১১:৪৭ পি.এম
রাজধানীর ধানমন্ডিতে আলোচিত শিশু রিক্তা মনি হত্যা মামলার আসামি হিসেবে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. সবিবুর রহমান (৪৬) এবং ফারাহ নুসরাত ওরফে বর্নি (৪০)।
এ বিষয়ে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ তথ্য জানানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, পারিবারিক অসচ্ছলতার কারণে ভুক্তভোগী রিক্তা মনি ঢাকার ধানমন্ডি এলাকার একটি বাসায় গৃহকর্মীর কাজ করতো। সেখানে তার প্রতি শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: মেসার্স উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকি
শুক্রবার সকালে ধানমন্ডি থানার ওই বাসার ১১ তলা ভবনের বারান্দা থেকে শিশু রিক্তা মনি নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায় এবং বাম হাত ভাঙা অবস্থায় ছিল। এ ঘটনার পর শুক্রবার রাতে নিহতের পিতা বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর শুক্রবার রাতে, দিবাগত তিনটার দিকে ধানমন্ডি থানার পুলিশের একটি টিম ধানমন্ডি থানাধীন তাদের নিজ বাসা থেকে গৃহকর্তা ইঞ্জিনিয়ার সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাত ওরফে বর্নিকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন