প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের সম্ভাবনাময় পেসার মেহেদী হাসান হৃদয় মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা তার শরীরে অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া (এএমএল) শনাক্ত করেছেন, যা ব্লাড ক্যান্সারের সবচেয়ে উচ্চ ঝুঁকিপূর্ণ শ্রেণি হিসেবে বিবেচনা করা হয়।
দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বর্তমান সময়ে তার পরিবারের সাধ্যের বাইরে চলে গিয়েছে।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, হৃদয় অনেকদিন অসুস্থ থাকার পর দেশের একাধিক হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করলেও রোগের ধরন নিশ্চিত হচ্ছিল না। পরে, নমুনা ভারতে পাঠানোর পর প্রাপ্ত প্রতিবেদনে উচ্চ ঝুঁকিপূর্ণ এএমএল সনাক্ত করা হয়। বর্তমানে হৃদয়ের কেমোথেরাপি চলছে।
ফেনীর বাসিন্দা হৃদয় প্রতিকূল আর্থিক পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক কাঠামোর ট্রায়ালে অংশ নিয়ে নিজ যোগ্যতায় চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৮ দলে সুযোগ পান। কোচ রানা হাবিবের তত্ত্বাবধানে গড়ে ওঠা এই তরুণ বিভাগীয় ম্যাচে নিজ যোগ্যতা দেখিয়েছেন। খুলনার বিপক্ষে এক ম্যাচে তিনি একাই পাঁচ উইকেট নিয়ে নজর কেড়েছেন। ক্রিকেট-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, যথাযথ পরিচর্যা পেলে হৃদয় বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সম্ভাবনা হয়ে উঠতে পারেন।
কিন্তু ক্যারিয়ার যখন সবে উন্নতির দিকেই এগোচ্ছিল, তখনই সবকিছু থেমে যায়। পরিবারের সদস্যরা জানায়, হৃদয়ের বাবা আবুল কাশেম নিজেও গুরুতর হৃদরোগে আক্রান্ত এবং দীর্ঘদিন কর্মক্ষম নন। ছেলেকে চিকিৎসা দেওয়ার জন্য ইতিমধ্যে জমিজমা বিক্রি করে চলতি তিন-চার মাসের খরচ পরিচালনা করা হয়েছে, ফলে পরিবারের সঞ্চয় নিঃশেষ হয়ে গেছে।
হৃদয়ের চিকিৎসার সমন্বয়কের দায়িত্ব পালনকারী তরুণ চলচ্চিত্র নির্মাতা মাহফুজ নাজিম মাপেল বলেন, "আমি অনেক তরুণ ক্রিকেটার দেখেছি। হৃদয়ের মধ্যে যে সম্ভাবনা ছিল, তা বিরল। এই ছেলেটি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ। আজ সে জীবনের সবচেয়ে কঠিন লড়াইটি লড়ছে। আমাদের সবার উচিত তার পাশে দাঁড়ানো।"
এ অবস্থায়, হৃদয়ের চিকিৎসায় এগিয়ে আসার জন্য বিসিবি, দেশের ক্রীড়া সংগঠন, সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয়েছে তার পরিবার ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে।
চিকিৎসা সংক্রান্ত সকল প্রতিবেদন ও নথিপত্র অনুরোধ সাপেক্ষে সরবরাহ করা হবে বলে জানা গেছে। যোগাযোগ : মাহফুজ নাজিম মাপেল (সমন্বয়ক) - ০১৮৩৮৮১৯৩৩৩; আবুল কাশেম - ০১৮২২১০৬৯৭৬।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন