এই পিক সিজনে আইফেল টাওয়ার, যেটি সাধারণত রাত পৌনে একটা পর্যন্ত খোলা থাকে, সেখানে চলমান তাপপ্রবাহের কারণে গত মঙ্গলবার এবং বুধবার বিকেল ৪টা বাজার আগে তা বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে, বিশ্ববিখ্যাত লুভর মিউজিয়াম কর্তৃপক্ষও জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন নির্ধারিত সময়ের অন্তত দুই ঘণ্টা আগে মিউজিয়াম বন্ধ করে দেওয়া হবে।

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্লাড ক্যান্সারে আক্রান্ত তরুণ ক্রিকেটার হৃদয়, পাশে দাঁড়ানোর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


ব্লাড ক্যান্সারে আক্রান্ত তরুণ ক্রিকেটার হৃদয়, পাশে দাঁড়ানোর আহ্বান

 

অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের সম্ভাবনাময় পেসার মেহেদী হাসান হৃদয় মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা তার শরীরে অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া (এএমএল) শনাক্ত করেছেন, যা ব্লাড ক্যান্সারের সবচেয়ে উচ্চ ঝুঁকিপূর্ণ শ্রেণি হিসেবে বিবেচনা করা হয়।

দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বর্তমান সময়ে তার পরিবারের সাধ্যের বাইরে চলে গিয়েছে।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, হৃদয় অনেকদিন অসুস্থ থাকার পর দেশের একাধিক হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করলেও রোগের ধরন নিশ্চিত হচ্ছিল না। পরে, নমুনা ভারতে পাঠানোর পর প্রাপ্ত প্রতিবেদনে উচ্চ ঝুঁকিপূর্ণ এএমএল সনাক্ত করা হয়। বর্তমানে হৃদয়ের কেমোথেরাপি চলছে।

ফেনীর বাসিন্দা হৃদয় প্রতিকূল আর্থিক পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক কাঠামোর ট্রায়ালে অংশ নিয়ে নিজ যোগ্যতায় চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৮ দলে সুযোগ পান। কোচ রানা হাবিবের তত্ত্বাবধানে গড়ে ওঠা এই তরুণ বিভাগীয় ম্যাচে নিজ যোগ্যতা দেখিয়েছেন। খুলনার বিপক্ষে এক ম্যাচে তিনি একাই পাঁচ উইকেট নিয়ে নজর কেড়েছেন। ক্রিকেট-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, যথাযথ পরিচর্যা পেলে হৃদয় বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সম্ভাবনা হয়ে উঠতে পারেন।

কিন্তু ক্যারিয়ার যখন সবে উন্নতির দিকেই এগোচ্ছিল, তখনই সবকিছু থেমে যায়। পরিবারের সদস্যরা জানায়, হৃদয়ের বাবা আবুল কাশেম নিজেও গুরুতর হৃদরোগে আক্রান্ত এবং দীর্ঘদিন কর্মক্ষম নন। ছেলেকে চিকিৎসা দেওয়ার জন্য ইতিমধ্যে জমিজমা বিক্রি করে চলতি তিন-চার মাসের খরচ পরিচালনা করা হয়েছে, ফলে পরিবারের সঞ্চয় নিঃশেষ হয়ে গেছে।

হৃদয়ের চিকিৎসার সমন্বয়কের দায়িত্ব পালনকারী তরুণ চলচ্চিত্র নির্মাতা মাহফুজ নাজিম মাপেল বলেন, "আমি অনেক তরুণ ক্রিকেটার দেখেছি। হৃদয়ের মধ্যে যে সম্ভাবনা ছিল, তা বিরল। এই ছেলেটি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ। আজ সে জীবনের সবচেয়ে কঠিন লড়াইটি লড়ছে। আমাদের সবার উচিত তার পাশে দাঁড়ানো।"

এ অবস্থায়, হৃদয়ের চিকিৎসায় এগিয়ে আসার জন্য বিসিবি, দেশের ক্রীড়া সংগঠন, সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয়েছে তার পরিবার ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে।

চিকিৎসা সংক্রান্ত সকল প্রতিবেদন ও নথিপত্র অনুরোধ সাপেক্ষে সরবরাহ করা হবে বলে জানা গেছে। যোগাযোগ : মাহফুজ নাজিম মাপেল (সমন্বয়ক) - ০১৮৩৮৮১৯৩৩৩; আবুল কাশেম - ০১৮২২১০৬৯৭৬।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%