প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলতি সপ্তাহের শেষের দিকে স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য টানা তিন দিনের ছুটি পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। বুধবার (২১ অক্টোবর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এই সরকারি ছুটি ঘোষণার ফলে এই সুযোগ তৈরি হয়েছে।
তথ্য অনুযায়ী, আগামী ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে এবং ৮ নভেম্বর (রবিবার) শ্যামাপূজা উপলক্ষে ছুটি থাকবে। শুক্রবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ের স্কুল-কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান টানা তিন দিন বন্ধ থাকবে। সারা দেশের ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ থাকবে।
২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা স্কুল-কলেজের ছুটির তালিকা পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।
তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হবে। পরবর্তী দিনে ৮ নভেম্বর রবিবার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে। বাংলা পঞ্জিকা অনুযায়ী, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে এই পূজা পালিত হবে।
সরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজের ছুটির তালিকা অনুসারে, শ্যামাপূজা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রয়েছে। তাই সাপ্তাহিক ছুটি ও ধর্মীয় উৎসবের ছুটির সমন্বয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন