০৩:১৬ এম
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের মেফেয়ার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একজন বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। গত বুধবার (৮ জুলাই) বিকেলে তিনি তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে এই হত্যাকাণ্ডের শিকার হন।
নিহত ব্যবসায়ীর নাম বেলাল হোসেন ওরফে সুমন (৩৫)। তিনি ৯ নম্বর মিরওয়ারীশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনির উদ্দিন মহাজন বাড়ির আব্দুল ওয়াদুদের সন্তান। এই হত্যাকাণ্ডটি ঘটেছে এক সপ্তাহের ব্যবধানে, যখন গত শুক্রবার রাতে একই এলাকায় আরেক নোয়াখালীর ব্যবসায়ী মোহাম্মদ ইয়াসিনকে দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে গুলি করে হত্যা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন দক্ষিণ আফ্রিকায় ১৫ বছর ধরে ব্যবসা করে আসছিলেন। তিনি গত ১ বছর আগে দেশে এসে দুই মাস কাটিয়ে আবার ফিরে যান। বুধবার বিকেলের দিকে একদল দুর্বৃত্ত দোকানে এসে তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এই গুলিতে মাথা ও ঘাড়ে আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। তার মৃত্যুর খবর নিয়ে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে ৭ দিনের রিমান্ডে পাঠাল আদালত
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, দুর্বৃত্তদের গুলিতে সুমন নিহত হওয়ার বিষয়টি তিনি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জানতে পেরেছেন। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন