ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

উপাচার্যের অনিয়মের অভিযোগে সিকৃবির ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ


উপাচার্যের অনিয়মের অভিযোগে সিকৃবির ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব থেকে ৫ শিক্ষকসহ ৯ শিক্ষক-কর্মকর্তা পদত্যাগ করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেছেন।

পদত্যাগকারীদের মধ্যে বিভিন্ন আবাসিক হলের প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষক-কর্মকর্তারা রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এমএজি ওসমানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কাওছার হোসেন, শহীদ জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিয়া, হযরত শাহজালাল (র.) হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. নাজমুল হক, হযরত শাহপরান (র.) হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন, দূররে সামাদ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. শাহজাহান মজুমদার, ঢাকার গেস্ট হাউসের অফিসার ইনচার্জ মো. বাসির উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক গাজী মো. জহিরুল ইসলাম, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মোহাম্মদ নেয়ামত উল্যাহ, অতিরিক্ত রেজিস্ট্রার মো. আশরাফুজ্জামান, ক্যাম্পাসের গেস্ট হাউসের অফিসার ইনচার্জ গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম এবং ডেপুটি রিজিস্ট্রার মো. বাসির উদ্দিন।

তাদের অভিযোগ, বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও নির্মাণকাজ, ক্রয়প্রক্রিয়া এবং শিক্ষক নিয়োগে বিভিন্ন অনিয়ম ঘটেছে। তারা জানিয়েছেন, এসব বিষয়ে আপত্তি জানিয়ে কার্যকর ব্যবস্থা না পাওয়ার কারণে প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

পদত্যাগকারী শিক্ষক-কর্মকর্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম একটি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর বড় কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে পারেনি। এর ফলে নির্মাণ ও উন্নয়নকাজ অনেকটা স্থবির হয়ে পড়েছে। যদিও রাজস্ব খাতের অর্থে কিছু উন্নয়ন ও মেরামতের কাজ করা হয়েছে, তবে এসব কাজে সরকারি ক্রয়বিধি (পিপিআর) যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে তাদের অভিযোগ।

তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম আনুষ্ঠানিকভাবে টেকওভার করার আগেই সেখানে কিছু মেরামত কাজ করা হয়েছে। এসব কাজের প্রয়োজনীয়তা ও বাস্তবায়নপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে। কিছু ক্ষেত্রে যথাযথ দরপত্র প্রক্রিয়াও অনুসরণ করা হয়নি।

ক্রয়প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলে পদত্যাগকারীরা জানান, ইলেকট্রনিকস ও আসবাবপত্র কেনার ক্ষেত্রে সরকারি ক্রয়বিধি অনুযায়ী যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকলে সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু কয়েকটি ক্ষেত্রে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে পছন্দের ব্যক্তিকে কাজ দেওয়ার অভিযোগ করেছেন তারা।

শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন পদত্যাগকারী শিক্ষক-কর্মকর্তারা। সাম্প্রতিক নিয়োগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গ্র্যাজুয়েটদের তুলনামূলকভাবে কম গুরুত্ব দেওয়া হয়েছে। তারা বলেছেন, আটজন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অন্য বিশ্ববিদ্যালয়ের প্রার্থীদের অধিকাংশকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের অভিযোগও তোলা হয়েছে।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন

এদিকে এ ঘটনার পর উপাচার্যের অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের একটি অংশ। সেখানে বক্তারা উপাচার্যের বিরুদ্ধে স্বেচ্ছাচারি, হয়রানি, নিয়োগে অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ তোলেন।

পদত্যাগকারী শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক মোজাম্মেল হক বলেন, ‘বর্তমান প্রশাসনের কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও কার্যক্রম ব্যাহত হচ্ছে।’

পদত্যাগকারী শিক্ষক অধ্যাপক ড. মো. কাউছার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে তারা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন।’

তবে শিক্ষক-কর্মকর্তাদের তোলা এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলাম বলেন, একটি পক্ষ বিশ্ববিদ্যালয়ের চলমান শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এ ধরনের অভিযোগ তুলছে। যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা যোগ্যতা সম্পন্ন।’

আরও পড়ুন: বটিয়াঘাটায় তিন গুলির ঘটনায় গ্রেফতার নেই, ওসি প্রত্যাহার

নিয়োগে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়নি বলেও দাবি করেন তিনি।

 

 

আরও পড়ুন: শিক্ষিকা তহুরা বেগমের বিদায় অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রাম এক্সপ্রেসের মালবাহী বগি লাইনচ্যুত, দুর্ভোগে যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


কুড়িগ্রাম এক্সপ্রেসের মালবাহী বগি লাইনচ্যুত, দুর্ভোগে যাত্রীরা

কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের একটি বগি বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনের রেলগেট এলাকায় লাইনচ্যুত হয়েছে। এর ফলে সান্তাহার হয়ে চলাচলকারী অন্যান্য ট্রেনগুলোর স্বাভাবিক যাত্রা বিঘ্নিত হয়েছে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি যখন সান্তাহার জংশন স্টেশনের রেলগেট এলাকায় পৌঁছায়, তখন ট্রেনটির পিছনের দিকে থাকা একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়।

সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনটির পিছনের একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়েছে। ক্ষতিগ্রস্ত বগিটি কেটে আলাদা করে রেখে ২ ঘণ্টা ১৫ মিনিটের চেষ্টার পর ট্রেনটি উদ্ধার করে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আনা হয়। দ্রুত সময়ে চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে বগিটি কেন লাইনচ্যুত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে লাইনচ্যুত হওয়ার কারণ জানা যাবে।

অন্যদিকে, দুর্ঘটনার কারণে সান্তাহার স্টেশনে আটকা পড়েছে রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী বরেন্দ্র এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন। ফলে সময়ের সাথে সাথে যাত্রীদের ভোগান্তিও বৃদ্ধি পাচ্ছে।

কুড়িগ্রাম এক্সপ্রেসের এক যাত্রী আবদুল আজিজ ক্ষোভ প্রকাশ করে বলেন, "এমনিতেই ট্রেনটি প্রায় ৫-৬ ঘণ্টা দেরিতে চলছে। তার ওপর আবার লাইনচ্যুত হয়ে আরও বিলম্ব হচ্ছে। কখন যে ঢাকায় পৌঁছাতে পারব, জানি না।"

দুর্ঘটনার পর থেকে সান্তাহার জংশন এলাকায় যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। ভুক্তভোগী যাত্রীরা দ্রুত লাইন পরিষ্কার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা পারভেজ প্রামাণিক রকি বলেন, "ট্রেনটি রেলগেটেই লাইনচ্যুত হওয়ার পর থেকে দুই পাশের মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দু’পাশে ব্যাপক যানজট হয়ে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


মধুপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের টুনিয়াবাড়ী এলাকায় মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের টুনিয়াবাড়ী মসজিদের সামনের মাঠে এলাকাবাসীর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
টুনিয়াবাড়ী এলাকার মাদকবিরোধী কমিটির সভাপতি ও পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান আব্দুলের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, মধুপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মেহেদী হাসান মিন্জু, মধুপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হামিদ, মধুপুর থানার এস আই জুয়েল ও এ এস আই মোস্তাক হোসেন। এছাড়া টুনিয়াবাড়ী এলাকার মাদকবিরোধী কমিটির সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এর ক্ষতিকর প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও পড়ে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর পাশাপাশি মাদক ব্যবসা ও সরবরাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের সচেতনতামূলক মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
সভাটি সঞ্চালনা করেন মাদকবিরোধী কমিটির সদস্য সাইফুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাহেলার রিকশায় নগর ঘুরলেন বিসিসি প্রশাসক ও ইউএনও

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪৪ পি.এম


রাহেলার রিকশায় নগর ঘুরলেন বিসিসি প্রশাসক ও ইউএনও

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ফরিদা সুলতানা রাহেলার রিকশায় নগর ঘুরেছেন। এ সময় তারা রাহেলার সংগ্রামী জীবনের গল্প শুনেছেন।

বিসিসি প্রশাসক মন্তব্য করেন, "রাহেলা একজন সাহসী নারী যোদ্ধা। সাহসিকতা, আত্মনির্ভরশীলতা ও সম্মান এর প্রতীক রাহেলা। তিনি প্রমাণ করে দিয়েছেন নারীরা সব বাধা উপেক্ষা করতে জানে।"

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা উল্লেখ করেন, "রাহেলা বেগম রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।"

তিনি আরও বলেন, "তার এই জীবন যুদ্ধকে আমরা শ্রদ্ধা করি। রাহেলার মতো নারীদের পাশে সব সময় ছিলাম, আছি এবং থাকব।"

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা দেখছেন এমবাপ্পে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা দেখছেন এমবাপ্পে

 

কিলিয়ান এমবাপ্পে ব্যক্তিগতভাবে অনেক পুরস্কার অর্জন করেছেন। তার নামের পাশে রয়েছে দলের জন্য সবচেয়ে সম্মানজনক পুরস্কার বিশ্বকাপও।

 

তবে ব্যালন ডি’অর নিয়ে তার মধ্যে একটি আক্ষেপ রয়ে গেছে।

এখনো পর্যন্ত ব্যক্তিগতভাবে প্রেস্টিজিয়াস পুরস্কার ব্যালন ডি’অর এমবাপ্পের হাতে আসেনি। তবে রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার মনে করেন, এবার সেই অপেক্ষা শেষ হতে পারে। তিনি জানান, দারুণ কিছু করেছেন।

 

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। প্রথম দিন রিয়াল মাদ্রিদ ইন্টার মিলানের বিরুদ্ধে খেলবে। সংবাদ সম্মেলনে ব্যালন ডি’অর নিয়ে তার ভাবনা তুলে ধরেন তিনি। ২৭ বছর বয়সী ফরাসি স্ট্রাইকার বলেন, ‘হ্যাঁ, ব্যালন ডি’অর জয়ের জন্য নিশ্চিতভাবেই বছরটা আমার হতে পারে।

 

তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটি সাংবাদিকদের হাতে। বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে খেলার ফলে স্বাভাবিকভাবেই এই পুরস্কারের সঙ্গে আপনার নাম যুক্ত হয়ে যায়।

 

রিয়ালের হয়ে গত মৌসুমে ৪৪ ম্যাচে ৪২ গোল করেছেন এমবাপ্পে। কিন্তু লস ব্ল্যাংকোসদের হয়ে কোনো ট্রফি জিততে পারেননি তিনি। অন্যদিকে, ফ্রান্সের হয়ে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারেননি।

তবে ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি ছিলেন অসাধারণ।

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২২ গোলের মালিক এমবাপ্পে। ২০২৬ বিশ্বকাপে সর্বোচ্চ ১০ গোল করে গোল্ডেন বুটও জিতেছেন তিনি। এমন অসাধারণ পারফরম্যান্সের কথা স্মরণ করে সাবেক পিএসজির ফরোয়ার্ড বলেন, ‘ব্যালন ডি’অর ঘিরে আমাকে নিয়ে অনেকেই আলোচনা করছেন। অবশ্যই, বিশ্বফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে আমি ইতিহাস তৈরি করেছি। সেই হিসেবে এবার হয়তো দারুণ একটা সুযোগ আছে। তবে শেষ পর্যন্ত ভোটদাতারা তাদের পছন্দমতোই ভোট দেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%