ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

ঢাকা থেকে আটক হলেন সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী


ঢাকা থেকে আটক হলেন সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে।

৪ নভেম্বর বুধবার দুপুরে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরের সময় অভিযান চালিয়ে ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়েছে। পরে তাকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল, সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি

কোনো নির্দিষ্ট মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে কি না বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে ডিবি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানাননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামি আবু মোকারম গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামি আবু মোকারম গ্রেপ্তার

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের সংকটপূর্ণ পরিস্থিতিতে কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) গ্রেপ্তার করেছে এসআরবি-১১।

এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার রাত আটটার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন মেঘনা টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসআরবি-১১ তাকে গ্রেপ্তার করে। আবু মোকারমের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ থানাধীন উত্তর বরকল গ্রামে, এবং তার বাবার নাম আবু তালেব।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরদিন ৬ আগস্ট সকালে কারাবন্দীরা সংঘবদ্ধ হয়ে দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে। একপর্যায়ে বন্দীরা কারারক্ষীদের জিম্মি করে এবং বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি মই দিয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায়। আবু মোকারমও পলায়নকারী আসামিদের মধ্যে ছিলেন। এ ঘটনার পর জেল কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছিল।

এসআরবি আরো জানায়, পারিবারিক শত্রুতার কারণে আবু মোকারম ও তার অন্যান্য সহযোগীরা মিলে তার বোনের চাচি শাশুড়িকে হত্যা করে বাড়ির পাশের ধানখেতে ফেলে রেখেছিল। ওই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে ২০১৩ সালের ৯ জুলাই থেকে তিনি গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোবিন্দগঞ্জে বাবার কবরের পাশে শায়িত হলেন পোশাকশ্রমিক তৌফিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


গোবিন্দগঞ্জে বাবার কবরের পাশে শায়িত হলেন পোশাকশ্রমিক তৌফিক

মো. তৌফিক (২১) বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব গ্রহণ করেছিলেন। পরিবারের অভাব দূর করতে পড়াশোনা বন্ধ করে গাজীপুরে গিয়েছিলেন। পোশাক কারখানায় কাজ করে তিনি সংসার চালাতেন। কিন্তু শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে অংশগ্রহণের সময় আর ফিরে আসা হলো না তার। হামলার ফলে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর বুধবার (৪ নভেম্বর) বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ছয়ঘরিয়া গ্রামে বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় তৌফিকের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্বজন, প্রতিবেশী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এরপর পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তৌফিক গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মো. তৈয়বুর রহমানের ছেলে। তিনি গাজীপুরের লায়লা স্টাইল গার্মেন্টস লিমিটেডে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন এবং গাজীপুরের বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব তৌফিকের উপর এসে পড়ে। মাধ্যমিকের পড়াশোনা শেষ হওয়ার আগেই এক বন্ধুর মাধ্যমে গাজীপুরে গিয়ে পোশাক কারখানায় কাজ শুরু করেন। নিজের উপার্জনে পরিবারের খরচ চালাতেন তিনি। এর মধ্যেই তার সংসারে সন্তান আসে।

গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছে। ওই আন্দোলনে তৌফিক সক্রিয় ছিলেন। গত সোমবার আন্দোলনের সময় হামলার ঘটনা মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করেন তিনি। এ সময় হামলাকারীরা তার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন তৌফিক।

পরে তার সহকর্মী ও আন্দোলনরত শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ঢাকার উত্তরার শিনশিন জাপান হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তার মৃত্যু ঘটে।

তৌফিকের বড় ভাই মো. হারুন বলেন, "যে বয়সে পড়াশোনা ও নিজের ভবিষ্যৎ গড়ার কথা, সেই বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তৌফিক।" তার মৃত্যুতে পরিবার উপার্জনের অন্যতম অবলম্বন হারিয়েছে।

স্বজন ও স্থানীয়দের দাবি, এই কঠিন সময়ে সরকার তৌফিকের পরিবারের পাশে দাঁড়াক এবং তার মৃত্যুর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হোক।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ আলম কালের কণ্ঠকে জানান, সকাল দশটায় তৌফিকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচনে হস্তক্ষেপকারী স্পেস লেজারগুলো এবার কাজ করেনি : ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


নির্বাচনে হস্তক্ষেপকারী স্পেস লেজারগুলো এবার কাজ করেনি : ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছেন দেশটির ধনকুবের ইলন মাস্ক।

নির্বাচনি অর্থায়ন পর্যবেক্ষণকারী স্বাধীন সংস্থা ওপেন সিক্রেটস এর তথ্য অনুযায়ী, রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে মাস্ক মধ্যবর্তী নির্বাচনে অন্তত ৪৫৫ মিলিয়ন ডলার ব্যয় করেছেন।

টেক্সাসের সেনেট নির্বাচনে, রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে সমর্থন করার জন্য মাস্ক ২০০ মিলিয়ন ডলারের বেশি খরচ করেছেন। তবে, কেন প্যাক্সটন ডেমোক্র্যাট প্রার্থী জেমস ট্যালারিকোর কাছে পরাজিত হয়েছেন।

কয়েক বছর আগে মাস্ক তার বাসস্থান এবং কিছু ব্যবসায়িক স্বার্থ টেক্সাসে স্থানান্তরিত করেছিলেন।

বিজয়ী ভাষণে, ট্যালারিকো তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা এই রাজ্য এবং এই দেশের প্রত্যেক বিলিয়নিয়ার, প্রত্যেক ট্রিলিয়নিয়ার এবং এই রাজনৈতিক ব্যবস্থার প্রত্যেক দুর্নীতিগ্রস্ত রক্ষককে একটা বার্তা পাঠিয়েছি যে, ক্ষমতা জনগণের।’

এর আগে, বেশ কয়েক ঘণ্টা নীরব থাকার পর মাস্ক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে লেখেন, ‘মনে হচ্ছে আমার নির্বাচনে হস্তক্ষেপকারী স্পেশ লেজারগুলো এবার কাজ করেনি।’

সূত্র: বিবিসি বাংলা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালপুরে ১৯টি মণ্ডপে কালীপূজার আয়োজন, নিরাপত্তা নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


লালপুরে ১৯টি মণ্ডপে কালীপূজার আয়োজন, নিরাপত্তা নিয়ে আলোচনা

নাটোরের লালপুরে শ্রী শ্রী কালীমাতা পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মেশকাতুল ইসলাম। আসন্ন কালীপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালপুর উপজেলা শাখার সূত্রে জানা যায়, এ বছর লালপুর উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৯টি মণ্ডপে শ্রীশ্রী দীপান্বিতা কালীপূজা অনুষ্ঠিত হবে।

৮ নভেম্বর রোববার থেকে বিভিন্ন মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। মণ্ডপভেদে এক থেকে নয় দিন পর্যন্ত পূজার আয়োজন রাখা হয়েছে।

সভায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, লালপুর থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই মাসুম, উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি দিপেন্দ্রনাথ সাহা, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার কর্মকার, বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদকসহ উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে কালীপূজা উদযাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%