১২:৪০ পি.এম
অস্ট্রেলিয়া আরও ৩.২ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৪.৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার) বিনিয়োগের ঘোষণা দিয়েছে
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে হওয়া বিতর্কিত অকাস প্রতিরক্ষা চুক্তির আওতায় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণ কর্মসূচিতে।
শুক্রবার দেশটির সরকার জানায়,
আরও পড়ুন: নেসেটে ১৯ আসন পেয়েও সংশয়: নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পারবে তো আরব দলগুলো?
অস্ট্রেলিয়ার দক্ষিনাঞ্চল ওসবোর্ন শিপইয়ার্ডের উন্নয়ন ও সাবমেরিন নির্মাণ সক্ষমতা বাড়াতে এই অর্থ ব্যয় করা হবে।
বার্তা সংস্থা এএফপি’র খবর মতে,
২০২১ সালে স্বাক্ষরিত অকাস চুক্তির আওতায় এটি অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রতিরক্ষা প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
দেশটি প্রথম ধাপে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তিনটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন পাবে।
আরও পড়ুন: বর্জন ভেঙে কেন নির্বাচনে ভোট দিলাম: ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকের অভিজ্ঞতা
এর পরবর্তী পর্যায়ে, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য যৌথভাবে ২০৪০-এর দশকে নতুন ধরনের একটি সাবমেরিন তৈরি করবে।
তবে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সাবমেরিন তৈরিতে ধীরগতির কারণে,
সময়মতো অস্ট্রেলিয়ার হাতে এসব সাবমেরিন পৌঁছাবে কি নাÑ এই বিষয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ও উদ্বেগ রয়েছে।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস জানিয়েছেন,
আরও পড়ুন: ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প
‘ওসবোর্ন শিপইয়ার্ডে অতিরিক্ত ৪.৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বিনিয়োগের সিদ্ধান্ত,
প্রমাণ করে যে, অকাস চুক্তির বাস্তবায়ন পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে এবং এর কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।’
মার্লেস এসব কথা জানিয়ে বলেন,
‘এই বিনিয়োগ অস্ট্রেলিয়ার নিজস্ব সক্ষমতা গড়ে তোলার পথে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী চার দিনের জাপান সফর শেষে আজ দেশে ফিরছেন
ভবিষ্যতের সাবমেরিন বহর নির্মাণ, পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদে সচল রাখতে দেশের যে সক্ষমতা প্রয়োজন,
তা গড়ে তুলতে এই বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
আগামী ৩০ বছরে অকাস প্রকল্প বাস্তবায়নে অস্ট্রেলিয়ার ব্যয় প্রায় ২৫০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে,
এমন ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: ফ্রান্সসহ ইউরোপে বিক্ষোভের জন্য মুসলিম তরুণদের দায়ী করা হচ্ছে
চুক্তি অনুযায়ী,
অস্ট্রেলিয়া শুরুতে যুক্তরাষ্ট্র থেকে দুটি ব্যবহৃত এবং একটি নতুন সাবমেরিন পাওয়ার কথা ছিল।
তবে, গত মে মাসে জানানো হয়, এর পরিবর্তে দেশটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বহরে বর্তমানে ব্যবহৃত তিনটি সাবমেরিনই পাবে।
অস্ট্রেলিয়া সরকার দাবি করছে,
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু, পাল্টাপাল্টি অভিযোগ
নতুন ব্যবস্থা আগের পরিকল্পনার তুলনায় আরও সাশ্রয়ী ও কার্যকর হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন