ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফ্রান্স ও মিত্রদের হাতে রুশ তেলবাহী ট্যাংকার আটক : মাখোঁ


ফ্রান্স ও মিত্রদের হাতে রুশ তেলবাহী ট্যাংকার আটক : মাখোঁ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সোমবার জানিয়েছেন যে, ফ্রান্স এবং তার মিত্ররা আটলান্টিক মহাসাগরের কাছে নিষেধাজ্ঞার আওতাভুক্ত একটি রুশ তেলবাহী ট্যাংকার আটক করেছে।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, 'টাগর' নামের ট্যাংকারটিকে রোববার সকালে আন্তর্জাতিক জলসীমায় আটক করা হয়েছে।

এই অভিযানে ব্রিটেন এবং অন্যান্য অংশীদার দেশ সহযোগিতা করেছে, যা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে হচ্ছে।

আরও পড়ুন: শেখ হাসিনার সঙ্গে কথা বলার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুর রহমান

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি সম্প্রচার করেছে।

মাখোঁ বলেছেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়া, সমুদ্র আইন লঙ্ঘন করা এবং চার বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধে অর্থায়নের জন্য এই জাহাজ ব্যবহারের বিষয়টি মোটেই গ্রহণযোগ্য নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা ৭ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০১:২২ পি.এম


টানা ৭ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিন বন্ধ থাকার পর দুই দেশের মধ্যে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম আবার শুরু হয়েছে। আদানি-রপ্তানি শুরু হওয়ার ফলে বন্দরে প্রাণ চঞ্চলতা ফিরে এসেছে।

সোমবার (১ জুন) সকালে ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশের মাধ্যমে আমদানি-রপ্তানির সকল কার্যক্রমের সূচনা হয়।

এদিকে, ঈদের ছুটি কাটিয়ে ব্যবসায়ীদের আনাগোনা শুরু হওয়ায় বন্দরে প্রাণ চঞ্চলাত্য লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্নস্থান থেকে পণ্যবহণকারী ট্রাক বন্দরে প্রবেশ করতে দেখা যাচ্ছে। সকাল থেকে শ্রমিকরা বন্দর এলাকায় আসতে দেখা যায় এবং তারা বন্দরে প্রবেশ করছিলেন।

আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভপাতি শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ৭ দিন বন্ধ রাখা হয়েছিল। সোমবার সকাল থেকে আবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্তর্বর্তী সরকারের উন্নয়ন বরাদ্দের টাকায় ৭৭ আসন কিনেছে জামায়াত-এনসিপি : রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


অন্তর্বর্তী সরকারের উন্নয়ন বরাদ্দের টাকায় ৭৭ আসন কিনেছে জামায়াত-এনসিপি : রাশেদ খান

বিএনপি নেতা রাশেদ খান দাবি করেছেন যে, অন্তর্বর্তী সরকারের সময়ে উন্নয়ন বরাদ্দের নামে দেওয়া অর্থ ব্যবহার করে জামায়াত ও এনসিপি নির্বাচনে সুবিধা নিয়েছে এবং এর মাধ্যমেই তারা ৭৭টি আসন পেয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত ও বিচার কার্যকর করা প্রয়োজন।

সোমবার (১ জুন) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এ দাবি করেন।

রাশেদ খান এ বিষয়ে আরও বলেন যে, অন্তর্বর্তী সরকারের সময়ে জেলা পরিষদের তহবিল থেকে দেবীদ্বার উপজেলার উন্নয়নের জন্য কেন হাসনাত আব্দুল্লাহ ১০ কোটি টাকা পেয়েছিলেন, এ প্রশ্ন তোলেন তিনি। তিনি জানতে চান, এ সময় হাসনাত আব্দুল্লাহ সরকারের কোন পদে ছিলেন কি না।

তিনি উল্লেখ করেন যে, সম্প্রতি জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একটি বক্তব্যে দাবি করেছেন যে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিজ আসনের জন্য ১২০ কোটি টাকা বরাদ্দ নিয়ে গেছেন।

ঠিক একইভাবে জামায়াত এবং এনসিপির নেতাদেরও কোটি কোটি টাকা উন্নয়ন বরাদ্দ দিয়েছিল অন্তর্বর্তী সরকার।

তার দাবি, অতীতে সর্বোচ্চ ১৮টি আসন পাওয়া একটি দল এবার ৭৭টি আসন পেয়েছে মূলত অন্তর্বর্তী সরকারের উন্নয়ন বরাদ্দের অর্থ ব্যবহার করার কারণে।

তিনি অভিযোগ করেছেন যে, অন্য উপজেলার উন্নয়ন বঞ্চিত করে নির্দিষ্ট কিছু এলাকায় অর্থ বরাদ্দ দেওয়ার মাধ্যমে বড় ধরনের বৈষম্য, দুর্নীতি ও অনিয়ম করা হয়েছে। রাশেদ খান বলেন, ‘তাহের, হাসনাত ও আসিফ সাহেবরা শুধু নিজেদের এলাকায় উন্নয়ন বরাদ্দ নিয়ে গিয়ে বৈষম্য ও দুর্নীতির জন্ম দিয়েছেন। এটি ক্ষমার অযোগ্য।’

অন্তর্বর্তী সরকারের বিচার দাবি করে রাশেদ খান বলেন, রাজনৈতিক নেতাদের মাধ্যমে এ ধরনের উন্নয়ন বরাদ্দ দিয়ে অন্তর্বর্তী সরকার অন্যায় করেছে। তিনি আবারও অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত ও বিচার দাবি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুল-কলেজ ও মাদ্রাসা খুলবে কবে?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০১:৩০ পি.এম


স্কুল-কলেজ ও মাদ্রাসা খুলবে কবে?

ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে আজ সোমবার (১ জুন) থেকে সরকারি-বেসরকারি সব অফিস, ব্যাংক, বীমা ও পুঁজিবাজারের কার্যক্রম আবারও পুরোদমে শুরু হয়েছে।

এ বছর ঈদুল আজহা উপলক্ষে মে মাসের ২৫ থেকে ৩১ তারিখ পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। এ ছুটির সঙ্গে যুক্ত হয় সাপ্তাহিক ছুটি।

যদিও চাকরিজীবীরা ছুটি শেষে কর্মস্থলে ফিরেছেন, শিক্ষার্থীরা তবে আরও কিছুদিন ছুটিতে থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠান অনুযায়ী ছুটিতে ভিন্নতা রয়েছে।

স্কুল-কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত ছুটি থাকবে।

এছাড়া পরের দুই দিন, ৫ ও ৬ জুন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ফলে আগামী রবিবার (৭ জুন) থেকে পাঠদান আবার শুরু হবে।

মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো, যেমন আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসাগুলো, স্কুল-কলেজের চেয়ে বেশি ছুটি কাটাচ্ছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্কুল-কলেজের চেয়ে এক সপ্তাহ বেশি ছুটি নিয়েছে।

মাদরাসার শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত।

এর পরের দুই দিন ১২ ও ১৩ জুন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ১৪ জুন (রবিবার) থেকে মাদরাসাগুলোতে পাঠদান শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের ইউএফও ফাইল ঘিরে নতুন রহস্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০১:৩১ পি.এম


যুক্তরাষ্ট্রের ইউএফও ফাইল ঘিরে নতুন রহস্য

যখন যুক্তরাষ্ট্র নতুন করে প্রকাশ করেছে ইউএফও ফাইলগুলো, সেই পরিপ্রেক্ষিতে চীনের এক গবেষক একটি অদ্ভুত ভিডিও নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।

বেইজিংয়ের গবেষক ঝাং নান বলেন, ২০২০ সালে ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের সামরিক ইনফ্রারেড সেন্সরে ধারণ করা প্রায় ৫ মিনিটের ভিডিওটি তাঁকে বিশেষভাবে আকর্ষণ করেছে।

ভিডিওটিতে একটি মানব-আকৃতির বস্তু আকাশে ভেসে থাকতে দেখা যায় এবং পরে হঠাৎ করে খুব দ্রুত অন্য স্থানে চলে যেতে দেখা যায়।

চীনা গবেষক ঝাং নান বলেছেন, বিশ্লেষণে ধারণা করা হয়েছে যে, ওই বস্তুর গতি পৃথিবীর মাধ্যাকর্ষণের চেয়ে প্রায় ৬০০ গুণ বেশি হতে পারে, যা বর্তমান প্রযুক্তি বা কোনো জীবিত প্রাণীর জন্য অসম্ভব বলে মনে হচ্ছে। তবে তিনি এটিও বলেছেন, পর্যাপ্ত তথ্য না থাকায় বিষয়টি পুরোপুরি নিশ্চিত করা সম্ভব নয়।

এছাড়াও, তিনি জানান যে, বস্তুটির কোনো দৃশ্যমান ইঞ্জিন বা প্রপালশন সিস্টেম ছিল না এবং চলার সময় সেটির আকৃতিও পরিবর্তিত হতে দেখা গেছে।

সুতরাং, গবেষক ঝাং নান বলেছেন, ৬০০ জি-এর বেশি গতির সম্ভাবনাও পুরোপুরি বাতিল করা যায় না। তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর থেকে প্রকাশিত নতুন ইউএফও ফাইলগুলো আগের ঝাপসা ছবির তুলনায় অনেক বেশি আকর্ষণীয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%