০২:৪১ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তিনি বলেন, যদি কোনো ইউরোপীয় দেশ মার্কিন প্রযুক্তি সংস্থাগুলোর ওপর ডিজিটাল সেবা কর আরোপ করে, তাহলে সেই দেশের ওপর ১০০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হবে।
ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লেখেন, ইউরোপের অনেক দেশ বর্তমানে এ ধরনের শুল্ক আরোপের বিষয়ে আলোচনা করছে এবং কিছু কিছু দেশ খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে।
তিনি সতর্ক করে বলেন, এই শাস্তিমূলক শুল্ক শিগগিরই প্রয়োগ করা হবে এবং তাতে বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তিগুলোও অকার্যকর হয়ে যাবে।
আরও পড়ুন: স্ত্রীর ছবি ফেসবুকে দেয়ায় বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
যেসব দেশ নতুন কর আরোপের পথে এগোচ্ছে, তাদের লক্ষ্য করেই ট্রাম্প এ সতর্কবার্তা দিয়েছেন। তবে যুক্তরাজ্যের ক্ষেত্রে এর প্রভাব কী হবে, তা এখনো স্পষ্ট নয়। দেশটি ২০২০ সাল থেকে এ ধরনের কর আরোপ করে রেখেছে।
ট্রাম্প বলেন, ‘এই বক্তব্য সতর্কবার্তা হিসেবে নিতে হবে—যে দেশ এ ধরনের কর আরোপ করবে, যুক্তরাষ্ট্রে পাঠানো তাদের সমস্ত পণ্যের ওপর অবিলম্বে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’
সূত্র: বিবিসি
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনে দক্ষিণ এশিয়ার কাছে চীনের জবাবদিহি জরুরি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন