০৯:৪৮ পি.এম
রংপুর জেলার পীরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম পীরগঞ্জ থানার এলাকা মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিল।
এ অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে ০২/০৬/২০২৬ তারিখে, খ্রি. ০৯.০৫ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।
এসময় পীরগঞ্জ থানাধীন ০৮নং রায়পুর ইউনিয়নের ফলির বিল বাজারস্থ জনৈক মকবুল মন্ডল (৬০) এর চায়ের দোকানের সামনে পীরগঞ্জ থেকে খালাসপীর গামী পাঁকা রাস্তার উপর উপস্থিত হলে, পীরগঞ্জ থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী পালানোর চেষ্টা করতে থাকে।
আরও পড়ুন: নকলায় স্টার বাই পিএনজিও প্রকল্পের ওরিয়েন্টেশন
সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলে আসামী মোকলেছুর রহমান ওরফে বাবু (৪৫) রাস্তার ওপর আটক করা হয়।
আসামীটির পিতার নাম মৃত আবু বক্কর সিদ্দিক এবং সাং-দাড়িকামারি, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর।
আসামী আটকের পর থানার পুলিশ নিয়মিত মামলা রুজু করে এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: মাদারীপুরে গুচ্ছগ্রামে মানবিক সংকট: ৪০ বছরের জরাজীর্ণ ঘরে ঝুঁকি নিয়ে বসবাস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
