ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ


ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

বাংলাদেশে কর্মরত ভারতের বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’(ইমক্যাব)-এর নির্বাচনে শাহীন চৌধুরী (ত্রিপুরা এক্সপ্রেস) সভাপতি হিসেবে এবং মাছুম বিল্লাহ (দৈনিক যুগশঙ্খ ও ইস্টার্ন ক্রনিকল) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শুক্রবার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত ইমক্যাব নাইট ও দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। নির্বাচিত কমিটির অন্য সদস্যরা আগামী দুই বছরের জন্য হলেন সহ-সভাপতি রাজীব খান (টিভি ৯), যুগ্ম সাধারণ সম্পাদক মীর আফরোজ জামান (ইউএনআই), কোষাধ্যক্ষ আবু আলী (আমার অসম) এবং সাংগঠনিক সম্পাদক আমিনুল হক ভুইয়া (ত্রিপুরা দর্পণ)। কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন বাসুদেব ধর (দৈনিক স্টেটসম্যান), রফিকুল ইসলাম সবুজ (দৈনিক দেশের কথা), নির্মল চক্রবর্তী (ফেইস নিউজ), জাকির হোসেন (দৈনিক স্যান্দন) ও মনির হোসেন (ত্রিপুরা টাইমস)।

আরও পড়ুন: তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ

ইমক্যাব নির্বাচনের জন্য ভোট গ্রহণের নির্ধারিত তারিখ ছিল ৫ সেপ্টেম্বর।

 

গত ২৯ আগস্ট ছিল মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ সময়। তবে, সকল পদে একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

সংগঠনের বিদায়ী সভাপতি দৈনিক এই সময়ের প্রতিনিধি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইমক্যাব নাইটে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভি.কে, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া, বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার সভাপতি সোমনাথ দে, ইমক্যাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও উপদেষ্টা ফরিদ হোসেন, উপদেষ্টা সোহরাব হাসান, উপদেষ্টা ও পিটিআই প্রতিনিধি আনিসুর রহমান, ইমক্যাবের সাবেক সাধারণ সম্পাদক দীপ আজাদ প্রমুখ।

আরও পড়ুন: মকবুল হত্যা মামলায় সুলতান মনসুর ও মঈনউদ্দিনকে গ্রেপ্তার দেখাল আদালত

 

সবশেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

আরও পড়ুন: জাতীয় নিরাপদ সড়ক দিবসে চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা ও বিনা মূল্যে চশমা বিতরণ শুরু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গফরগাঁওয়ে যানজট নিরসনে ট্রাফিক পাইলটিং কার্যক্রমের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০১ এম


গফরগাঁওয়ে যানজট নিরসনে ট্রাফিক পাইলটিং কার্যক্রমের উদ্বোধন

 

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিরসনের লক্ষ্যে ট্রাফিক পাইলটিং শুরু হয়েছে। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে পৌর শহরের ট্রাফিক পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন গফরগাঁও পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ। উদ্বোধনী অনুষ্ঠানে গফরগাঁও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ রব্বানী, গফরগাঁও থানার ওসি মোঃ মনিরুজ্জামান সেখ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গফরগাঁও রেলওয়ে পুলিশ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গফরগাঁও পৌর প্রশাসক মোহাম্মদ ইউসুফ জানান, প্রাথমিক পর্যায়ে পৌর শহরের তিনটি পয়েন্টে জামতলা মোড়, রেলওয়ে স্টেশন ও পাটমহাল মোড়ে ২ জন আনসার এবং ১ জন পুলিশসহ মোট ৯ জন ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া কিছু এন্ট্রি পয়েন্ট নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের চেয়ারম্যান মুকিত মজুমদারকে সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৪ এম


শেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের চেয়ারম্যান মুকিত মজুমদারকে সংবর্ধনা

 

শেরপুরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এর চেয়ারম্যান, স্বাধীনতা পদক প্রাপ্ত মুকিত মজুমদারকে সম্মান জানিয়ে সম্বর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের গজনি এলাকায় বনরানী রিসোর্টে শেরপুর জেলা শাখার উদ্যোগে এই সংবর্ধনা আয়োজন করা হয়।

সম্বর্ধনা শেষে বিভিন্ন উপহার প্রদান করা হয় এবং মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মুকিত মজুমদার। তিনি বলেন, "আমাদের পারিবারিকভাবে যেমন শিশুদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষাদান করা হয়, ঠিক তেমনিভাবে ধর্মীয় শিক্ষার পাশাপাশি প্রকৃতি ও জীবন বিশেষ করে পরিবেশ রক্ষা এবং এর গুরুত্ব নিয়ে শিশুদেরকে শিক্ষাদান জরুরী।"

তিনি আরও উল্লেখ করেন, শেরপুর সীমান্তে মহা বিপন্ন এশিয়ান প্রজাতির বন্য হাতি রক্ষায় সামাজিক সচেতনতা এবং রাষ্ট্রীয় ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, "হাতিকে হাতির জাগায় থাকতে দিতে হবে, হাতির চলাচলের রাস্তায় বাঁধা দেওয়া যাবেনা, হাতির পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করতে হবে, অযথা হাতিকে উত্যক্ত বা হাতির উপর চড়াও হওয়া যাবে না।"

এছাড়া, তিনি স্থানীয়দের সচেতন হওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "আমাদের দেশে বেকার সমস্যা এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে কর্মসংস্থান এবং জমির পরিমাণ সংকুচিত হয়ে আসছে। এ কারণে সমাজে বিভিন্ন অপরাধ প্রবণতা বাড়ছে। মানুষ তার চাহিদার কারণে বনের জায়গায় বসতি স্থাপন করছে এবং বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িত হয়ে পড়ছে।"

মুকিত মজুমদার আরও বলেন, "যার কারণে বন এলাকায় শুধু বন্যহাতি নয়, বিভিন্ন বন্যপ্রাণী এবং জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে।"

সম্বর্ধনা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রকৃতি ও জীবন ক্লাবের শেরপুর জেলা শাখার সভাপতি সহযোগী অধ্যাপক আব্দুল কাদির, সাধারণ সম্পাদক লেখক জ্যোতি পোদ্দার, সমন্বয়ক সাংবাদিক হাকিম বাবুল, পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর সভাপতি সাংবাদিক রফিক মজিদ এবং প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টাদের মধ্যে শিক্ষক আবুল কালাম আজাদ, এস এম আবু হান্নান, শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির সাধারণ সম্পাদক শহীদুজ্জামান এবং নারী উদ্যোক্তা নাহিদ রহমান জুলি, ফজিলা আক্তার শিল্পী, উম্মে কুলসুম রত্না, অংকন শিল্পী মোবারক হোসেন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকতার পেশাদারিত্ব বজায় রাখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৮ এম


সাংবাদিকতার পেশাদারিত্ব বজায় রাখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দৈনিক প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক এবং সিলেট প্রেসক্লাব-মহিবুন্নেছা পদকের প্রবর্তক সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকন সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন, যাতে সিলেট প্রেসক্লাবের ঐতিহ্য, সুনাম ও পেশাদারিত্ব রক্ষা করা যায়।

তিনি উল্লেখ করেছেন যে, সিলেট প্রেসক্লাব দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা ও পেশাগত উৎকর্ষের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই প্রতিষ্ঠানের একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। বর্তমান প্রজন্মের সাংবাদিকদের উপর সেই ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করার দায়িত্ব বর্তায়। সিলেটের সাংবাদিকরা পেশাদারিত্বের মাধ্যমে যে সুনাম অর্জন করেছেন, তা ধরে রাখতে হবে। শনিবার সিলেট প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম সঞ্চালনা করেন। সভায় সাংবাদিকদের পেশাগত বিভিন্ন বিষয় ও স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

ইব্রাহীম চৌধুরী খোকন আরও বলেন, "একটি প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সুনাম একদিনে তৈরি হয় না। এটি দীর্ঘ সময়ের কর্মকাণ্ডের মাধ্যমে গড়ে ওঠে।" তাই সিলেট প্রেসক্লাবের অর্জিত ঐতিহ্য ও সুনাম রক্ষার জন্য সাংবাদিক সমাজকে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে এগিয়ে যেতে হবে। তিনি সিলেট প্রেসক্লাবের আরও সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। সভাপতির বক্তব্যে মুকতাবিস উন নূর বলেন, "সাংবাদিকতায় ইব্রাহীম চৌধুরী খোকনের দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাদারিত্ব রয়েছে। কর্মক্ষেত্রে তাঁর পেশাদারিত্বের প্রতিফলন স্পষ্ট।" তিনি সিলেট প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান।

মতবিনিময় সভায় সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, দৈনিক সিলেট মিররের প্রধান সম্পাদক জিয়াউস শামস শাহীন, সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সাবেক সহসভাপতি আতাউর রহমান আতা, সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো. মুহিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য আনাস হাবিব কলিন্স, সিনিয়র সদস্য কামকামুর রাজ্জাক রুনু, সাবেক কোষাধ্যক্ষ কবীর আহমদ সোহেল, সিনিয়র সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সদস্য আহমদ মারুফ, সিন্টু রঞ্জন চন্দ, শফিক আহমদ শফি, একে কাওছার, আব্দুল হান্নান, দৈনিক জালালাবাদের ফটো সাংবাদিক জয়নাল আবেদীন, ভাসানী ফাউন্ডেশনের মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছ এবং ইংরেজি প্রশিক্ষক আহমেদ ইয়াসিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় প্রশাসনকে কঠোর হস্তে মাদক নির্মূল করতে হবে : আইসিটি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৯ এম


স্থানীয় প্রশাসনকে কঠোর হস্তে মাদক নির্মূল করতে হবে : আইসিটি মন্ত্রী

আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, স্থানীয় প্রশাসনকে কঠোরভাবে মাদক নির্মূল করতে হবে। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বলেন, "যেখানেই মাদক কারবারি ও মাদকসেবীদের পাওয়া যাবে, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।"

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, বিদ্যালয়ে যাতায়াতের জন্য সাইকেল এবং আয়বর্ধক কাজের জন্য সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, "আমাদের অভিভাবকরা ভালো নেই। যেখানেই মাদক কারবারি ও মাদকসেবীদের পাওয়া যাবে, তাদের ধরে জেলে দিতে হবে।" তিনি তরুণদের বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি, চীনা ও জাপানি ভাষা শেখার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

ফকির মাহবুব আনাম স্বপন জানান, জাপান ও চীনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মীদের জন্য ব্যাপক চাহিদা রয়েছে। তরুণদের এসব ভাষা শেখানো এবং সংস্কৃতিচর্চাকে আরও গতিশীল করতে কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, "কয়েক মাসের মধ্যেই মধুপুরে এআই ও ফ্রিল্যান্সিং শিক্ষাকেন্দ্র করা হবে।" এর মাধ্যমে মধুপুরের মানুষকে কর্মক্ষম করে তোলা এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব হোসেনসহ প্রমুখ।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%