প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীর তানোরে থানা পুলিশিং কমিটির উদ্যোগে কাবাডি খেলার আয়োজন করা হয়। এই খেলায় তানোর পৌরসভা চ্যাম্পিয়ন হিসেবে আবির্ভূত হয়। চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা ডাকবাংলো (মিনি স্টাডিয়াম) মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার টিম খেলায় অংশগ্রহণ করে। গ্রুপ পর্বের খেলা শেষে বিজয়ী হিসেবে তানোর পৌরসভা চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি মাহমুদুল হাসান, যিনি বক্তব্যও রাখেন।
তিনি বলেন, "যুব ও তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে খেলার কোন বিকল্প নেই। খেলাধুলায় পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে।" অতীতে কাবাডি বা হাডুডু খেলা গ্রাম বাংলার অন্যতম জনপ্রিয় ছিল। কালের বিবর্তনে কাবাডি খেলা হারিয়ে গেছে বললেই চলে। তবে বর্তমান সরকার যুব ও তরুণ সমাজকে বিভিন্ন খেলাধূলার মাধ্যমে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে চায়। এজন্য নিয়মিত খেলাধুলা করা প্রয়োজন। তিনি আরও বলেন, "পরাজিত বড় বিষয় নয়, অংশ গ্রহণটাই বড় বিষয়। খেলায় জয় পরাজয় থাকবেই।"
তানোর সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রায়হান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার এসআই মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদ করিম ও বাঁধাইড় ইউপির কৃষকদলের সভাপতি গোলাম রাব্বানী প্রমুখ।
খেলার প্রধান রেফারির দায়িত্ব পালন করেন শরীর চর্চা শিক্ষক আব্দুল বারী, সহকারী রেফারির দায়িত্বে ছিলেন শরীর চর্চা শিক্ষক হাফিজুর রহমান, সোহরাব হোসেন ও উপজেলার ক্রীড়া সম্পাদক কোর্স আনোয়ার হোসেন। এসময় থানা পুলিশের সদস্য ও ক্রীড়া প্রেমীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন