ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

শুধু বক্তৃতা নয়, কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে: ধর্মমন্ত্রী


শুধু বক্তৃতা নয়, কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মন্তব্য করেছেন যে, মানুষের মন জয় করতে হলে শুধু বক্তৃতার মাধ্যমে নয়, বরং দায়িত্বশীলতা, আন্তরিকতা এবং ভালো কাজের মাধ্যমে তা অর্জন করতে হবে। তিনি হাজীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য হজ ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের আরো আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর আশকোনায় হজ অফিসে আয়োজিত সরকারি মাধ্যমের হজ গাইড পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।

মন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনার সাফল্য শুধুমাত্র নিবন্ধন বা সৌদি সরকারের সঙ্গে চুক্তি সম্পাদনের মধ্যে সীমাবদ্ধ নয়। হাজীদের নিরাপদে সৌদি আরবে পৌঁছানো, মিনা, আরাফাহ ও মুজদালিফার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা এবং নিরাপদে দেশে ফিরিয়ে আনার মধ্যে হজ ব্যবস্থাপনার মূল সাফল্য নিহিত রয়েছে।

আরও পড়ুন: গোদাগাড়ী মডেল থানার পুলিশ গরু চুরির অভিযোগে উজ্জল নামে চোরকে গ্রেপ্তার করেছে

তিনি উল্লেখ করেন, বিগত হজের ব্যবস্থাপনার বড় অংশ আগের সরকারের সময় সম্পন্ন হয়েছে—এমন দাবি সঠিক নয়।

 মন্ত্রী বলেন, নিবন্ধন এবং সৌদি সরকারের সঙ্গে চুক্তি রুটিন কাজ। হাজীদের সার্বিক নিরাপত্তা ও সেবা নিশ্চিত করাই ছিল মূল চ্যালেঞ্জ।

ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান হজ ব্যবস্থাপনার মূল কার্যক্রমগুলো সুন্দরভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছিলেন। রিয়াদে সৌদির হজমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের কথা উল্লেখ করে তিনি জানান, সৌদি হজমন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছেন।

 

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে হাজীদের জন্য এক লাখ বোতল পানি বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। এছাড়া বিনামূল্যে লাগেজ র‍্যাপিং এবং নারী হাজীদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। পবিত্র হজ পালনে বাংলাদেশি হাজীদের সার্বিক সহযোগিতায় পুলিশ, ইমিগ্রেশন, বিমান, আনজুমানে মফিদুল ইসলাম ও স্কাউটসহ সংশ্লিষ্টরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করেছেন। তাদের আন্তরিকতা ও পরিশ্রমের প্রশংসা করে তিনি বলেন, হাজীদের সেবা করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি নিজেকে জনগণের ‘খাদেম’ হিসেবে উল্লেখ করেন।

 

ধর্মমন্ত্রী হজ গাইডদের দায়িত্বশীলতা ও সেবার মান আরো বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ভালো কাজের স্বীকৃতি হিসেবে গাইডদের পুরস্কৃত করা হচ্ছে। ভবিষ্যতে আরো ভালো কাজের জন্য তাদের পুরস্কৃত করার সুযোগ বাড়ানোর বিষয়ে তিনি আশা প্রকাশ করেন।

 

আরও পড়ুন: ড. ইউনূসকে হেনস্তায় রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্মের ক্ষোভ ও নিন্দা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৫৯

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৫ পি.এম


ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৫৯

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। 

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, গতকাল শুক্রবার তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানা পুলিশ ২১ জন, তেজগাঁও থানা পুলিশ ১৪ জন, আদাবর থানা পুলিশ ১১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ৫ জন, শেরেবাংলা নগর থানা পুলিশ ৪ জন এবং হাতিরঝিল থানা পুলিশ ৪ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- রুবেল হাওলাদার (৪০), মিঠুন শরেন (৩৬), মো. শওকত (৪০), মো. শামীম হাসান (২৯), মো. ইসমাইল (৪৫), মো. কাওসার (৩০), থোয়াই উ খই মারমা (২৬), মো. সোহাগ (২৬), মো. ফাহিম ইসলাম (২০), মো. জুবায়ের (১৯), মোছা. সোনিয়া (২৬), মোছা. জুলেখা আক্তার (২৭), মো. স্বপন (২৮), মো. রনি (৩০), মো. আলমগীর হোসেন (৪০), মো. আব্দুল মান্নান (৪০), মো. শাহাদাত হোসেন (৪০), মো. উজ্জল (২০), কৃষ্ণ বাকচি (৬০), ধ্রুব হাওলাদার (৫০), মিথিলা রহমান, মো. নাদিম, মো. পারভেজ (২০), মো. আমির হোসেন (৩০), মো. ইকরাম (৩০), সৈয়দ হায়দার ইমাম (৫৪), মো. বাবু (৩২), মো. রবিউল (২৬), মো. হৃদয় (২৬), মো. ইব্রাহিম (২৭), মো. মিলন ওরফে নির্জন (৫০), মো. রাকিব হোসেন (২২), মো. সাগর (২০), মো. বিল্লাল হোসেন (২৮), মো. মামুন (২৬), মো. রনি (৩২), আসির আহম্মেদ খান আয়ান (২০), সামসিকিরী (২০), মো. রাসেল (২২), মো. হারুন অর রশিদ (৪৫), মো. শাকিল (১৯), রিমন (১৯), মো. সজীব (২০), মো. নাছির (৩৫), আরফান আলী (৬০), ইফতেখার আহমেদ (২২), মারুফ, মো. আলমগীর (৫২), মো. সুমন (৩২), মো. মাঈন উদ্দিন (৩০), মোসা. আখি আক্তার (২৪), মো. শহিদুল ইসলাম, মো. হৃদয় মিয়া (২৪), মো. সুমন মিয়া (১৯), মো. জুয়েল রানা (১৯), রতন চন্দ্র দাস (২৯), মো. রাসেল মিয়া (২২), মো. ইকবাল হোসেন (৩৬) ও মো. রাতুল (২০)।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’

কলমাকান্দায় বিএনপি নেতা পলাশের বৃক্ষরোপণ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৬ পি.এম


কলমাকান্দায় বিএনপি নেতা পলাশের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলার উদ্দেশ্যে সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই লক্ষ্যকে সামনে রেখে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে নেত্রকোনার কলমাকান্দায় বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও এলাকায় ইউনিয়ন বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও আগামী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মোস্তাক আহমেদ পলাশের ব্যক্তিগত অর্থায়নে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির দিকনির্দেশনায় ইউনিয়নভিত্তিক সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে প্রথম ধাপে বামনগাঁও এলাকায় ফলজ, বনজ ও ভেষজ ৫০০টি গাছের চারা রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে খারনৈ ইউনিয়নে আরও ৩ হাজার বৃক্ষ রোপণের পরিকল্পনা রয়েছে।

বৃক্ষরোপণের পাশাপাশি চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ এবং প্রতিটি পরিবার ও প্রতিবেশীকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়েছে। স্থানীয় জনগণ এই উদ্যোগকে তৃণমূল পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

মোস্তাক আহমেদ পলাশ মন্তব্য করেন, “বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ। তাই ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সমাজের প্রত্যেক মানুষকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে। আমাদের লক্ষ্য হলো খারনৈ ইউনিয়নকে আরও সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা।” তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ সচেতনতা ও জনকল্যাণের চেতনা থেকে এ কর্মসূচি পর্যায়ক্রমে আরও বিস্তৃত করা হবে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আক্কাছ আলী, খারনৈ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাবুল মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা শহীদ উল্লাহ শহীদ, উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এরশাদ আকঞ্জি, সদস্য সচিব মো. আনিসুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হানিফ মিয়া, শ্রমিক দলের নেতা মো. নুর উদ্দিন, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০০ এম


ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

বাংলাদেশে কর্মরত ভারতের বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’(ইমক্যাব)-এর নির্বাচনে শাহীন চৌধুরী (ত্রিপুরা এক্সপ্রেস) সভাপতি হিসেবে এবং মাছুম বিল্লাহ (দৈনিক যুগশঙ্খ ও ইস্টার্ন ক্রনিকল) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শুক্রবার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত ইমক্যাব নাইট ও দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। নির্বাচিত কমিটির অন্য সদস্যরা আগামী দুই বছরের জন্য হলেন সহ-সভাপতি রাজীব খান (টিভি ৯), যুগ্ম সাধারণ সম্পাদক মীর আফরোজ জামান (ইউএনআই), কোষাধ্যক্ষ আবু আলী (আমার অসম) এবং সাংগঠনিক সম্পাদক আমিনুল হক ভুইয়া (ত্রিপুরা দর্পণ)। কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন বাসুদেব ধর (দৈনিক স্টেটসম্যান), রফিকুল ইসলাম সবুজ (দৈনিক দেশের কথা), নির্মল চক্রবর্তী (ফেইস নিউজ), জাকির হোসেন (দৈনিক স্যান্দন) ও মনির হোসেন (ত্রিপুরা টাইমস)।

ইমক্যাব নির্বাচনের জন্য ভোট গ্রহণের নির্ধারিত তারিখ ছিল ৫ সেপ্টেম্বর।

 

গত ২৯ আগস্ট ছিল মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ সময়। তবে, সকল পদে একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

সংগঠনের বিদায়ী সভাপতি দৈনিক এই সময়ের প্রতিনিধি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইমক্যাব নাইটে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভি.কে, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া, বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার সভাপতি সোমনাথ দে, ইমক্যাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও উপদেষ্টা ফরিদ হোসেন, উপদেষ্টা সোহরাব হাসান, উপদেষ্টা ও পিটিআই প্রতিনিধি আনিসুর রহমান, ইমক্যাবের সাবেক সাধারণ সম্পাদক দীপ আজাদ প্রমুখ।

 

সবশেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গফরগাঁওয়ে যানজট নিরসনে ট্রাফিক পাইলটিং কার্যক্রমের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০১ এম


গফরগাঁওয়ে যানজট নিরসনে ট্রাফিক পাইলটিং কার্যক্রমের উদ্বোধন

 

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিরসনের লক্ষ্যে ট্রাফিক পাইলটিং শুরু হয়েছে। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে পৌর শহরের ট্রাফিক পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন গফরগাঁও পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ। উদ্বোধনী অনুষ্ঠানে গফরগাঁও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ রব্বানী, গফরগাঁও থানার ওসি মোঃ মনিরুজ্জামান সেখ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গফরগাঁও রেলওয়ে পুলিশ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গফরগাঁও পৌর প্রশাসক মোহাম্মদ ইউসুফ জানান, প্রাথমিক পর্যায়ে পৌর শহরের তিনটি পয়েন্টে জামতলা মোড়, রেলওয়ে স্টেশন ও পাটমহাল মোড়ে ২ জন আনসার এবং ১ জন পুলিশসহ মোট ৯ জন ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া কিছু এন্ট্রি পয়েন্ট নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%