০৩:১৪ পি.এম
বরগুনায় পুলিশের উপস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন। এ সময় ঘটে ককটেল বিস্ফোরণের একটি ঘটনা। পরে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরগুনা পৌরশহরে এই মিছিলটি বের করা হয়।
জানা গেছে, আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার উদ্দেশ্যে প্রায় তিন শতাধিক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি আলিয়া মাদ্রাসা সড়ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে এটি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে দিয়ে বালিকা উচ্চবিদ্যালয় সড়কে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
আরও পড়ুন: ট্রাম্প গলফ কোর্স সংস্কারে বন্যাকে অজুহাত হিসেবে ব্যবহার করছেন
বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ এই বিষয়ে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের মধ্যে একটি মশাল মিছিল বের করে পুলিশের মুখোমুখি হন। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। নাশকতা ঠেকাতে পুলিশ প্রশাসন মাঠে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন