ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রিজভী: পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে


রিজভী: পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেছেন যে, পরাজিত শক্তি বিভিন্ন উপায়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এসব অপতৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী জানান, দেশের বিভিন্ন এলাকায় দুষ্কৃতকারীরা অবৈধ অস্ত্র ব্যবহার করে নিরীহ মানুষের ওপর হামলা চালাচ্ছে। প্রতিদিন কোথাও না কোথাও ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা নিক্ষেপ, বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন: প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হাইকোর্টে রিট দায়ের

তিনি উল্লেখ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করে, তবে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। পাড়া-মহল্লায় সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুলছে। তবে অবৈধ অস্ত্রধারী ও অগ্নিসংযোগকারীদের দমনের মূল দায়িত্ব রাষ্ট্রের সংশ্লিষ্ট বাহিনীগুলোর।

বিএনপির এই নেতা আরও জানান, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দলের নেতাকর্মীরা সারাদেশে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছেন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও তৎপর হতে হবে। এ ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো প্রস্তুত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হাইকোর্টে রিট দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হাইকোর্টে রিট দায়ের

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে হাইকোর্টে রিট দায়ের করেছেন আইনজীবী শিশির মনির। রিট আবেদনে নির্বাচন কমিশনের (ইসি) বর্তমান নিষ্ক্রিয়তা সম্পর্কে ব্যাখ্যা চাওয়া হয়েছে, পাশাপাশি কমিশন কী কী পদক্ষেপ গ্রহণ করেছে, তা জানিয়ে আদালতে একটি প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) হাইকোর্টে রিটকারী আইনজীবী শিশির মনির বলেন, স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে নির্বাচন কমিশন বর্তমানে অনেকটা ‘নির্বাক চলচ্চিত্রের’ মতো আচরণ করছে। এই বিষয়ে এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

তিনি আরও উল্লেখ করেন, জাতীয় নির্বাচনে ব্যবহৃত প্রযুক্তির সঙ্গে সামান্য কিছু প্রযুক্তি সংযোজন করলেই স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব। তবুও, নির্বাচন কমিশন কেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না, তা জানতেই এই রিট দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনায় পুলিশের সামনে মশাল মিছিল করলেন আ.লীগ নেতারা, বিস্ফোরণ ঘটলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


বরগুনায় পুলিশের সামনে মশাল মিছিল করলেন আ.লীগ নেতারা, বিস্ফোরণ ঘটলো

বরগুনায় পুলিশের উপস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন। এ সময় ঘটে ককটেল বিস্ফোরণের একটি ঘটনা। পরে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরগুনা পৌরশহরে এই মিছিলটি বের করা হয়।

জানা গেছে, আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার উদ্দেশ্যে প্রায় তিন শতাধিক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি আলিয়া মাদ্রাসা সড়ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে এটি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে দিয়ে বালিকা উচ্চবিদ্যালয় সড়কে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ এই বিষয়ে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের মধ্যে একটি মশাল মিছিল বের করে পুলিশের মুখোমুখি হন। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। নাশকতা ঠেকাতে পুলিশ প্রশাসন মাঠে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, ত্রিপল আরসির নিরাপত্তাকর্মী আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


কক্সবাজারে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, ত্রিপল আরসির নিরাপত্তাকর্মী আহত

কক্সবাজার শহরের ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এসব বিস্ফোরণের শব্দে শহরের বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্বৃত্তদের নিক্ষিপ্ত ককটেলের বিস্ফোরণে ত্রিপল আরসির অফিসের এক নিরাপত্তাকর্মী (দারোয়ান) আহত হয়েছেন। আহত ব্যক্তিকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শহরের আন্তর্জাতিক সংস্থা আরআরআরসি (RRRC) ও আইওএমের (IOM) কার্যালয়, সিভিল সার্জন কার্যালয়, সার্কিট হাউস এলাকা এবং বাণিজ্য মেলার প্রবেশপথসহ ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একের পর এক বিস্ফোরণের শব্দে রাতের নিস্তব্ধতা ভেঙে যায় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

ত্রিপল আরসির অফিস লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। ককটেলটি অফিসের দারোয়ানের কক্ষের সামনে বিস্ফোরিত হলে সেখানে উপস্থিত এক নিরাপত্তাকর্মী আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এছাড়া সার্কিট হাউস এলাকা, সিভিল সার্জন কার্যালয়ের ফটক, বাণিজ্য মেলার প্রবেশপথের দক্ষিণ পাশে এবং আইওএম (IOM) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। গুরুত্বপূর্ণ সরকারি ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়সংলগ্ন এলাকায় এ ধরনের বিস্ফোরণের ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।

পুলিশ জানিয়েছে, কারা এবং কী উদ্দেশ্যে এসব বিস্ফোরণ ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তবে এ পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

এদিকে এসব বিস্ফোরণের পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে ভাঙচুর চালিয়ে ভারতে পলায়ন, ফেরার পথে সাতক্ষীরার সীমান্তে যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


গোপালগঞ্জে ভাঙচুর চালিয়ে ভারতে পলায়ন, ফেরার পথে সাতক্ষীরার সীমান্তে যুবক আটক

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশগ্রহণের পর এবং বিভিন্ন স্থানে ভাঙচুর চালানোর পর ভারতে পালিয়ে যাওয়া এক যুবককে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ফেরার সময় আটক করেছে বিজিবি।

আটক যুবকের নাম প্রান্ত তালুকদার (২০)। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের ছেলে।

শনিবার (২৮ নভেম্বর) রাতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর হিজলদী বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৩/৪ এস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবির একটি টহল দল ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় তাকে হাতেনাতে ধরে ফেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রান্ত তালুকদার স্বীকার করেছেন যে, গত ১৯ ও ২০ নভেম্বর গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশ নেওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনায় জড়িত ছিলেন।

এরপর গত ২৬ নভেম্বর অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান এবং হাকিমপুর এলাকার একটি গ্রামে আত্মগোপন করেন। সেখান থেকে শনিবার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির হাতে ধরা পড়েন।

পরবর্তীতে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, রাতে বিজিবির একজন নায়েক সুবেদার বাদী হয়ে কলারোয়া থানায় ওই যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। উক্ত মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%