ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, ৫০ হাজার টাকা জরিমানা, জব্দ করা ৩ বাক্স পাসপোর্ট


‘ত্রিপল এ ওভারসিজ’ সিলগালা, ৫০ হাজার টাকা জরিমানা, জব্দ করা ৩ বাক্স পাসপোর্ট

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : রাজধানীতে অবৈধ ও প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ (আরএল-২৬৩০) নামে একটি রিক্রুটিং এজেন্সিতে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কর্তৃক ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং তিন বাক্স পাসপোর্ট জব্দ করা হয়েছে।

বিএমইটির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আজ এই অভিযান ও মোবাইল কোর্টের কার্যক্রম অনুষ্ঠিত হয়, যা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে পরিচালিত হয়।

অভিযান চলাকালে এজেন্সিটির বিভিন্ন অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ার পর প্রতিষ্ঠানটি সিলগালা করা হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে অপহরণ ও ডাকাতির মামলায় পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৩ মোটরসাইকেল

এছাড়া, মালয়েশিয়াগামী সাধারণ কর্মীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে জমা নেওয়া তিন বাক্স পাসপোর্ট বিএমইটির জিম্মায় নেওয়া হয়েছে।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, "বিদেশগামী কর্মী ও প্রবাসীদের স্বার্থরক্ষা সরকারের প্রধান অগ্রাধিকার।" তিনি আরও উল্লেখ করেন যে, কোনো অসাধু রিক্রুটিং এজেন্সিকে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করতে দেওয়া হবে না।

তিনি বলেন, "নিয়ম অমান্য করে প্রবাসীদের জিম্মি করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" এ বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

জব্দকৃত পাসপোর্টগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়ার কার্যক্রম চলছে।

আরও পড়ুন: টেকনাফে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

এছাড়া, সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।

বৈদেশিক কর্মসংস্থান খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে, মন্ত্রণালয় জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় বিএনপি নেতা কামরুলের ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


আলফাডাঙ্গায় বিএনপি নেতা কামরুলের ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্বোধন

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপি নেতা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম দাউদের ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘মেসার্স সোহান রোহান ট্রেডার্স’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার ধলাইরচর চৌরাস্তা বাজারে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ শিকদার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশের সার্বিক শান্তি, ব্যবসায়িক প্রতিষ্ঠানের সমৃদ্ধি এবং এলাকাবাসীর কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধলাইরচর দরবার শরীফের পীর সাহেব মুহাদ্দিস মুফতি রাকীবুল হাসান রাকীব। পরে উপস্থিত অতিথিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তানোর পৌরসভা চ্যাম্পিয়ন, পুলিশিং কমিটির আয়োজনে কাবাডি খেলায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০০ পি.এম


তানোর পৌরসভা চ্যাম্পিয়ন, পুলিশিং কমিটির আয়োজনে কাবাডি খেলায়

রাজশাহীর তানোরে থানা পুলিশিং কমিটির উদ্যোগে কাবাডি খেলার আয়োজন করা হয়। এই খেলায় তানোর পৌরসভা চ্যাম্পিয়ন হিসেবে আবির্ভূত হয়। চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা ডাকবাংলো (মিনি স্টাডিয়াম) মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার টিম খেলায় অংশগ্রহণ করে। গ্রুপ পর্বের খেলা শেষে বিজয়ী হিসেবে তানোর পৌরসভা চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি মাহমুদুল হাসান, যিনি বক্তব্যও রাখেন।

তিনি বলেন, "যুব ও তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে খেলার কোন বিকল্প নেই। খেলাধুলায় পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে।" অতীতে কাবাডি বা হাডুডু খেলা গ্রাম বাংলার অন্যতম জনপ্রিয় ছিল। কালের বিবর্তনে কাবাডি খেলা হারিয়ে গেছে বললেই চলে। তবে বর্তমান সরকার যুব ও তরুণ সমাজকে বিভিন্ন খেলাধূলার মাধ্যমে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে চায়। এজন্য নিয়মিত খেলাধুলা করা প্রয়োজন। তিনি আরও বলেন, "পরাজিত বড় বিষয় নয়, অংশ গ্রহণটাই বড় বিষয়। খেলায় জয় পরাজয় থাকবেই।"

তানোর সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রায়হান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার এসআই মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদ করিম ও বাঁধাইড় ইউপির কৃষকদলের সভাপতি গোলাম রাব্বানী প্রমুখ।

খেলার প্রধান রেফারির দায়িত্ব পালন করেন শরীর চর্চা শিক্ষক আব্দুল বারী, সহকারী রেফারির দায়িত্বে ছিলেন শরীর চর্চা শিক্ষক হাফিজুর রহমান, সোহরাব হোসেন ও উপজেলার ক্রীড়া সম্পাদক কোর্স আনোয়ার হোসেন। এসময় থানা পুলিশের সদস্য ও ক্রীড়া প্রেমীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এয়ারপোর্ট থানা পুলিশের সাঁড়াশি অভিযান: গুরুত্বপূর্ণ এলাকাজুড়ে চেকপোস্ট ও নজরদারি

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার বরিশাল

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৭ পি.এম


এয়ারপোর্ট থানা পুলিশের সাঁড়াশি অভিযান: গুরুত্বপূর্ণ এলাকাজুড়ে চেকপোস্ট ও নজরদারি

বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে আকস্মিক সাঁড়াশি অভিযান ও চেকপোস্ট পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৫টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার একটি বিশেষ আভিযানিক দল মাধবপাশা ইউনিয়নের দুর্গাসাগর, তিন মঠ, দারোগারহাট বাজার ও মুশুরিয়া বাজারসহ থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আকস্মিক অভিযান চালায়। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিষয়ে নজরদারি এবং বিভিন্ন যানবাহন ও ব্যক্তিকে চেক করা হয়।

অভিযান চলাকালে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য প্রদান করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইল ৮ বছরের অসুস্থ হাসানের চিকিৎসার পুরো দায়িত্ব নিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


টাঙ্গাইল ৮ বছরের অসুস্থ হাসানের চিকিৎসার পুরো দায়িত্ব নিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক

টাঙ্গাইলে ৮ বছরের অসুস্থ শিশু হাসানের চিকিৎসার পুরো দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক শরিফা হক শিশু হাসানের গ্রামের বাড়ি স্থলবর্ষা, দেউলী ইউনিয়ন,
উপজেলা: দেলদুয়ার, জেলা: টাঙ্গাইল।

শিশু হাসানের শরীরে ফোসকা পড়ে গলে গিয়ে ছড়িয়ে পড়ছে ঘা। পায়ের আঙুল থেকে মাথা পর্যন্ত খসে পড়ছে মাংস। বাবা রাজমিস্ত্রীর কাজ করেন তাহার পক্ষে চিকিৎসা চালানো অসম্ভবনা

শিশুটির করুণ অবস্থা ও অসহায় বাবার আকুতির খবর গণমাধ্যম ও ফেসবুকে প্রচারিত হওয়ার পর বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসে। খবরটি দেখার পরপরই তিনি মানবিকভাবে এগিয়ে এসে হাসানের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন।

জানা গেছে, বর্তমানে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে শিশু হাসানের চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। তার প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে।

শিশু হাসানের চিকিৎসার দায়িত্ব নেওয়ায় জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার পরিবার ও স্থানীয়রা। তারা বলেন, অসহায় একটি পরিবারের পাশে দ্রুততার সঙ্গে দাঁড়ানোর এই উদ্যোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%