ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী


কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া কপ৩১-এর দুই দিনব্যাপী ‘ওয়ার্ল্ড লিডার্স সামিট’-এ অংশগ্রহণ করবেন। বাংলাদেশ সম্মেলনে গ্রান্ট বা অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন এবং প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলোর কাছ থেকে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানাবে।

সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানালেন, ‘প্রধানমন্ত্রী এবার অত্যন্ত সংক্ষিপ্ত সফরে যাবেন, তিনি দুই দিনব্যাপী উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দেবেন।’

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) ৩১তম কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ৩১) আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ার ‘আনতালিয়া এক্সপো সেন্টারে’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে আগামী ১১ ও ১২ নভেম্বর উচ্চপর্যায়ের ‘ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিট’ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: লাখ টাকা ঘুষ গ্রহণের সময় আটক সার্ভেয়ার আসাদুল ইসলাম

শামা ওবায়েদ জানান, জলবায়ু সহনশীলতা ও অভিযোজনের ক্ষেত্রে নিজেদের অর্জনগুলো তুলে ধরার পাশাপাশি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রতি উন্নত দেশগুলোকে তাদের দায়িত্ব পালনে চাপ দেয়ার ওপর বিশেষ জোর দেবে বাংলাদেশ।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরবে। কারণ, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে যেসব দেশের অবদান নগণ্য, জলবায়ু পরিবর্তনের পরিণতি মোকাবিলায় তাদের ওপর অতিরিক্ত ঋণের বোঝা চাপানো উচিত নয়।

তিনি আরও বলেন, ‘কার্বন নির্গমনে বাংলাদেশের ভূমিকা প্রায় শূন্যের কোঠায় হলেও শেষ পর্যন্ত আমাদেরই এর পরিণতি ভোগ করতে হয়।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক জলবায়ু চুক্তির অধীনে প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলোর জবাবদিহি নিশ্চিত করার বিষয়টিও বাংলাদেশ গুরুত্বের সঙ্গে তুলে ধরবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে

তিনি জানান, গত ছয় মাসে বিএনপি নেতৃত্বাধীন সরকারের গৃহীত পরিবেশ ও জলবায়ু সম্পর্কিত বিভিন্ন উদ্যোগ সম্মেলনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসব উদ্যোগের মধ্যে রয়েছে খাল খনন, ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি এবং সৌরবিদ্যুৎসহ অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ।

শামা ওবায়েদ বলেন, এসব উদ্যোগ জলবায়ু সহনশীলতা জোরদার, পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকারের প্রতিফলন।

তিনি আরও বলেন, বিশেষ করে দক্ষিণ এশিয়া এবং বৃহত্তর এশিয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ কীভাবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে এবং এর বিরূপ প্রভাবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে, তাও তুলে ধরা হবে।

আরও পড়ুন: জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি নাগরিক সমাজের

প্রধানমন্ত্রীর সফরসূচি, সফরসঙ্গীদের তালিকা এবং সম্মেলনে বাংলাদেশের বিস্তারিত আলোচ্য অবস্থান সম্পর্কে জানতে চাইলে শামা বলেন, সফরের আগে সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করা হবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দেশত্যাগের আগে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।

এই সম্মেলনে প্যারিস চুক্তি বাস্তবায়ন ত্বরান্বিত করা, জলবায়ু অভিযোজন জোরদার করা, ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়ন জোরদার করা এবং পরিচ্ছন্ন জ্বালানির দিকে বৈশ্বিক রূপান্তরকে এগিয়ে নেয়ার ওপর আলোকপাত করা হবে বলে আশা করা হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন সহজলভ্য ও পূর্বানুমানযোগ্য করার দাবি জানিয়ে আসছে। বিশেষ করে জলবায়ু অভিযোজন, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় এ অর্থায়নের ওপর গুরুত্ব দিয়ে আসছে।

জলবায়ু সংকটের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় রাজনৈতিক অঙ্গীকার জোরদার, জলবায়ু চুক্তির বাস্তবায়ন ত্বরান্বিত এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে এ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেবেন।

আরও পড়ুন: মালয়েশিয়ায় ট্রাকের ধাক্কায় বাংলাদেশি মোটরসাইকেল আরোহী নিহত

তুরস্ক এই কপ৩১ সম্মেলনটি আয়োজন ও সভাপতিত্ব করবে, অন্যদিকে আলোচনা বা দরকষাকষির মূল সভাপতিত্বের দায়িত্ব পালন করবে অস্ট্রেলিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এই সপ্তাহে ৩ দিনের ছুটি পাবেন শিক্ষক ও শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৪ এম


এই সপ্তাহে ৩ দিনের ছুটি পাবেন শিক্ষক ও শিক্ষার্থীরা

চলতি সপ্তাহের শেষের দিকে স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য টানা তিন দিনের ছুটি পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। বুধবার (২১ অক্টোবর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এই সরকারি ছুটি ঘোষণার ফলে এই সুযোগ তৈরি হয়েছে।

তথ্য অনুযায়ী, আগামী ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে এবং ৮ নভেম্বর (রবিবার) শ্যামাপূজা উপলক্ষে ছুটি থাকবে। শুক্রবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ের স্কুল-কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান টানা তিন দিন বন্ধ থাকবে। সারা দেশের ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ থাকবে।

২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা স্কুল-কলেজের ছুটির তালিকা পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হবে। পরবর্তী দিনে ৮ নভেম্বর রবিবার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে। বাংলা পঞ্জিকা অনুযায়ী, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে এই পূজা পালিত হবে।

সরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজের ছুটির তালিকা অনুসারে, শ্যামাপূজা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রয়েছে। তাই সাপ্তাহিক ছুটি ও ধর্মীয় উৎসবের ছুটির সমন্বয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলপিজির দাম বেড়ে ১২ কেজি সিলিন্ডার ২ হাজার ৬০ টাকায় বিক্রি হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৫ এম


এলপিজির দাম বেড়ে ১২ কেজি সিলিন্ডার ২ হাজার ৬০ টাকায় বিক্রি হচ্ছে

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বৃদ্ধি পেয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) নতুন এই দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বিইআরসি নতুন দামের ঘোষণা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। একই দিন রাত ৮টা থেকে নতুন দাম কার্যকর হয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই দাম বহাল থাকবে।

এদিকে, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বৃদ্ধি করা হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাস বিক্রেতাদের কমিশনও বৃদ্ধি করেছে কমিশন।

এর আগে, গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

উল্লেখ্য, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে দেশের এলপিজি বাজারে অস্থিরতা দেখা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাতে আমদানিকারকেরা সরবরাহ কমিয়ে দেন। এর ফলে বিইআরসি নির্ধারিত ১ হাজার ৫৮৫ টাকার ১২ কেজি এলপিজি সিলিন্ডার দেশের বিভিন্ন স্থানে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ টিভিতে বার্সা ও ম্যান ইউসহ বিভিন্ন খেলা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৫ এম


আজ টিভিতে বার্সা ও ম্যান ইউসহ বিভিন্ন খেলা

প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা দেখা সম্ভব নয়। তাই আপনার সময় ও পছন্দ অনুযায়ী কিছু খেলা বেছে নিতে হবে। লাইভ বা সরাসরি খেলা দেখার প্রতি আপনার আগ্রহ নিশ্চয়ই অন্যদের মতোই বেশি।

কোথায় কী খেলা হচ্ছে তা জানার জন্য সময় নষ্ট না করে, এই শিডিউল দেখে নিন। ঠিক করে ফেলুন, কখন কোন খেলায় নজর দেবেন।

আজ জাতীয় ক্রিকেট লিগের খেলা অনুষ্ঠিত হবে। এছাড়া, চ্যাম্পিয়নস লিগে পিএসজি, বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনা ম্যাচে অংশ নেবে।

ক্রিকেট

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট–চট্টগ্রাম

সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব

ময়মনসিংহ–খুলনা

সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব

ঢাকা–বরিশাল

সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব

রংপুর–রাজশাহী

সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব

ফুটবল

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

শাখতার–স্পোর্তিং সিপি

রাত ১১–৪৫ মি., সনি স্পোর্টস ১

গালাতাসারাই–স্টুটগার্ট

রাত ১১–৪৫ মি., সনি স্পোর্টস ২

বার্সেলোনা–অ্যাস্টন ভিলা

রাত ২টা, সনি স্পোর্টস ১

অ্যাতলেটিকো–বায়ার্ন

রাত ২টা, সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার ইউনাইটেড–রোমা

রাত ২টা, ট্যাপম্যাড

ভিয়ারিয়াল–পিএসজি

রাত ২টা, ট্যাপম্যাড

ফেইনুর্ড–ইন্টার মিলান

রাত ২টা, ট্যাপম্যাড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিনল্যান্ডে বিনামূল্যে ভ্রমণের সুযোগ, ১৬ অবিবাহিতকে আমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৫ এম


ফিনল্যান্ডে বিনামূল্যে ভ্রমণের সুযোগ, ১৬ অবিবাহিতকে আমন্ত্রণ

ফিনল্যান্ডের পর্যটন সংস্থা এবার সরাসরি ফিনল্যান্ডে যাওয়ার সুযোগ প্রদান করছে, যেখানে ডেটিং অ্যাপের পরিবর্তে প্রেমের খোঁজে যাওয়ার সুযোগ রয়েছে। ‘ভিজিট ফিনল্যান্ড’ বিশ্বের বিভিন্ন দেশের ১৬ জন অবিবাহিতকে চার দিনের ভ্রমণের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। আয়োজকরা ভ্রমণের সমস্ত খরচ বহন করবেন। নির্বাচিত ব্যক্তিরা দেশটির খাবার ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি স্থানীয় অবিবাহিতদের সঙ্গে ডিনারে অংশগ্রহণের সুযোগ পাবেন।

‘ফিনিশ ডিনার ডেট’ নামের এই আয়োজনটি ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীরা দুটি গ্রুপে ভাগ হয়ে আটজন করে যাবেন রাজধানী হেলসিংকি এবং লেকল্যান্ড অঞ্চলের তাম্পেরেতে। প্রতিটি গ্রুপের সঙ্গে ডিনারে যোগ দেবেন স্থানীয় দুইজন অবিবাহিত ফিনিশ নাগরিক। তবে কোন গ্রুপের গন্তব্য কোথায় হবে, তা অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পর জানানো হবে।

চার দিনের সফরে বিভিন্ন খাবার ও সংস্কৃতিভিত্তিক আয়োজন থাকবে। বিশেষ ডিনারে ফিনল্যান্ডের আঞ্চলিক খাবার নিয়ে তৈরি বিশেষ টেস্টিং মেনু পরিবেশন করা হবে। এই মেনুতে বুনো মাছ, বেরি, মাশরুমসহ স্থানীয় উপাদানে তৈরি বিভিন্ন পদ থাকবে।

আবেদনের জন্য আগ্রহী ব্যক্তিদের একটি ভিডিও ইংরেজিতে তৈরি করতে হবে। ভিডিওতে উত্তর দিতে হবে—ডিনার ডেটে কী খাবার পরিবেশন করবেন এবং কেন? ভিডিওটি ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবে নির্দিষ্ট হ্যাশট্যাগ ও আয়োজকের অ্যাকাউন্ট ট্যাগ করে পোস্ট করতে হবে। পরে ভিজিট ফিনল্যান্ডের ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করে ভিডিওর লিংক জমা দিতে হবে।

১৮ বছর বা তার বেশি বয়সী অবিবাহিতরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১০ নভেম্বর ২০২৬। নির্বাচিতদের নাম ১ ডিসেম্বর ঘোষণা করা হবে। সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%