মোহাম্মদ নূর স্টাফ রিপোর্টার
০২:১৭ পি.এম
তীব্র দুর্গন্ধ ও প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে আবারও মানবিক ও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম। কোনো ধরনের অনীহা বা রাখঢাক না রেখে নিজে সরাসরি উপস্থিত থেকে হাওরের পানিতে ভেসে থাকা একটি অজ্ঞাত শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছেন তিনি।
বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর সংলগ্ন দেখার হাওর এলাকা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে গোবিন্দপুর এলাকার দেখার হাওরের পানিতে আনুমানিক ৯ থেকে ১০ বছর বয়সী এক শিশুর মৃতদেহ ভাসতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মরহদেহটি থেকে ততক্ষণে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করায় সাধারণ মানুষের পক্ষে সেখানে যাওয়া বা এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল।
পরিস্থিতির গুরুত্ব বুঝে স্থানীয় লোকজন দ্রুত বিষয়টি সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখকে জানান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিন্দুমাত্র বিলম্ব না করে নিজের সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান এই পুলিশ কর্মকর্তা। পরে প্রতিকূল পরিবেশ ও পচাগলা দুর্গন্ধের মাঝেই নিজ তদারকিতে মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ পিপিএম বলেন, "দেখার হাওরে একটি শিশুর মরদেহ ভেসে উঠেছে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিকভাবে আমি নিজে টিম নিয়ে সেখানে ছুটে যাই। সেখান থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ কর্মকর্তার এমন সাহসী ও মানবিক ভূমিকা স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। অজ্ঞাত এই শিশুর পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরের নকলায় ৮ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুর রাজ্জাক ওরফে ‘রাজ্জাক পাগলা’ (৫০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করার পরে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের বারারচর গ্রামে এই ঘটনাটি ঘটে। নিজ বাড়ি থেকে রাজ্জাক পাগলাকে গ্রেফতার করে পুলিশ। সে ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। প্রতিবেশি সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু ও রাজ্জাক পাগলা সম্পর্কে প্রতিবেশী দাদা-নাতনি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে রাজ্জাক পাগলা ওই শিশুকে একা পেয়ে কোলে নিয়ে নিজের বসতঘরে যান। এ সময় ঘরে অন্য কেউ না থাকার সুযোগে শিশুটির সঙ্গে পাশবিক আচরণ করেন। এতে শিশুটি হাঁটতে অসুবিধার সৃষ্টি হয় এবং বিষয়টি তার পরিবারের কাছে জানায়। পরে বৃদ্ধকে পাগল ভেবে পরিবারের পক্ষথেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও শিশুটির নানী রোববার দিবাগত রাতে নকলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাক ওরফে রাজ্জাক পাগলাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র ঘোষ মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা গ্রহণ করার পরে সোমবার ভোরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর ধর্ষণ করা হয়েছে নাকি ধর্ষনের চেষ্টা করা হয়েছে সেবিষয়ে সুস্পষ্টভাবে মতামত দেওয়া সম্ভব হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের জন্য এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকরা আন্দোলনে নেমেছে। ফলে দেশের চা শিল্পে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। আন্দোলনের অংশ হিসেবে শ্রমিকরা কঠোর আন্দোলনের ঘোষণা করেছেন। তারা বাগানে বাগানে মানববন্ধন এবং গণবিক্ষোভ মিছিল করছে। তাদের স্মারকলিপিও দেওয়া হয়েছে।
মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাইজদিহি চা বাগান, জুড়ির সোনারুপা চা বাগানের পুচি ডিভিশন ও সাগরনাল চা বাগান, ফেঞ্চুগঞ্জের মনিপুর চা বাগান এবং চট্টগ্রামের নিউ দাঁতমারা চা বাগানের শ্রমিকরা বিক্ষোভ করেছেন। বাগান মালিকরা মনে করছেন, চায়ের ভরা মৌসুমে শ্রমিকরা আন্দোলন করলে উৎপাদনে বিপর্যয় ঘটবে।
দেশের মোট ১৭২ টি চা বাগানে প্রায় ১ লাখ শ্রমিক কাজ করছেন। এই শ্রমিকদের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। প্রতি তিন বছর অন্তর শ্রমিকদের ভোটে ইউনিয়নের নেতা নির্বাচন করা হয়। এই নির্বাচিত নেতারাই সরকারের সঙ্গে এবং মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
২০১৮ সালে সর্বশেষ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তার পর থেকে দীর্ঘ আট বছর ধরে আর নির্বাচন হয়নি। ২০২২ সালের পর থেকে শ্রমিকদের মজুরি (বেতন) বাড়েনি। গত চার বছর ধরে সরকার ও শ্রমিক-মালিকের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়নি। এর ফলে চা শ্রমিকদের মধ্যে অসন্তোষ, নেতৃত্ব সংকট এবং সাংগঠনিকভাবে স্থবিরতা চলছে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পরেশ কালিন্দি বলেন, 'আর্থিক সংকট ও উচ্চ আদালতে মামলা থাকায় সময়মতো নির্বাচন হয়নি। তবে এখন আর্থিক সংকট সমাধান হয়েছে। মামলার নিষ্পত্তি হলেই নির্বাচন অনুষ্ঠিত হবে।'
নির্বাচন ও মজুরি বৃদ্ধির দাবিতে প্রতিদিন মৌলভীবাজারের শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ি, রাজনগর এবং বড়লেখা হবিগঞ্জের বাহুবল, চানুরুঘাট ও মাধরপুর, চট্টগ্রামের ফটিকছড়ির বিভিন্ন চা বাগানে আন্দোলন করছেন চা শ্রমিকরা।
৫ শতাংশ মজুরি বৃদ্ধি প্রত্যাহার, নতুন মজুরি বোর্ড গঠন, মানসম্মত মজুরি ও নির্বাচনের দাবি নিয়ে গত ৬ আগস্ট বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতারা শ্রীমঙ্গলে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।
এদিকে এমআর খাঁন চা বাগানের মালিক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, 'প্রাকৃতিক দুর্যোগের কারণে উৎপাদন কম হচ্ছে। আর তার উপর শ্রমিকরা আন্দোলনে গেলে চা শিল্পের বিশাল ক্ষতি হবে।'
বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গলের উপ-শ্রমপরিচালক মোহাব্বত হোসেন জানান, 'কিছুদিনের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এবং মজুরির বিষয়টি মালিকপক্ষই দেখবে।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিন দিন বাড়ছে। এই বাণিজ্য চালিয়ে যেতে মুদ্রা বিনিময়ের পরিমাণও সেভাবে বাড়ছে।
লেনদেনের সুবিধার্থে, বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার আজ বুধবারের বিনিময় হার নিম্নরূপ:
বৈদেশিক মুদ্রা – বাংলাদেশি টাকা
মালয়েশিয়ান ১ রিংগিত ৩০ টাকা ১০ পয়সা।
সৌদির ১ রিয়াল ৩৩ টাকা।
মার্কিন ১ ডলার ১২২ টাকা ৮৬ পয়সা।
ইউরোপীয় ১ ইউরো ১৪৪ টাকা ৬১ পয়সা।
ইতালিয়ান ১ ইউরো ১৪৪ টাকা ৬১ পয়সা।
ব্রিটেনের ১ পাউন্ড ১৬৬ টাকা ৬৯ পয়সা।
সিঙ্গাপুরের ১ ডলার ৯৬ টাকা ৬৯ পয়সা।
অস্ট্রেলিয়ান ১ ডলার ৮৭ টাকা ৪৪ পয়সা।
নিউজিল্যান্ডের ১ ডলার ৭২ টাকা ৭৩ পয়সা।
কানাডিয়ান ১ ডলার ৮৮ টাকা ২৬ পয়সা।
ইউ এ ই ১ দিরহাম ৩৩ টাকা ৬০ পয়সা।
ওমানি ১ রিয়াল ৩১৯ টাকা ১৫ পয়সা।
বাহরাইনি ১ দিনার ৩২৭ টাকা ৩৮ পয়সা।
কাতারি ১ রিয়াল ৩৩ টাকা ৯১ পয়সা।
কুয়েতি ১ দিনার ৪০১ টাকা ৭৬ পয়সা।
সুইজারল্যান্ডের ১ ফ্রেঞ্চ ১৪৮ টাকা ৫৯ পয়সা।
দক্ষিণ আফ্রিকান ১ রান্ড ৭ টাকা ৬২ পয়সা।
জাপানি ১ ইয়েন ০.৭৭ টাকা।
ইন্ডিয়ান ১ রুপি ১ টাকা ২৫ পয়সা।
সূত্র: গুগল。
* যে কোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ