ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গুদামে আগুন


ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গুদামে আগুন

 ইউক্রেনের ড্রোন হামলার পর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কাছে একটি গুদামে আগুন ছড়িয়ে পড়েছে। স্থানীয় কর্মকর্তারা এবং এএফপির এক প্রতিবেদক জানিয়েছেন, ঘটনা ঘটেছে শুক্রবার ভোরে, যার ফলে ঐতিহাসিক শহরটির আকাশ ধোঁয়ায় ঢেকে গেছে।

এএফপি’র সূত্র অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভ রাশিয়ার জ্বালানি, সামরিক ও সরবরাহ ব্যবস্থার স্থাপনাগুলো লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে। এর ধারাবাহিকতায় সেন্ট পিটার্সবার্গেও এ ড্রোন হামলা পরিচালিত হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে এসেছে যে, হামলার মূল লক্ষ্য ছিল রাশিয়ার বড় অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজ-এর অধীনে থাকা কয়েকটি গুদাম। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের দুটি গুদামে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সহায়তা দেওয়ার কথা ভাবছে মিসর

এএফপির প্রতিবেদক সকালে উঁচু ভবনগুলোর ওপর দিয়ে ধোঁয়া উড়তে দেখা গেছে। সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলভ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘সেন্ট পিটার্সবার্গ সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত ড্রোন হামলার শিকার হয়েছে। হামলায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতির মোকাবিলায় কাজ চলছে।’ তবে, তিনি এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানাননি। গত এক সপ্তাহে মস্কোসহ রাশিয়ার বিভিন্ন এলাকায় ওয়াইল্ডবেরিজের বেশ কয়েকটি স্থাপনায় ইউক্রেনের হামলা ঘটেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন যে, প্রতিষ্ঠানটির গুদামে নিষেধাজ্ঞার আওতাধীন সামরিক সরঞ্জামের যন্ত্রাংশ সংরক্ষণ ও সরবরাহ করা হয়। কিয়েভ তাদের এই অভিযানকে ‘দূরপাল্লার নিষেধাজ্ঞা’ হিসেবে অভিহিত করছে। ইউক্রেনের দাবি, রাশিয়ার নিয়মিত রাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবে এসব হামলা চালানো হচ্ছে।

ইউক্রেনের মতে, তাদের এই অভিযানের ফলে পুরো রাশিয়াজুড়ে জ্বালানি সংকট তীব্র হয়েছে এবং দেশটির যুদ্ধ পরিচালনার আর্থিক সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তান ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত করেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘদিনের অনিয়ম-দুর্নীতির কারণে চাপের মুখে দেশের অর্থনীতি: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


দীর্ঘদিনের অনিয়ম-দুর্নীতির কারণে চাপের মুখে দেশের অর্থনীতি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দীর্ঘদিনের দুর্নীতি, অর্থপাচার ও অর্থনৈতিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি চাপের মুখে পড়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্ট্যালের বেঙ্গল ডেল্টা কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে। ছাত্র-জনতার আন্দোলন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা দেশের সামনে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ ও সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। একই সঙ্গে ২০২৪ সালের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে জীবন উৎসর্গকারী ছাত্র-জনতার প্রতিও শ্রদ্ধা জানান মন্ত্রী।

বিএনপি মহাসচিব বলেন, আমি কোনো পেশাদার বিশ্লেষক নই; বরং মাঠের রাজনীতির একজন কর্মী। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকেই আমি দেশের রাজনীতি ও মানুষের প্রত্যাশাকে উপলব্ধি করেছি।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বৈশ্বিক সংঘাত ও অর্থনৈতিক অস্থিরতার প্রভাব বাংলাদেশেও পড়েছে। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো আন্তর্জাতিক সংকট উন্নয়নশীল দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

এসময় তিনি বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, অর্থপাচার ও অর্থনৈতিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি চাপের মুখে পড়েছে। তবে, জনগণের শক্তি ও নতুন সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে।

গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, অর্থনীতিকে পুনর্গঠন এবং জনগণের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। মন্ত্রী এরপর বলেন, অর্থনীতি পুনর্গঠন, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যাংক খাতকে কার্যকর করার জন্য সরকার কাজ করছে। গ্রামীণ অর্থনীতিতে গতি আনতে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, শিল্প উন্নয়ন, কৃষি খাতের অগ্রগতি এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। সাম্প্রতিক বাজেটে বিনিয়োগ ও শিল্পায়ন উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

গণতান্ত্রিক সংস্কারের বিষয়ে মন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সাংবিধানিক সংস্কারের বিষয়ে ঐকমত্য তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। গণতন্ত্রকে টেকসই করতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

বক্তব্যে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারদের সম্পৃক্ততা বাড়াতে হবে। আশা করি, বাংলাদেশের জনগণ তাদের সাহস, ঐক্য ও কর্মদক্ষতার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে; যেখানে মানুষ উন্নত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পাবে।

‘বাংলাদেশ এবং পরিবর্তনশীল বিশ্ব: অনিশ্চিত সময়, উদীয়মান বিশ্বব্যবস্থা ও যত্নের রাজনীতি’ এই প্রতিপাদ্যে আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৬-এ বাংলাদেশের ভবিষ্যৎ, বৈশ্বিক পরিবর্তন, অর্থনীতি, রাজনীতি, উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা ও নীতিগত করণীয় নিয়ে আলোচনা হয়। সম্মেলনে দেশি-বিদেশি গবেষক, নীতিনির্ধারক, কূটনীতিক, উন্নয়ন বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় এসেই সংগীতশিল্পী আতিফ আসলামের বড় ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


ঢাকায় এসেই সংগীতশিল্পী আতিফ আসলামের বড় ঘোষণা

ঢাকায় এসে (২৩ জুলাই) পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত।

দীর্ঘ সময় পর তিনি তার পছন্দের গান নিয়ে নতুন অ্যালবাম প্রকাশের পরিকল্পনা করেছেন, যা হবে পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের। ঢাকায় এসে সংবাদ সম্মেলনে তিনি জানান, তার নতুন অ্যালবাম ‘সুবাহ আয়ে না’ আগামী ৩১ জুলাই প্রকাশিত হবে। এছাড়া তিনি প্রতি বছর একটি করে নতুন অ্যালবাম প্রকাশ করার পরিকল্পনা করেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা বিমানবন্দর হোটেলে বিকেল সাড়ে ৪টায় আয়োজিত সংবাদ সম্মেলনে আতিফ আসলাম জানিয়েছেন, গত কিছু বছর তিনি চলচ্চিত্রের গান, মঞ্চে পরিবেশনা এবং রেকর্ডিং নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে নিজের লেখা ও সুর করা গান প্রকাশের সুযোগ পাননি। তবে এই সময়জুড়ে তিনি নিয়মিত নতুন গান লিখেছেন এবং সুর তৈরি করেছেন।

তিনি বলেন, আমি মূলত চলচ্চিত্রের জন্য গান গেয়েছি। কিন্তু অনেক দিন ধরেই মনে হচ্ছিল, আমার পছন্দের গানগুলো প্রকাশ করা একটা দায়িত্ব। তাই এবারে সেই কাজ শুরু করতে যাচ্ছি। আল্লাহ চাইলে, এখন থেকে প্রতি বছর একটি করে অ্যালবাম প্রকাশ করব।

আতিফ জানাচ্ছেন, সুবাহ আয়ে না অ্যালবামে মোট আটটি গান অন্তর্ভুক্ত থাকবে। এই অ্যালবামের কাজ তিনি প্রায় আট বছর ধরে করেছেন। এতে রাজ, শিরাজ উপ্পল, আহসান পারভেজ মেহেদীসহ আরও কয়েকজন সংগীতশিল্পী ও প্রযোজক কাজ করেছেন।

সংবাদ সম্মেলনে আতিফকে প্রশ্ন করা হয়, ঢাকার কনসার্টে কি নতুন অ্যালবামের কোনো গান পরিবেশন করবেন। জবাবে তিনি জানালেন, অ্যালবাম প্রকাশের আগে নতুন কোনো গান গাইবেন না। তবে অ্যালবাম প্রকাশের পর আবার বাংলাদেশে এসে নতুন গান শোনানোর আশা প্রকাশ করেন।

আসন্ন কনসার্টের বিষয়ে আতিফ বলেন, তার প্রথম প্রার্থনা যে বৃষ্টি না হয়। কিন্তু যদি বৃষ্টি হয়, তাহলে দর্শকদের সঙ্গে সেই পরিবেশ আরও উপভোগ্য হয়ে উঠবে বলে তার মনে হচ্ছে। আগেরবারের তুলনায় এবার কনসার্টে ভিন্ন ধরনের আয়োজন হবে বলেও তিনি ইঙ্গিত দেন।

বাংলাদেশের খাবারের প্রশংসা করে তিনি বলেন, খিচুড়ি, মালাই চা এবং বিরিয়ানি তার সবচেয়ে প্রিয় খাবারের মধ্যে আছে। বিশ্বের বিভিন্ন দেশে গিয়েও বাংলাদেশের খাবারের প্রশংসা করেন বলেও জানান। কেউ যদি ভালো খাবারের পরামর্শ চান, তাহলে বাংলাদেশে এসে খাবার খাওয়ার সুপারিশ করেন।

বাংলাদেশের সংগীত নিয়ে কথা বলতে গিয়ে কিংবদন্তি শিল্পী রুনা লায়লার প্রশংসা করেন আতিফ। তিনি জানান, একটি সংগীত প্রতিযোগিতায় রুনা লায়লার সঙ্গে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন। তাকেও কিংবদন্তি উল্লেখ করে বলেন, তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল দারুণ।

বাংলাদেশের দর্শকদের প্রতিও কঠোর ভালোবাসার কথা জানান এই শিল্পী। তিনি বলেন, বিশ্বের অনেক দেশে কনসার্ট করলেও বাংলাদেশের দর্শকদের মতো উচ্ছ্বাস খুব কমই দেখেছেন তিনি। বিশেষ করে তার জনপ্রিয় গান ‘আদাত’ হাজারো দর্শক একসঙ্গে গেয়ে ওঠার মুহূর্তটি সবসময় তার কাছে বিশেষ স্মরণীয় হয়ে থাকে।

আতিফ আসলাম বাংলা ভাষায় গান গাওয়ার ইচ্ছাকে ব্যক্ত করেছেন। তবে ভাষার উচ্চারণ পুরোপুরি আয়ত্ত না করে বাংলা গান গাইতে চান না বলে উল্লেখ করেন। তার ভাষায়, তিনি কোনোভাবেই বাংলা ভাষার প্রতি অসম্মান সৃষ্টি করতে চান না।

তিনি আরও জানান, এর আগে বাংলাদেশে একটি চলচ্চিত্রের জন্য ‘মিঠে আলো’ শিরোনামের গান গেয়েছেন। ভবিষ্যতে বাংলাদেশের চলচ্চিত্র ও সংগীতশিল্পীদের সঙ্গে নতুন কাজ করার আগ্রহ রয়েছে তার।

নিজের সংগীতজীবনের অনুভূতি জানাতে গিয়ে আতিফ বলেন, মন খারাপের সময়ই তিনি সবচেয়ে বেশি গান লেখেন। তার মতে, সেই সময়েই সৃষ্টিশীলতা সবচেয়ে ভালোভাবে কাজ করে। আর নতুন অ্যালবাম সুবাহ আয়ে না নিয়েই তিনি সবচেয়ে বেশি গর্বিত। কারণ, এই অ্যালবামের প্রতিটি গান তার হৃদয় ও আত্মা থেকে তৈরি।

সবশেষে বাংলাদেশের শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন ডিজিটাল মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, তার সবচেয়ে বড় শ্রোতাগোষ্ঠীর একটি বাংলাদেশে রয়েছে। তাই তিনি এ দেশের মানুষের প্রতি সবসময়ই বিশেষভাবে কৃতজ্ঞ।

উল্লেখ্য, বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে ঢাকায় পৌঁছান আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে বিকেল ৫টায় তার সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই আয়োজন ঘিরে ভক্তদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের বড়সড় 'পুশ-ইন' চেষ্টা নস্যাৎ করল বিজিবি, বিএসএফ ব্যাকফুটে!

আন্তর্জাতিক ডেস্ক

​ মোঃ শাহিন , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০১:১২ পি.এম


গোমস্তাপুর সীমান্তে বিএসএফের বড়সড়

নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধীনস্থ গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্তের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক অবস্থানের জন্য সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আজ শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকালে আনুমানিক সাড়ে ছয়টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবির অধীনস্থ চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৯/২৪-আর এর নিকট এই ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ১২ ব্যাটালিয়ান বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা ৭ জন পুরুষ ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইন করার চেষ্টা করেন। সংবাদ পাওয়ার সাথে সাথেই চাড়ালডাংগা বিওপির একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় বিজিবি সদস্যরা অত্যন্ত সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে উক্ত ব্যক্তিদের সীমান্তের শূন্য লাইনের ভারতীয় অংশে শনাক্ত করেন। বর্তমানে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে সম্পূর্ণ বাধা প্রদান করা হয়েছে এবং নিকটবর্তী তারাবিহীন অংশ দিয়ে তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে ১৬ বিজিবির টহল দলগুলো সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভ্যন্তরীন শৃঙ্খলা রক্ষায় কুড়িগ্রাম জেলা এনসিপি'র শৃঙ্খলা কমিটি গঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০১:১৩ পি.এম


অভ্যন্তরীন শৃঙ্খলা রক্ষায় কুড়িগ্রাম জেলা এনসিপি

কুড়িগ্রামের সাংবাদিকতা ও রাজনৈতিক সাক্ষরতার ক্ষেত্রে একজন পরিচ্ছন্ন, তেজদীপ্ত এবং তুখোর রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক এবং গণমাধ্যকর্মী রাশেদুজ্জামান তাওহীদকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১ টায় সংগঠনটির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই ৫ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি সভা।

জানা যায়, গত ২০ জুলাই এই কমিটির অনুমোদন দেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মুকুল মিয়া এবং সদস্য সচিব মাসুম মিয়া। জেলা দপ্তর সেলের সদস্য আরকানুল আহমেদ (বাঁধন) সংগঠনের দলীয় প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনুমোদিত শৃঙ্খলা কমিটির প্রেস পত্রটি জারি করেন। এই প্রেস পত্রের স্বারক নম্বর হলো: এনসিপি/কুড়ি/শৃ.ক/২৬/১৮।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, কুড়িগ্রাম জেলা শাখার সর্বস্তরের অভ্যন্তরীন শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা ভঙ্গের জন্য উত্থাপিত অভিযোগ সমূহ তদন্ত করে রিপোর্টের লক্ষ্যে জেলা শাখার আহ্বায়ক জনাব মো. মুকুল মিয়া এবং সদস্য সচিব জনাব মো. মাসুম মিয়ার অনুমোদন ক্রমে নিচে উল্লিখিত শৃঙ্খলা কমিটি গঠন করা হলো।"

কমিটির প্রধান হিসেবে রয়েছেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ এবং সদস্য হিসেবে রয়েছেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা নারী শক্তির সদস্য সচিব মেরিনা পারভীন এবং পৌর এনসিপির সদস্য সচিব লাভলু হোসেন।

এ ব্যাপারে জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মুকুল মিয়া মন্তব্য করেন, কুড়িগ্রাম জেলা এনসিপিকে সুসংগঠিত করার প্রচেষ্টায়, দলীয় শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে তদন্ত রিপোর্ট প্রদান করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আশা expresa করি যে, কুড়িগ্রাম জেলায় জাতীয় নাগরিক পার্টি একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল হিসেবে গণমানুষের হৃদয়ে জায়গা করে নেবে। ৫ সদস্য বিশিষ্ট এই কমিটির কার্যক্রম সবসময় অনিয়মের বিরুদ্ধে আপোষহীন থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%