মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১২:০৫ এম
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার প্রধানপাড়ায় আব্দুল জলিল মাস্টারের বাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তাঁর ভাড়াটিয়া শিল্পীর প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) এ ঘটনা ঘটে। শিল্পী বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে কসমেটিকসের ব্যবসা করেন। আগুনে টিভি, ফ্রিজ, ওয়ারড্রোব, ড্রেসিং টেবিল, খাট, ফ্যানসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র ও মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় অসহায় কসমেটিকস ব্যবসায়ী শিল্পী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।।।
ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজে সহায়তা করেছে বলে জানা গিয়েছে,,,
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ ও যুক্তরাজ্য জলবায়ু খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় কার্যকর করার জন্য আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করার উপায় নিয়ে আলোচনা করেছে।
এ তথ্য জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
সোমবার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। উভয় পক্ষ সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা করেন।
আলোচনার মধ্যে কপ৩১ জলবায়ু সম্মেলনে উচ্চপর্যায়ের বৈঠকগুলোর সিদ্ধান্ত বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা করা হয়।
ব্রিটিশ হাইকমিশনার প্রতিমন্ত্রীকে জানান, কপ৩১ সম্মেলনে যুক্তরাজ্য নতুন একটি জলবায়ু বিনিয়োগ তহবিলের আওতায় প্রাথমিকভাবে ৪০০ মিলিয়ন পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। এই তহবিলের লক্ষ্য হলো পরিচ্ছন্ন জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি করা।
এ তহবিল ব্যবস্থার আওতায় অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে বাংলাদেশে আরও জলবায়ু বিনিয়োগ আকৃষ্ট করার উপায় নিয়েও আলোচনা হয়।
এছাড়া, আগাম সতর্কতা ব্যবস্থা, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুতি, নারী ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পাটের মতো প্রাকৃতিক তন্তুর ব্যবহার বাড়ানোর বিষয়ে সহযোগিতা নিয়ে দুই পক্ষ আলোচনা করেন।
গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আইসিজে’র সাম্প্রতিক রায়কে স্বাগত জানান শামা ওবায়েদ ইসলাম।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওই রায়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনের জন্য মিয়ানমারকে দায়ী করা হয়েছে।
রায় বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ আরও জোরদারে যুক্তরাজ্যের সহযোগিতা প্রত্যাশা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ বিষয়ে অব্যাহত সমর্থনের জন্য তিনি যুক্তরাজ্যকে ধন্যবাদ জানান।
রোহিঙ্গাদের পক্ষে সোচ্চার ভূমিকা রাখায় যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবরা সোফিকেও ধন্যবাদ জানান শামা ওবায়েদ। কক্সবাজারের শরণার্থী শিবিরে তার সাম্প্রতিক সফরসহ রোহিঙ্গাদের জন্য বিভিন্ন উদ্যোগের কথাও তিনি উল্লেখ করেন।
রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে সহায়তা করতে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন সারাহ কুক।
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, সৃজনশীল অর্থনীতি, সাংস্কৃতিক বিনিময়, সংসদীয় কূটনীতি, নারীর ক্ষমতায়ন এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার নিয়েও আলোচনা হয়।
সম্প্রতি যুক্তরাজ্য সফরের কথা উল্লেখ করে শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে অক্সফোর্ডের অ্যাশমোলিয়ান জাদুঘরের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জুলাই-৬ হলের সিট দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষটি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ঘটে। সংঘর্ষের ফলে জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন আহত হয়েছেন।
এ ঘটনা সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুলাই-৬ হলের ৭১৭ নম্বর কক্ষে ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৭১৭ নম্বর কক্ষের একটি সিটকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপ নিজেদের মধ্যে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হলে সভাপতি গ্রুপের কয়েকজন জুলাই-৬ হলের গেস্ট রুমে আশ্রয় নেন। এসময় সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীরা গেস্ট রুমের দরজা ভাঙার চেষ্টা করেন। একপর্যায়ে গেস্ট রুমে অবস্থানরত কয়েকজন জানালা ভেঙে পেছনের দিক দিয়ে বেরিয়ে যান।
এই সংঘর্ষের সময় জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন এবং শুভ ব্রহ্মচারী নামের এক শিক্ষার্থী আহত হন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জানান, "বিশ্ববিদ্যালয় শাখা সভাপতির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তারা নিজেদের দোষ ঢাকতে আমার গ্রুপের ওপর দোষ চাপাচ্ছে।"
বিশ্ববিদ্যালয়ের জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক মো. কামরুজ্জামান জানান, "আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। কি কারণে এ ঘটনা ঘটেছে তদন্ত করার পর বলা যাবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা নাশকতা মামলার আসামি মো. জয়লাল মুন্সি ফরিদপুরের নগরকান্দায় তার নানাবাড়িতে আত্মগোপন করে ছিলেন। যদিও তিনি সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন, তবুও শেষ রক্ষা তার হয়নি।
সোমবার (২৩ নভেম্বর) সকালে নগরকান্দা উপজেলার চরযোশরদী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া জয়লাল মুন্সি চরযোশরদী গ্রামের জাহাঙ্গীর মুন্সির পুত্র। তার পৈতৃক বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লোহাগাড়া গ্রামে অবস্থিত। তবে, তিনি দীর্ঘ সময় ধরে নগরকান্দায় তার নানাবাড়িতে বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, জয়লাল মুন্সির বিরুদ্ধে সম্প্রতি ঘটে যাওয়া এবং অন্যান্য নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার পাশাপাশি, নগরকান্দা থানায় দায়ের করা নাশকতার মামলাতেও তিনি আসামি। দুই থানার মামলায় তার সম্পৃক্ততার তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর হোসেনসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, "নগরকান্দা থানায় দায়ের করা নাশকতার মামলার আসামি জয়লাল মুন্সি মুকসুদপুর থানার নাশকতার মামলারও আসামি। বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম মোরশেদুল আলমকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ।
পুলিশের সূত্র অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে সাতকানিয়ার কেরানীহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর, তাকে চন্দনাইশ থানায় নিয়ে আসা হয়েছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ