ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

অপপ্রচার ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুদৃঢ় অবস্থান গড়ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী


অপপ্রচার ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুদৃঢ় অবস্থান গড়ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী

বাংলাদেশ সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক অঙ্গনে সুদৃঢ় অবস্থান গড়ে তুলছে, বিভিন্ন ধরনের অপপ্রচারকে ছাপিয়ে। এই তথ্য জানিয়েছেন সামরিক বিশ্লেষক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের পলাতক দলীয় প্রধান শেখ হাসিনার একটি কথিত অডিও-ভিডিও বার্তা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা বাংলাদেশ সেনাবাহিনী এবং দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে। বিশেষ করে ‘নিউ ইয়র্ক বাংলা লাইফ’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ওই বার্তায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ কমে যাওয়ার অসত্য দাবি করা হয়েছে, এবং ‘প্রতিটি ফোঁটা রক্তের হিসাব নেওয়ার’ মতো উসকানিমূলক হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ছাত্র-জনতার আন্দোলনে সহস্রাধিক মানুষের মৃত্যুর দায় এড়াতে এবং প্রবাসীদের আবেগকে পুঁজি করে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা থেকেই এমন রাজনৈতিক কৌশল নেওয়া হয়েছে। প্রকৃত তথ্য-উপাত্ত বলছে, বৈশ্বিক সংকটের মধ্যেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গ্রহণযোগ্যতা ও দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: ইয়েমেনে বাস্তুচ্যুতদের জন্য সউদীর ২৩২টি বাড়ি, স্কুল, মসজিদ ও খেলাধুলার সুযোগ

সংশ্লিষ্ট সূত্রমতে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীর সংখ্যা হ্রাস পাওয়াকে অভ্যন্তরীণ বা কূটনৈতিক ব্যর্থতা হিসেবে দেখা উচিত নয়। মূলত ২০১৮ সাল-পরবর্তী সময় থেকে বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক পরিবর্তন এবং জাতিসংঘের প্রধান অর্থায়নকারী দেশগুলোর—বিশেষ করে যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী মিশন সংকুচিত হচ্ছে।

নজিরবিহীন এই আর্থিক সংকটের কারণে জাতিসংঘ তাদের ২০২৬-২৭ অর্থবছরের শান্তিরক্ষা বাজেট ১০ শতাংশেরও বেশি কমিয়ে মাত্র ৫ দশমিক ১ বিলিয়ন ডলারে নামিয়ে এনেছে। এর ফলে বিশ্বব্যাপী শান্তিরক্ষীর সংখ্যা প্রায় ২৫ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে এবং মালির পর গত ১ নভেম্বর পশ্চিম সাহারার মতো ৩৫ বছরের পুরনো মিশনও বন্ধ করে দেওয়া হয়েছে।

জাতিসংঘের এই সামগ্রিক মিশন হ্রাসের অনুপাতে সব দেশের সৈন্য সংখ্যা কিছুটা কমেছে। তবে এই তীব্র বৈশ্বিক ছাঁটাইয়ের মধ্যেও বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের সুনাম অক্ষুণ্ন রেখে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশের তালিকায় ১ম থেকে ৪র্থ অবস্থানের মধ্যে নিজেদের জায়গা সুদৃঢ়ভাবে ধরে রেখেছে।

কেবল জাতিসংঘ মিশনই নয়, এর বাইরেও বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ৩ হাজার ৪০০ জনের বেশি সদস্য বিভিন্ন দেশের দ্বিপক্ষীয় বা হাইব্রিড মিশনে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে অপারেশন কুয়েত পুনর্গঠনে (ওকেপি) বর্তমানে কর্মরত ও অবসরপ্রাপ্ত মিলিয়ে মোট ৫ হাজার ৭৬৮ জন সদস্য নিয়োজিত রয়েছেন, যা বাংলাদেশের অন্যতম বড় একটি বৈদেশিক মোতায়েন।

আরও পড়ুন: হরমুজে ৩ জাহাজে আগুন, ইরান দাবি করেছে ২ মার্কিন ড্রোন জব্দ

একইভাবে হাইতিতে গ্লোবাল সিকিউরিটি ফোর্সের (জিএসএফ) আওতায় গত অক্টোবর থেকে আগামী জানুয়ারি ২০২৭ সালের মধ্যে মোট ১ হাজার ৪০০ জন সদস্য সংযোজনের প্রক্রিয়া চলমান রয়েছে, যার মধ্যে ২৩০ জনের একটি অগ্রগামী দল ইতিমধ্যে হাইতিতে অবস্থান করছে।

অন্যদিকে, বর্তমান সরকারের আমলে মধ্যপ্রাচ্যের বন্ধুভাবাপন্ন দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সামরিক সম্পর্কের এক নজিরবিহীন সম্প্রসারণ ঘটেছে, যা দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরো শক্তিশালী করছে।

গত ৩০ সেপ্টেম্বরের অফিশিয়াল রেকর্ড অনুযায়ী, কাতারে কর্মরত বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টের (বিএমসি) মোট জনবল বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৭৬৭ জনে উন্নীত হয়েছে। এ ছাড়া কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটিতে (কিউসিবিএস) বাংলাদেশ নৌবাহিনীর ১৩৭ জন সদস্যের পাশাপাশি বৃহস্পতিবার (৫ নভেম্বর) আরো ২৪ জন সদস্য যোগ দিচ্ছেন, যার ফলে সেখানে নৌ সদস্যের সংখ্যা দাঁড়াচ্ছে ১৬১ জনে।

পাশাপাশি কাতার সশস্ত্র বাহিনীর বিভিন্ন স্তরে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর জন্য আরো ৫০০টি নতুন পদে নিয়োগ প্রক্রিয়া পুরোদমে চলমান রয়েছে, যা আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে সম্পন্ন হবে। কাতারের পাশাপাশি সৌদি আরবেও নতুন মেরিটাইম অ্যালায়েন্সের আওতায় দুটি ফ্রিগেট এবং একটি এয়ার ডিফেন্স (এডি) ব্যাটারিসহ মোট ১ হাজার নতুন সদস্য মোতায়েন হতে যাচ্ছে।

আরও পড়ুন: মাদক নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে: বিদ্যুৎমন্ত্রী

সামগ্রিক তথ্য-উপাত্ত ও বাস্তব চিত্র বিশ্লেষণ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে সশস্ত্র বাহিনীর গ্রহণযোগ্যতা সংকটের যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও জাতিসংঘের মিশন সংকোচনের মধ্যেও জাতিসংঘ এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দ্বিপক্ষীয় মিশনে বাংলাদেশের অংশগ্রহণ ও পরিধি বৃদ্ধি মূলত বর্তমান সরকারের অত্যন্ত অল্প সময়ের কূটনৈতিক বিজয়েরই সুস্পষ্ট প্রমাণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থাইল্যান্ডে স্বামীর সঙ্গে সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করলেন মিম

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৯ পি.এম


থাইল্যান্ডে স্বামীর সঙ্গে সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করলেন মিম

ঢালিউডের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন। তার সিনেমায় অভিষেক ঘটে কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার মতো ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে, তিনি প্রায় ছয় বছরের প্রেমের সম্পর্ক শেষে ২০২২ সালের ৪ জানুয়ারি ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সেই বর্ণাঢ্য বিয়েতে দুই পরিবারের সদস্য ও বিনোদন অঙ্গনের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

বিয়ের পর থেকে নিজেদের কাজের ব্যস্ততার মাঝে প্রায়শই দেশ-বিদেশে একসঙ্গে ভ্রমণে বের হতে দেখা যায় এই দম্পতিকে। সম্প্রতি, বিদ্যা সিনহা মিম সামাজিক মাধ্যমে স্বামী সনি পোদ্দারের সঙ্গে থাইল্যান্ডের ওল্ড ফুকেটে কাটানো সুন্দর মুহূর্তের কয়েকটি ছবি পোস্ট করেছেন। পোস্ট করা ছবিতে দেখা যায়, ফুরফুরে মেজাজে থাকা এই দম্পতির রোমান্টিক ও ভ্রমণমুখী ছবিটি অনুরাগী ও ভক্তদের মাঝে নজর কেড়েছে। ছবির ক্যাপশনে মিম তার মনের অনুভূতি প্রকাশ করে লিখেছেন—"একটু ভ্রমণ জীবনকে আরও সুন্দর করে তোলে।"

থাইল্যান্ডের ফুকেটের ঐতিহ্যবাহী ওল্ড ফুকেট শহরের একটি মনোরম রাস্তার মোড়ে পাশাপাশি দাঁড়িয়ে আছেন মিম ও সনি। এসময় মিমের পরনে ছিল ঘিয়ে রঙের কলার শার্ট, ডেনিম শর্টস, মাথায় হ্যাট, চোখে রোদচশমা এবং হাতে একটি স্টাইলিশ হ্যান্ডব্যাগ। অন্যদিকে, সনি পোদ্দারকে দেখা যায় গ্রে পলো শার্ট, শর্টস, রোদচশমা এবং শোল্ডার ব্যাগ পরা ক্যাজুয়াল লুকে। তাদের পেছনের দেওয়ালে ফুকেটের বিখ্যাত ‘সয় রমণী’ রাস্তার সাইন বোর্ড ও একটি জনপ্রিয় থাই ডেসার্ট শপের আকর্ষণীয় পোস্টার দৃশ্যমান, যা পুরো পরিবেশটিকে প্রাণবন্ত ও নান্দনিক করে তুলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল, সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল, সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি

শ্রমিক হত্যা, অযৌক্তিক তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিক শক্তির নেতাদের ওপর হামলা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বিরুদ্ধে কথিত মিডিয়াট্রায়ালের প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যার পর নগরের আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশের স্থানেও অংশগ্রহণকারীরা উপস্থিত হন।

এ সময় তাঁরা শ্রমিক হত্যা, নির্যাতন, শ্রমিক নেতাদের ওপর হামলা এবং তেল-গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তারা বলেন, "তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে। অবিলম্বে এসব পণ্যের দাম কমাতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে সরকার পতনের আন্দোলনে নামতে বাধ্য হব।"

বক্তারা আরও বলেন, "জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বিরুদ্ধে কথিত মিডিয়া ট্রায়াল বন্ধ করতে হবে।" তাঁরা শ্রমিক হত্যার বিচার এবং শ্রমিক শক্তির নেতাদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান। শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান বক্তারা। মশাল মিছিলের নেতৃত্ব দেন এনসিপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মো. মাসুদ, যুবশক্তির নেতা বখতেয়ার হোসেন। এ সময় এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রহনপুরে নিয়মবহির্ভূতভাবে সার বিক্রি, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা ও ম্যানেজারের ৭ দিনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


রহনপুরে নিয়মবহির্ভূতভাবে সার বিক্রি, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা ও ম্যানেজারের ৭ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিয়মবহির্ভূতভাবে ও রশিদ ছাড়া ডিএপি সার বিক্রির অভিযোগে এক সার ডিলার প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানের ম্যানেজারকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে রহনপুর পৌরসভাস্থ মেসার্স কবীর ট্রেডার্সের (স্বত্বাধিকারী মোছা. সুফিয়া বেগম) দোকান থেকে নিয়মবহির্ভূতভাবে ৫ বস্তা ডিএপি সার বিক্রি করা হয়। পরে সারগুলো রহনপুর ইউনিয়নের ধুলাউড়ি এলাকায় পৌঁছালে স্থানীয় সাধারণ জনগণ আটক করেন।

এ সময় স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসন, কৃষি অফিস ও থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান।

পরে গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিয়মবহির্ভূত ও রশিদবিহীন সার বিক্রির দায়ে মেসার্স কবীর ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ম্যানেজার মনিরুজ্জামান জীবনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।

আটক করা ৫ বস্তা ডিএপি সার পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা কৃষি অফিসে নিয়ে যাওয়া হয়।

কৃষি উপকরণ বিক্রিতে সরকারি নিয়মনীতি ও নির্ধারিত বিধিবিধান মেনে চলার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিয়ামতপুর থেকে গোমস্তাপুরে সার পাচারের সময় ১৬ বস্তা সার আটক, ১৫ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


নিয়ামতপুর থেকে গোমস্তাপুরে সার পাচারের সময় ১৬ বস্তা সার আটক, ১৫ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধভাবে সার পাচারের সময় স্থানীয় লোকজনের সহায়তায় ১৬ বস্তা রাসায়নিক সার আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত সার পাচারকারীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ঘটনাটি ঘটে গত ০৪  নভেম্বর ২০২৬ (রবিবার) আনুমানিক সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী জেলা নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে একটি ভ্যানে করে রাসায়নিক সার অবৈধভাবে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শিমুলতলী এলাকায় নিয়ে আসা হচ্ছিল। সারগুলো পাচার করা হচ্ছে—এমন সন্দেহে স্থানীয় লোকজন ভ্যানটি গতিরোধ করে তল্লাশি চালিয়ে ১৬ বস্তা সার জব্দ করেন।

পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা কৃষি অফিসারকে অবহিত করেন। খবর পেয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং ঘটনার সত্যতা যাচাই করেন।

সত্যতা নিশ্চিত হওয়ার পর সার পাচারকারী মো. রশিদকে (পিতা: ফারাজ, সাং: নিমতলা কাঁঠাল, গোমস্তাপুর ইউনিয়ন, থানা: গোমস্তাপুর, জেলা: চাঁপাইনবাবগঞ্জ) নগদ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে জব্দকৃত সারগুলো তাকে শর্ত সাপেক্ষে ফেরত দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ সুরক্ষায় এবং সারের অবৈধ পাচার ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%