১১:৩৬ পি.এম
মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তি বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রাখতে কয়েকটি দেশের কূটনীতিকরা শনিবার সুইজারল্যান্ডের একটি অবকাশকেন্দ্রে বৈঠক করেছেন বলে বার্ন থেকে জানা যাচ্ছে।
সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জেনেভা থেকে এএফপি প্রতিবেদন দেয়, মধ্য সুইজারল্যান্ডের লুসার্নের কাছে অবস্থিত বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে কূটনীতিকদের মধ্যে আলোচনা চলছে। তবে এই বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
একটি কূটনৈতিক সূত্র এএফপিকে জানিয়েছে, শনিবারের আলোচনাগুলো মূলত প্রস্তুতিমূলক পর্যায়ের আলোচনা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আরও পড়ুন: সৌদি আরবে ২০২৩ সালে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর
বুর্গেনস্টক রিসোর্ট কমপ্লেক্সটিতে উচ্চপর্যায়ের বৈঠক শুক্রবার হওয়ার কথা ছিল কিন্তু তা বাতিল করা হয়।
এদিকে, শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল কর্তৃক প্রাণঘাতী হামলার পর পুরো প্রক্রিয়াটি নতুন করে অনিশ্চয়তার সামনে পড়েছে।
সুইস গণমাধ্যম আরটিএস জানায়, আলোচনায় যুক্তরাষ্ট্র এবং ইরানের কারিগরি প্রতিনিধিদল ছাড়াও মধ্যস্থতাকারী দেশ কাতার এবং পাকিস্তানের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে বুর্গেনস্টকে আলোচনা সহজতর করতে সুইজারল্যান্ড এখনো একটি নিরপেক্ষ এবং নির্ভরযোগ্য পরিবেশ প্রদান করে যাচ্ছে।’
আরও পড়ুন: শিক্ষাকে কর্মজীবনের সঙ্গে যুক্ত করতে হবে: ইউজিসি চেয়ারম্যান
বিবৃতিতে আরও বলা হয়, ‘বর্তমানে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকরা সংলাপ অব্যাহত রাখার লক্ষ্যে তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
তবে কারা উপস্থিত আছেন কিংবা আলোচনায় কী বিষয়ে কথা হচ্ছে সে সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ইসরাইলি হামলা সংক্রান্ত বিষয়টি এবং এর প্রভাব শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলে জীবনঘাতী হামলার মাধ্যমে প্রকাশ পায়। অপরদিকে, হিজবুল্লাহ জানায়, তাদের পাল্টা জবাব দেওয়ার অধিকার রয়েছে।
এই হামলার কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধবিরতির ঘোষণা দেয়, যা ইরানের সাথে সদ্য হওয়া চুক্তিকে ঘিরে তৈরি উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা হিসেবে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবা ‘মাইগভ’ প্ল্যাটফর্ম উদ্বোধন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ সপ্তাহে একটি প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করেন, যার উদ্দেশ্য ছিল লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা।
কিন্তু লেবাননে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় বুর্গেনস্টকে শুক্রবার অনুষ্ঠিতব্য পরবর্তী বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।
কাতারের সার্বভৌম সম্পদ তহবিলের মালিকানাধীন প্রতিষ্ঠান কাতারা হসপিটালিটি ২০০৭ সালে বুর্গেনস্টক কমপ্লেক্সটির দায়িত্ব গ্রহণ করে।
সুইস পররাষ্ট্রমন্ত্রী ইগনাসিও কাসিস শুক্রবার রাতে জানান, তিনি এ যাবৎ রিসোর্টটিতে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে আলোচনা করেছেন।
আরও পড়ুন: ইশরাক কেন পদত্যাগ করলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনতে হবে: নাহিদ
এক্সে দেওয়া এক পোস্টে কাসিস বলেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের পরবর্তী আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তারা মতবিনিময় করেছেন।
তিনি আরও বলেন, ‘মধ্যস্থতা, সংলাপ এবং সুসম্পর্ককে গুরুত্ব দেওয়ার দেশ হিসেবে সুইজারল্যান্ড এবং কাতার আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কূটনৈতিক সমাধানকে সমর্থন করার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ভাগাভাগি করেছে।’
তিনি কাতারের মধ্যস্থতামূলক প্রচেষ্টার প্রশংসা করেন এবং উত্তেজনা প্রশমন, স্থিতিশীলতা এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে সুইজারল্যান্ডের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
আরও পড়ুন: ইসরাইলি নির্বাচনে উগ্রপন্থি বেন-গভিরের হাতিয়ার: মসজিদে জরিমানা ও বাড়িঘর উচ্ছেদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন